কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদির বলেছেন, ‘বিএনপি চাঁদাবাজ দল’, এটা ঢালাও অভিযোগ বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, এখন আমার দিকে অঙ্গুলি নির্দেশ করেছেন। যদি তিনি সুনির্দিষ্ট মামলা করেন, আমরা সেটা তদন্ত করে দেখতে পারি।
জ্বালানি সরবরাহ পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হয়ে আসছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। তাঁর দাবি, আন্তর্জাতিক পরিস্থিতি ও কয়েকটি দুর্ঘটনার কারণে সাময়িকভাবে জ্বালানি সংগ্রহ ও দেশে আনার ক্ষেত্রে জটিলতা তৈরি হলেও এখন সেই পরিস্থিতি অনেকটাই কাটিয়ে ওঠা সম্ভব হয়েছে।
প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফরের নতুন সময়সূচি নির্ধারণে দুই দেশ আলোচনা করছে। সংশ্লিষ্ট সূত্রের বরাতে টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, নভেম্বরের তৃতীয় সপ্তাহে সফরটি হতে পারে।
নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, শুধু আইন প্রণয়ন বা আন্তর্জাতিক কনভেনশন অনুসমর্থনই যথেষ্ট নয়, এর সঠিক বাস্তবায়নও জরুরি।
ঠাকুরগাঁও-১ উপ-নির্বাচনের ভোট সুষ্ঠু করতে সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। তিনি বলেন, নির্বাচন কমিশন একটি ভালো নির্বাচন আয়োজন করতে বদ্ধ পরিকর।
রাজধানীর রাড্ডায় ভাঙচুরের ঘটনায় শাহ আলী থানার ওসির দায়িত্বে অবহেলা ছিল বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। রোববার (২৭ সেপ্টেম্বর) দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, শাহ আলী থানার ওসির বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেয়া হবে। এসময় স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন,গ্রেফতারদের রাজনৈতিক পরিচয় আমলে নেবে না সরকার।
রাজধানীর মিরপুরে বেসরকারি সংস্থা রাড্ডা এমসিএইচ কার্যালয় ও এর স্বাস্থ্যকেন্দ্রে ভাঙচুরের ঘটনার পর শাহআলী থানার ওসি জাহাঙ্গীর আলমকে প্রত্যাহার করা হয়েছে।
কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের নির্মাণাধীন স্টুডিওতে হামলা ও ভাঙচুরের ঘটনায় তোলপাড় শুরু হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। শনিবার (২৭ সেপ্টেম্বর) রাতে রাজধানীর ইসিবি চত্বরের নিউগ্রিনি প্রপার্টিজ এলাকায় ঘটে এ ঘটনা। হামলার পর সালমান মুক্তাদির নিজেই ভিডিওবার্তায় বিষয়টি তুলে ধরলে তা নিয়ে শুরু হয় ব্যাপক আলোচনা-সমালোচনা।
চারপাশে ধ্বংসস্তূপ, ভেতরে ভাঙাচোরা ভবনের ধ্বংসাবশেষ। চিকিৎসা সরঞ্জাম ও ওষুধপত্রও নেই। তবুও থেমে নেই স্বাস্থ্যসেবা। রাজধানীর মিরপুর-১-এর রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারের ভবন গুঁড়িয়ে দেওয়ার পরও ধ্বংসস্তূপের পাশের সরু গলিতে অস্থায়ীভাবে চলছে শিশুদের টিকাদান কার্যক্রম।
আগামী পাঁচ দিন দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে কোথাও কোথাও ভারি থেকে অতি ভারি বর্ষণ হতে পারে। শনিবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহ্দী আমিন বলেছেন, ‘প্রধানমন্ত্রীর এ সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ ও সফল। দ্বিপক্ষীয় স্বার্থ রক্ষা করে আমেরিকা থেকে বোয়িংয়ের উড়োজাহাজ কেনার চুক্তি হয়েছে।
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে চূড়ান্ত সুপারিশ পাওয়ার পরও নিয়োগপত্র না পাওয়ায় দেশের বিভিন্ন জেলায় ক্ষোভ ও উদ্বেগ ছড়িয়ে পড়েছে। প্রশাসনিক যাচাই-বাছাই (ভেরিফিকেশন) শেষে অনেক প্রার্থীর
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিয়ে পাঁচ দিনের নিউইয়র্কে সফর শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকায় পৌঁছেছেন। রবিবার (২৭ সেপ্টেম্বর) সকাল ৮টা ২১ মিনিটে প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের বহনকারী এমিরেটস এয়ারলাইনসের ইকে-৫৮২ ফ্লাইটটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দিয়ে যুক্তরাষ্ট্রে পাঁচ দিনের সফর শেষ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সরকার গঠনের পর জাতিসংঘে এটি ছিল তার প্রথম সফর।