| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

মুক্তিযুদ্ধের গৌরবকে খাটো করে, এমন কিছু করা উচিত নয় : প্রধানমন্ত্রী

আলোচনা বা গবেষণার নামে এমন কিছু করা উচিত নয়, যা মুক্তিযুদ্ধের গৌরবময় ইতিহাসকে খাটো করে—এমন সতর্কবার্তা দিয়েছেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। মহান স্বাধীনতা দিবস উপলক্ষে শুক্রবার (২৭ মার্চ) ঢাকার রমনার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

বিস্তারিত...

শনিবার থেকে জ্বালানি পরিস্থিতি স্বাভাবিকের আশা পাম্প মালিক সমিতির

আগামীকাল শনিবার (২৮ মার্চ) থেকেই জ্বালানি সরবরাহ পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হয়ে আসবে বলে আশা প্রকাশ করেছে পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন।পাশাপাশি দেশে জ্বালানি তেলের সরবরাহ পরিস্থিতি নিয়ে সাধারণ মানুষকে আতঙ্কিত না হয়ে ধৈর্য ধরার আহ্বান জানিয়েছে সংগঠনটি।

বিস্তারিত...

স্বাধীনতা ঘোষণার ইতিহাস বিকৃত করা হয়েছে: সালাহউদ্দিন আহমদ

বাংলাদেশের স্বাধীনতার ঘোষণার ইতিহাস বিকৃত করা হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, প্রকৃত ইতিহাস তুলে ধরতে হবে এবং স্বাধীনতার গৌরব অক্ষুণ্ন রাখতে হবে।

বিস্তারিত...

হাসিনা আমলের ‘হেলমেট বাহিনী’ই এখনকার ‘গুপ্ত বাহিনী’: ভূমিমন্ত্রী

ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু অভিযোগ করেছেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা-এর আমলে বিএনপির নেতাকর্মীদের ওপর নির্যাতন চালানো ‘হেলমেট বাহিনী’ এখন ‘গুপ্ত বাহিনীতে’ রূপ নিয়েছে এবং তারাই দেশে অস্থিরতা তৈরির চেষ্টা করছে।

বিস্তারিত...

তাপমাত্রা বাড়ার আভাস, দেশের ছয় বিভাগে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা

দেশজুড়ে তাপমাত্রা বাড়ার আভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। সংস্থাটি জানিয়েছে, আগামী ২৪ ঘণ্টায় সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।

বিস্তারিত...

রমনা থেকে সাবেক এমপি শরিফুল ইসলাম জিন্নাহ গ্রেপ্তার

বগুড়া-২ (শিবগঞ্জ) আসনের তিনবারের সাবেক সংসদ সদস্য ও জাতীয় পার্টি বগুড়া জেলা কমিটির সভাপতি শরিফুল ইসলাম জিন্নাহকে গ্রেপ্তার

বিস্তারিত...

রাজধানীর পেট্রল পাম্পে ফিরছে স্বাভাবিক চিত্র

পুরোনো চেহারায় ফিরতে শুরু করেছে রাজধানীর তেলপাম্পগুলো। লম্বা লাইনের চাপ কমতে শুরু করেছে, এবং চাহিদা অনুযায়ী জ্বালানি তেল পাওয়া যাচ্ছে। তবে কিছু জায়গায় মোটরসাইকেল চালকরা বলছেন, পেট্রোল ও অকটেনে সামান্য ঘাটতি রয়েছে।

বিস্তারিত...

গত ১০ দিনে সড়কে ঝরল ২৭৪ প্রাণ

দেশে ঈদকে কেন্দ্র করে সড়ক দুর্ঘটনা উদ্বেগজনকভাবে বেড়ে যায়। এবার পবিত্র ঈদুল ফিতরের আগে ও পরে গত ১০ দিনে দেশে সড়ক দুর্ঘটনায় ২৭৪ জন নিহত হয়েছেন। রোড সেফটি ফাউন্ডেশন এর তথ্য অনুযায়ী, ১৭ থেকে ২৬ মার্চ ভোর পর্যন্ত দেশে মোট ৩৪২টি সড়ক দুর্ঘটনা ঘটেছে। এতে ২৭৪ জন প্রাণ হারিয়েছেন। গত বছর ঈদুল ফিতরের ১১ দিনে এই সংখ্যা ছিল ২৪৯। অর্থাৎ, এবারের ঈদে প্রাণহানির সংখ্যা বেড়েছে।

বিস্তারিত...

২ লাখ টন এলএনজি নিয়ে চট্টগ্রামে আসছে ৩ জাহাজ

পাঁচ দিনের মধ্যে প্রায় দুই লাখ টন তরলীকৃত প্রাকৃতিক গ্যাস-এলএনজি নিয়ে চট্টগ্রাম বন্দরে আসছে তিনটি জাহাজ । ইতোমধ্যে বাংলাদেশের সমুদ্রসীমায় পৌঁছেছে একটি জাহাজ, বাকি দুটি আগামী বুধবারের মধ্যে পৌঁছানোর কথা রয়েছে। তিনটি জাহাজে মোট এলএনজি’র পরিমাণ ১ লাখ ৯৩ হাজার টন

বিস্তারিত...

শাহজালাল বিমানবন্দর থেকে ২৮ দিনে ৭৯৭টি ফ্লাইট বাতিল

ইরানে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরাইলের আগ্রাসনের পর সৃষ্ট যুদ্ধবস্থার কারণে বাংলাদেশের হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর হতে এখনো পর্যন্ত ৭৯৭টি ফ্লাইট বাতিল হয়েছে। গত ২৮ ফেব্রুয়ারি থেকে এই অবস্থা শুরু হওয়ার পর ২৮ দিনের পরিসংখ্যান এটি।

বিস্তারিত...

আইএলও’র সভায় যোগ দিতে জেনেভার পথে শ্রমমন্ত্রী

সুইজারল্যান্ডের জেনেভায় আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) ৩৫৬তম গভর্নিং বডির সভায় অংশ নিতে ঢাকা ছেড়েছেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী।একই সভায় যোগ দিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের উপদেষ্টা মাহদী আমিনও জেনেভায় যাবেন বলে জানা গেছে।

বিস্তারিত...

৩ মাসে বিদেশি ঋণ বেড়েছে ১৩০ কোটি ডলার

দেশে পুঞ্জীভূত বিদেশি ঋণের পরিমাণ তিন মাসের মধ্যে ১৩০ কোটি ডলার বৃদ্ধি পেয়েছে। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, ২০২৫ সালের ডিসেম্বর শেষে সরকারি ও বেসরকারি খাতে নেওয়া মোট বিদেশি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ১১৩.৫২ বিলিয়ন ডলার।

বিস্তারিত...

বাংলাদেশের প্রতি অব্যাহত সমর্থন পুনর্ব্যক্ত জাতিসংঘ মহাসচিবের

বাংলাদেশের প্রতি জাতিসংঘের অবিচল সমর্থন ও সংহতি পুনর্ব্যক্ত করেছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। নিউইয়র্ক সময় বৃহস্পতিবার (২৬ মার্চ) জাতিসংঘ সদর দপ্তরে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গে অনুষ্ঠিত এক বৈঠকে তিনি এ আশ্বাস প্রদান করেন।বৈঠকে মহাসচিব নবনির্বাচিত বাংলাদেশ সরকারকে আন্তরিক অভিনন্দন জানান। তিনি বাস্তুচ্যুত রোহিঙ্গা জনগোষ্ঠীকে আশ্রয় প্রদানে বাংলাদেশের ধারাবাহিক মানবিক নেতৃত্ব ও উদারতার ভূয়সী প্রশংসা করেন।

বিস্তারিত...

ঈদের ছুটি শেষে ঢাকায় ফিরছে মানুষ, কমলাপুরে উপচেপড়া ভিড়

ঈদুল ফিতরের আনন্দঘন ছুটি শেষ হয়ে ঢাকায় ফিরছে কর্মজীবী মানুষ। শুক্রবার (২৭ মার্চ) সকাল থেকেই কমলাপুর রেলওয়ে স্টেশনে ঢাকামুখী যাত্রীদের উপচেপড়া ভিড় দেখা গেছে।

বিস্তারিত...

সবজি বাজারে স্বস্তি মিললেও ঊর্ধমুখী মাছ-মুরগির দাম

ঈদের পর কিছুটা স্বস্তি পেলেও দেশের বাজারে মাছ ও মুরগির দাম ঊর্ধ্বমুখী থাকায় সাধারণ ক্রেতাদের মধ্যে চিন্তার ভাঁজ পড়েছে। শুক্রবার (২৭ মার্চ) রাজধানীর বাজার পরিদর্শনে দেখা গেছে, নদীর মাছের সঙ্গে সঙ্গে সোনালি ও দেশি মুরগির দাম কেজিতে ৫০ থেকে ১০০ টাকা পর্যন্ত বেড়েছে। ব্যবসায়ীরা সরবরাহ সংকট ও পরিবহণ খরচ বাড়ার অজুহাত দিচ্ছেন।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪