| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

শেখ হাসিনাকে রাজনৈতিকভাবে পুনর্বাসনে ষড়যন্ত্র করা হচ্ছে: রিজভী

চব্বিশের পরাজিত শক্তিকে কোনো ধরনের আশকারা বা প্রশ্রয় না দিতে বিরোধী দলগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী।

বিস্তারিত...

রাজধানীতে টিকাদান কেন্দ্রে হামলা, ভাঙচুর-লুটপাটের অভিযোগ

রাজধানীর মিরপুরে রাতের আঁধারে মুখোশধারীদের একটি বড় দলের হামলায় টিকাদান ও পরিবার পরিকল্পনা কেন্দ্র তছনছ এবং লুটপাটের অভিযোগ উঠেছে। নিরাপত্তাকর্মীদের জিম্মি করে হামলাকারীরা কেন্দ্রটির বিভিন্ন কক্ষ ও স্থাপনায় ভাঙচুর চালানোর পাশাপাশি বিপুল পরিমাণ অর্থ, ওষুধ, চিকিৎসা সরঞ্জাম ও মূল্যবান যন্ত্রপাতি নিয়ে গেছে বলে অভিযোগ করেছেন প্রতিষ্ঠানের কর্মকর্তারা।

বিস্তারিত...

ককটেল বিস্ফোরণের ঘটনায় নাসীরুদ্দীনকে জিজ্ঞাসাবাদ করা উচিত: ডিএমপি

রাজধানীর বিভিন্ন স্থানে সম্প্রতি ককটেল বিস্ফোরণের ঘটনায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক নাসীরুদ্দীন পাটওয়ারীর বক্তব্যের বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা উচিত বলে মনে করে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

বিস্তারিত...

ডিজিটাল সহিংসতার বিরুদ্ধে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান শামা ওবায়েদের

নারীদের ওপর সংঘটিত ডিজিটাল সহিংসতার বিরুদ্ধে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে ৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশন চলাকালে আয়োজিত নারী ও কন্যাশিশুর প্রতি প্রযুক্তিনির্ভর সহিংসতা বিষয়ক জি-৭৭ ও উদীয়মান অংশীদারদের মন্ত্রী পর্যায়ের গোলটেবিল বৈঠকে এ আহ্বান জানান তিনি।

বিস্তারিত...

ছাত্রলীগের বর্তমান ও সাবেক নেতাকর্মীদের কোনো চাকরি হবে না: হামিম

নিষিদ্ধ ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের বর্তমান ও সাবেক কোনো নেতাকর্মীর চাকরি হবে না বলে মন্তব্য করেছেন ডাকসু নির্বাচনে ছাত্রদল সমর্থিত প্যানেলে জিএস পদে নির্বাচন করা শেখ তানভীর বারী হামিম। এর কারণ হিসেবে তিনি ছাত্রলীগকে ‘দেশের শত্রু’ বলে অভিহিত করেছেন।

বিস্তারিত...

ডিএমপিতে রদবদল: ঊর্ধ্বতন ৫ কর্মকর্তাকে বদলি ও পদায়ন

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সহকারী পুলিশ কমিশনার (এসি) ও অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) পদমর্যাদার ৫ জন কর্মকর্তাকে একযোগে বদলি ও নতুন কর্মস্থলে পদায়ন করা হয়েছে।

বিস্তারিত...

জলবায়ু পরিবর্তনে বাংলাদেশের দায় কম, ভোগান্তি বেশি: প্রধানমন্ত্রী

জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব মোকাবিলায় সবচেয়ে ঝুঁকিপূর্ণ দেশগুলোর অন্যতম বাংলাদেশ। বৈশ্বিক কার্বন নিঃসরণে বাংলাদেশের ভূমিকা সামান্য হলেও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব বাংলাদেশকে বহন করতে হচ্ছে। এই বাস্তবতায় জলবায়ু ন্যায্যতা, জলবায়ু অর্থায়ন ও অভিযোজন সহায়তার ক্ষেত্রে আসন্ন কপ-৩১ সম্মেলন থেকে আরও জোরালো বৈশ্বিক পদক্ষেপ প্রত্যাশা করেছে বাংলাদেশ। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সাধারণ বিতর্কে দেওয়া ভাষণে প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশের জলবায়ু ঝুঁকি ও পরিবেশ সুরক্ষায় সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরতে গিয়ে এসব কথা বলেন।

বিস্তারিত...

গ্যাস সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে: পেট্রোবাংলা

কক্সবাজারের মহেশখালী ভাসমান টার্মিনালে কার্গো থেকে এলএনজি (তরলীকৃত প্রাকৃতিক গ্যাস) ট্রান্সফার শুরু হওয়ায় গ্যাস সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করেছে।

বিস্তারিত...

জাতিসংঘে তাৎপর্যপূর্ণ ভাষণের জন্য প্রধানমন্ত্রীকে রাষ্ট্রপতির অভিনন্দন

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে দূরদর্শী, দৃঢ়প্রতিজ্ঞ ও দিকনির্দেশনামূলক ভাষণ দেওয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বিস্তারিত...

সাধ আর সাধ্য মিলছে না ইলিশের বাজারে

রাজধানীর বাজারে চড়া দামে বিক্রি হচ্ছে ইলিশ। ৮০০ থেকে ৯০০ গ্রাম ওজনের ইলিশ বিক্রি হচ্ছে প্রতি কেজি ১ হাজার ৫০০ টাকা দরে। আর ১ কেজি বা তার চেয়ে বড় মাছের দাম প্রতি কেজি ২ হাজার ২০০ টাকা। ফলে ইলিশের স্বাদ নিতে চাইলেও বাড়তি দামের কারণে অনেক ক্রেতাই এই মাছ কিনতে পারছেন না।

বিস্তারিত...

ভোটার এলাকা স্থানান্তরের সুযোগ, আবেদন করবেন যেভাবে

স্থানীয় সরকার নির্বাচন পিছিয়ে যাওয়ায় আবাসস্থল পরিবর্তনের কারণে ভোটার এলাকা স্থানান্তরের কার্যক্রম ফের চালু করেছে নির্বাচন কমিশন (ইসি)। ফলে আগের নিয়ম অনুযায়ী সংশ্লিষ্ট নির্বাচন কার্যালয়ে আবেদন করে

বিস্তারিত...

জাতিসংঘ নিখুঁত নয়, তবে অপরিহার্য: ড. খলিলুর রহমান

জাতিসংঘ নিখুঁত নয়, তবে এটি অপরিহার্য এবং এর কোনো বিকল্প অকল্পনীয় বলে মন্তব্য করেছেন জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি ড. খলিলুর রহমান।

বিস্তারিত...

পরিবহনের ভাড়া বাড়ায় ডিম মাছ ও সবজির দাম বেড়েছে

পরিবহনের ভাড়া বৃদ্ধির প্রভাব পড়তে শুরু করেছে নিত্যপণ্যের বাজারে। বিশেষ করে সবজি, মাছ ও ডিমের দাম বেড়েছে। ব্যবসায়ীরা বলছেন, ভাড়া বাড়ায় পরিবহন ব্যয় বেড়েছে। এর প্রভাবেই বাড়তি দামে পণ্য বিক্রি করতে হচ্ছে।

বিস্তারিত...

জাতিসংঘের প্রতিরোধমূলক সক্ষমতা বাড়ানোর আহ্বান বাংলাদেশের

অভিযোগ বা বিরোধ সহিংসতায় রূপ নেওয়ার আগেই তা সমাধানে মধ্যস্থতা কার্যক্রমে জোর দেওয়ার আহ্বান জানিয়েছে বাংলাদেশ। জাতিসংঘের ‘গ্রুপ অব ফ্রেন্ডস অব মেডিয়েশন’-এর ১৬তম মন্ত্রী পর্যায়ের বৈঠকে এ আহ্বান জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।

বিস্তারিত...

জাতিসংঘে ভাষণে যা বললেন প্রধানমন্ত্রী

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের ভাষণে ফিলিস্তিনের স্বাধীনতা, রোহিঙ্গা সংকট ও জলবায়ু পরিবর্তনজনিত ঝুঁকিসহ নানা বিষয় তুলে ধরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বাংলাদেশ সময় বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) দিবাগত রাত ৪টা ১৮ মিনিটের দিকে তিনি বাংলায় ভাষণ দেওয়া শুরু করেন।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪