| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

সোমবার ক্রীড়া কার্ড উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী সোমবার ক্রীড়া কার্ড ও ভাতা প্রদান কার্যক্রম উদ্বোধন করবেন। প্রথমে মোট ৫০০ জন ক্রীড়াবিদকে ক্রীড়াভাতা প্রদান করা হবে। শনিবার (২৮ মার্চ) জাতীয় ক্রীড়া পরিষদে (এনএসসি) এক সংবাদ সম্মেলনে এ কথা জানান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। আমিনুল হক বলেন, যারা জাতীয় ক্রীড়াবিদ হিসেবে প্রতিষ্ঠিত হয়েছেন, দীর্ঘদিন ধরে বাংলাদেশকে জাতীয় পর্যায়ে প্রতিনিধিত্ব করছেন, তাদেরকে বেতন কাঠামোর আওতায় এনে ক্রীড়া ভাতা প্রদান করা হবে।

বিস্তারিত...

স্পিকার হাফিজ উদ্দিনের সহধর্মিণী মারা গেছেন

জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমেদের (বীর বিক্রম) সহধর্মিণী দিলারা হাফিজ চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

বিস্তারিত...

৫৩৬ শিক্ষাপ্রতিষ্ঠানে বিশেষ মশকনিধন অভিযান শুরু করল ডিএনসিসি

ঈদ ছুটির পর শিক্ষাপ্রতিষ্ঠানগুলো খুলতে শুরু করায় এডিস মশার প্রজনন ও ডেঙ্গুর ঝুঁকি বেড়ে যায়। তাই ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) দেশের ৫৩৬টি স্কুল, কলেজ ও মাদরাসায় একযোগে ‘ক্লিন স্কুল, নো মসকিউটো’ শিরোনামের বিশেষ পরিচ্ছন্নতা ও মশকনিধন কার্যক্রম শুরু করেছে।

বিস্তারিত...

বর্তমান পোশাকে পুলিশ সদস্যরা সন্তুষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, বর্তমান পোশাকে বাংলাদেশ পুলিশ বাহিনী সন্তুষ্ট নয়। এজন্য সরকার ঐতিহ্যবাহী কোনো একটি পোশাক পুনঃপ্রবর্তনের দিকে কাজ করছে।

বিস্তারিত...

দেশের বিভিন্ন ডিপোতে জ্বালানি তেলের নিরাপত্তায় বিজিবি মোতায়েন

দেশে জ্বালানি তেল মজুত ও অননুমোদিত বিপণন রোধ এবং সরবরাহ নিশ্চিত করতে দেশের বিভিন্ন তেল ডিপোয় বিশেষ অভিযান চালাচ্ছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শনিবার (২৮ মার্চ) বিজিবি সদরদপ্তরের জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।

বিস্তারিত...

দেশের সব পেট্রোল পাম্পে ‘ট্যাগ অফিসার’ নিয়োগ দেবে সরকার

শনিবার (২৮ মার্চ) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়। জ্বালানি ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও সমন্বয় নিশ্চিত করতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।বিজ্ঞপ্তিতে বলা হয়, শুক্রবার (২৭ মার্চ) অনুষ্ঠিত এক অনলাইন সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় সভাপতিত্ব করেন বিভাগের সচিব মোহাম্মদ সাইফুল ইসলাম।

বিস্তারিত...

তেজগাঁওয়ে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

রাজধানীর তেজগাঁও এলাকায় গভীর রাতে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন এক কলেজছাত্র। নিহত শাহরিয়ার ইমন (১৮) সিদ্ধেশ্বরী কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী ছিলেন। এ ঘটনায় তার সঙ্গে থাকা বন্ধু ওমর ফারুক (২০) আহত হয়েছেন।

বিস্তারিত...

দেশের বাজারে আবার বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ৩৭ হাজার ১২ টাকা

টানা ৭ দফা কমার পর দেশের বাজারে স্বর্ণের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণে ২ হাজার ১৫৭ টাকা বাড়িয়ে ২ লাখ ৩৭ হাজার ১২ টাকা দাম নির্ধারণ করেছে সংগঠনটি। শনিবার (২৮ মার্চ) সকালে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাজুস।

বিস্তারিত...

দেশের ১৫ অঞ্চলে ঝড়বৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা

হঠাৎ বৈরী আবহাওয়ার ইঙ্গিত দিচ্ছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। ঢাকাসহ দেশের অন্তত ১৫টি অঞ্চলে দমকা হাওয়া, বৃষ্টি ও বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে সংস্থাটি। এতে সকাল থেকে দুপুরের মধ্যেই ঝড়ো আবহাওয়ার প্রভাব দেখা যেতে পারে।

বিস্তারিত...

নকলমুক্ত পরীক্ষা নিশ্চিতের নির্দেশ শিক্ষামন্ত্রীর

শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন বলেছেন, দেশে নকল করে পরীক্ষায় পাস করার সুযোগ আর থাকবে না। নকল বন্ধে শিক্ষকদের কার্যকর ভূমিকার ওপর জোর দেন তিনি। শুক্রবার (২৭ মার্চ) বিকেলে কুমিল্লা শিক্ষা বোর্ড সম্মেলন কক্ষে বোর্ডের কর্মকর্তা ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।

বিস্তারিত...

রানা প্লাজা থেকে বেঁচে ফেরা নাসিমা ফেরি দুর্ঘটনায় নিহত

দিনাজপুরের পার্বতীপুর উপজেলার ৪ নম্বর পলাশবাড়ী ইউনিয়নের মধ্য আটরাই গ্রামের নাসিমা বেগম (৪০), যিনি ২০১৩ সালের রানা প্লাজার ধ্বংসস্তূপ থেকে জীবিত উদ্ধার হন, রাজবাড়ীর দৌলতদিয়ায় বাস দুর্ঘটনায় নিহত হয়েছেন। তার সঙ্গে ভাগনি আজমিরা খাতুন, ভাগনির স্বামী আব্দুল আজিজ আজাদ ও চার বছরের শিশু আব্দুর রহমানও প্রাণ হারান।

বিস্তারিত...

মোবাইল অ্যাপ ভিত্তিক উদ্যোক্তা হবার পরামর্শ উপদেষ্টা রেহান আসাদের

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা রেহান আসিফ আসাদ বলেছেন, স্টার্টআপ উদ্যোক্তাদের এখন শুধু ওয়েব পেজ নয়, মোবাইল অ্যাপ ভিত্তিক হতে হবে। তিনি সতর্ক করেছেন, অন্যথায় প্রতিযোগিতার এই বাজারে পিছিয়ে পড়তে হবে।

বিস্তারিত...

স্মৃতিসৌধে স্লোগান: মিষ্টি সুবাস–দুর্জয়ের রিমান্ড মঞ্জুর

সাভারের জাতীয় স্মৃতিসৌধ এলাকায় সাবেক প্রধানমন্ত্রী ও জাতীয় নেতাদের ছবি ব্যবহার করে স্লোগান দেয়ার ঘটনায় গ্রেপ্তার মডেল মোসা: সিমু আক্তার বৃষ্টি (ওরফে মিষ্টি সুবাস) এবং রফিকুল ইসলাম (ওরফে দুর্জয়)-কে রিমান্ডে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। শুক্রবার (২৭ মার্চ) বিকেলে ঢাকার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. তাজুল ইসলাম সোহাগের আদালত মিষ্টি সুবাসের দুই দিন এবং রফিকুল ইসলামের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

বিস্তারিত...

স্বাধীনতাবিরোধী অপশক্তি নতুন রূপে সক্রিয়: মির্জা ফখরুল

মহান স্বাধীনতা দিবসের ৫৫ বছর পরও দেশের স্বাধীনতাবিরোধী ও পাকিস্তানপন্থি অপশক্তি নতুন রূপে আবার সক্রিয় হওয়ার চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন বি

বিস্তারিত...

জুলাইয়ে পুলিশ হত্যাসহ সব হত্যার বিচার হবে: আইজিপি

পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকির বলেছেন, জুলাই আন্দোলনে পুলিশ সদস্য হত্যাসহ সকল হত্যাকাণ্ডের ঘটনায় আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। শুক্রবার (২৭ মার্চ) বিকেলে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার কার্যালয়ের সামনে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এ কথা বলেন।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪