প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আমাদের সামনে অত্যন্ত কঠিন এবং গুরুত্বপূর্ণ সময় অপেক্ষা করছে। এই সময়টিতে হেসেখেলে চলে গেলে দেশের বড় ক্ষতি হয়ে যাবে। ক্ষতিটি শুধু আপনার নয়, ক্ষতি হবে দেশের এবং আমাদের ভবিষ্যৎ প্রজন্মের।
বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের সহায়তায় ২০ লাখ ইউরো সহায়তা দিয়েছে ফিনল্যান্ড। ক্রমবর্ধমান মানবিক চাহিদা ও তহবিল সংকটের মধ্যে জীবনরক্ষাকারী সহায়তা ও সুরক্ষা কার্যক্রম অব্যাহত রাখতে এ অর্থ সহায়তা দেওয়া হয়েছে। রোববার (৩১ মে) জাতিসংঘের শরণার্থী সংস্থা ইউএনএইচসিআরের ঢাকা অফিস এই তথ্য জানিয়েছে।
মে মাসে দেশে নারী ও শিশুদের বিরুদ্ধে সহিংসতার চিত্র আরও উদ্বেগজনক হয়ে উঠেছে। এ মাসে নির্যাতনের শিকার হয়েছেন ৩২৬ জন নারী ও শিশু, যার মধ্যে ৭৮ জন ধর্ষণ, ১৬ জন সংঘবদ্ধ ধর্ষণ এবং ৬ জন ধর্ষণের পর হত্যার শিকার হয়েছেন। মে মাসে ভয়াবহ রূপ নিয়েছে নারী-শিশু ধর্ষণ-হত্যা
তাপমাত্রা নিয়ন্ত্রণ মিটার না থাকা ও অস্বাস্থ্যকর পরিবেশের দায়ে রাজধানীর মগবাজারে আদ্ দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালকে তিন লাখ টাকা জরিমানা করা হয়েছে। রোববার (৩১ মে) বিকেলে ঢাকা দক্ষিণ সিটির নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আমিনুল ইসলামের নেতৃত্বে তিন সদস্যের একটি দল অভিযান চালায়। পরে হাসপাতাল কর্তৃপক্ষকে তারা এ জরিমানা করেন।
সংবাদ সম্মেলনে আসছে বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রেস উইং। সংবাদ সম্মেলনে ঈদুল আজহা উপলক্ষে সরকারের বিভিন্ন গণমুখী উদ্যোগ ও জনসম্পৃক্ত কর্মসূচি তুলে ধরা হতে পারে।
পবিত্র ঈদুল আজহার ছুটির চতুর্থ দিনে রাজধানী ঢাকা ধীরে ধীরে ফিরে পাচ্ছে তার চিরচেনা কর্মচাঞ্চল্য। ঈদের ছুটি শেষে কর্মজীবী মানুষ, শিক্ষার্থী ও বিভিন্ন পেশাজীবীরা রাজধানীতে ফিরতে শুরু করায় সড়কে যানবাহন ও মানুষের উপস্থিতি বেড়েছে।
বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গা শরণার্থীদের মানবিক সহায়তা জোরদার করতে ২০ লাখ ইউরো অনুদান দিয়েছে ফিনল্যান্ড সরকার। রোববার (৩১ মে) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে জাতিসংঘের শরণার্থী সংস্থা (ইউএনএইচসিআর)।
বিএনপির প্রতিষ্ঠাতা, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক ও প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় অংশ নিয়েছেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।
সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা আরো বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। রবিবার (৩১ মে) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।
রাজধানীর ডেমরার বাসেরপুল এলাকায় জহির স্টিল মিলে লোহা গলানোর সময় ভাট্টি বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে তিন শ্রমিক দগ্ধ হয়েছেন। রোববার (৩১ মে) সকালের দিকে এই দুর্ঘটনাটি ঘটে। পরে তাদেরকে দগ্ধ অবস্থায় উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে নিয়ে আসা হয়েছে।
ঈদুল আজহা উপলক্ষে নির্ধারিত লক্ষ্যমাত্রার চেয়েও বেশি বর্জ্য অপসারণ করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। ঈদের দিন বৃহস্পতিবার (২৮ মে) থেকে শনিবার (৩০ মে) সন্ধ্যা ৬টা পর্যন্ত ৩৬ হাজার ৮৬ টন বর্জ্য অপসারণ করা হয়েছে বলে জানিয়েছেন ডিএসসিসির প্রশাসক মো. আবদুস সালাম।
রাজধানীর আদ্-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত কমিশন গঠনের দাবি জানিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে। একই সঙ্গে দেশের সব বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে জরুরি তদারকি ও অভিযান পরিচালনার আহ্বান জানানো হয়েছে।
তামাক ও নিকোটিনের ক্ষতিকর প্রভাব থেকে শিশু-কিশোরসহ ভবিষ্যৎ প্রজন্মকে সুরক্ষিত রাখতে সরকার সম্পূর্ণভাবে প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার (৩১ মে) ‘বিশ্ব তামাকমুক্ত দিবস’ উপলক্ষে দেওয়া এক বাণীতে তিনি এ অঙ্গীকার ব্যক্ত করেন। এবারের দিবসের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে প্রলোভনের মুখোশ উন্মোচন করি, তামাক ও নিকোটিনের আসক্তি প্রতিরোধ করি।
আইনমন্ত্রী অ্যাডভোকেট মো. আসাদুজ্জামান বলেছেন, সংসদের শেষ অধিবেশনের আগে প্রস্তাবিত সংবিধান সংশোধন কমিটি গঠনের বিষয়ে সরকার প্রস্তুত রয়েছে। বিরোধী দল তাদের প্রতিনিধিদের নাম দিলেই জুলাই সনদের পথ ধরে সংবিধান সংশোধনের প্রক্রিয়া এগিয়ে নেওয়া হবে বলে জানান তিনি। রোববার (৩১ মে) সকালে ঝিনাইদহের শৈলকূপা উপজেলা পরিষদ মিলনায়তনে জেলা পরিষদের চেক বিতরণ অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
আলোচিত নবম জাতীয় বেতন কাঠামো বা নতুন পে স্কেল আগামী ১ জুলাই থেকে কার্যকর হতে পারে বলে প্রশাসনিক সূত্রে জানা গেছে। ইতোমধ্যে প্রস্তাবিত এই বেতন কাঠামো বাস্তবায়নের প্রস্তুতি জোরদার করা হয়েছে।