মহান স্বাধীনতা দিবসে বাংলাদেশের জনগণকে শুভেচ্ছা জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। একই সঙ্গে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন তিনি।
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে রাজধানীর আগারগাঁওয়ের পুরাতন বিমানবন্দরের জাতীয় প্যারেড স্কয়ারের অনুষ্ঠানে যোগ দিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে তাঁরা অনুষ্ঠানে যোগ দেন।
দেশের ৭ জেলায় আজ (২৬ মার্চ) দুপুরের মধ্যে দমকা বা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে বলে সতর্ক করেছে আবহাওয়া অফিস। পাশাপাশি অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য ১ নম্বর সতর্ক সংকেত জারি করা হয়েছে।
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৬ উপলক্ষে বৃহস্পতিবার (২৬ মার্চ) সকাল সাড়ে ৯টার দিকে জাতীয় প্যারেড স্কয়ারে অনুষ্ঠিত হলো বর্ণাঢ্য কুচকাওয়াজ ও ফ্লাই পাস্ট। অনুষ্ঠানে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এবং প্রধানমন্ত্রী তারেক রহমান সরাসরি উপস্থিত ছিলেন।
প্রধানমন্ত্রী তারেক রহমান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়া’র সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন।
বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জুলাই অভ্যুত্থানের মাধ্যমে দেশে গণতন্ত্রের পুনঃপ্রতিষ্ঠার পথ তৈরি হয়েছে।
১৯৭১ সালের ২৫ মার্চের ভয়াল কালরাতে রাজারবাগে পাকহানাদার বাহিনীর নৃশংস হামলাই জাতিকে দ্রুত স্বাধীনতার ঘোষণা দিতে বাধ্য করেছিল বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে সাভারের জাতীয় স্মৃতিসৌধে নেমেছে মানুষের ঢল। শ্রদ্ধার ফুলে ভরে উঠেছে শহীদ বেদী, আর আবেগে ভাসছে পুরো প্রাঙ্গণ জাতির বীর সন্তানদের স্মরণে এক অনন্য দৃশ্য।
রাজধানীতে মধ্যরাতের অভিযানে গ্রেপ্তার হলেন প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তর (ডিজিএফআই)-এর সাবেক মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল (অব.) শেখ মামুন খালেদ। বুধবার দিবাগত রাতে ঢাকার মিরপুর ডিওএইচএসে নিজ বাসা থেকে তাকে আটক করে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে সাভারের জাতীয় স্মৃতিসৌধে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ বৃহস্পতিবার ভোর ৬টায় পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে বীর শহীদদের স্মৃতির প্রতি তারা এ শ্রদ্ধা জানান।
প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) সাবেক মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল (অব.) শেখ মামুন খালেদ ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) হেফাজতে রয়েছেন। বুধবার (২৫ মার্চ) রাত সোয়া ২টার দিকে বিষয়টি নিশ্চিত করেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের প্রধান শফিকুল ইসলাম। তিনি জানান, মিরপুর এলাকা থেকে শেখ মামুন খালেদকে ডিবি কার্যালয়ে আনা হয়েছে।
রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটের পদ্মা নদীতে ডুবে যাওয়া বাসটির উদ্ধারকাজ সার্বক্ষণিক মনিটরিং করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি উদ্ধার কার্যক্রম দ্রুততম সময়ে সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন। বুধবার (২৫ মার্চ) মধ্যরাতে এক প্রেস বার্তায় বিষয়টি জানান সড়ক পরিবহন ও সেতু, নৌপরিবহন এবং রেলপথমন্ত্রী শেখ রবিউল আলম। একই সঙ্গে তিনি মর্মান্তিক এ ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেন।
আজ মহান স্বাধীনতা দিবস। হাজার বছরের সংগ্রামমুখর বাঙালি জাতি পরাধীনতার শৃঙ্খল ভেঙে ১৯৭১ সালের ২৬ মার্চ তার বহুল কাঙ্ক্ষিত স্বাধীনতা অর্জন করে। স্বাধীন বাংলাদেশ এবার ৫৬ বছরে পদার্পণ করল। ১৯৭১ সালের ২৬ মার্চ স্বাধীনতার ঘোষণার মধ্য দিয়ে মহান মুক্তিযুদ্ধের সূচনা হয়।
দৌলতদিয়া ফেরিঘাট-এ বাস পদ্মা নদীতে পড়ে যাওয়ার ঘটনায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়-এর অর্থনীতি বিভাগের ৪৯তম ব্যাচের শিক্ষার্থী আহনাফ তাহমিদ খান রাইয়ান ও তার ভাগ্নে এখনো নিখোঁজ রয়েছেন। এ ঘটনায় রাইয়ানের মায়ের মরদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার (২৫ মার্চ) বিকেল সাড়ে ৫টার দিকে প্রায় ৪০ জন যাত্রী নিয়ে একটি বাস ফেরিতে ওঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে যায়।
প্রধানমন্ত্রী তারেক রহমান নতুন সরকারের মন্ত্রিপরিষদে এক মন্ত্রী ও এক প্রতিমন্ত্রীর দপ্তর পুনর্বণ্টন করেছেন। বুধবার (২৫ মার্চ) রুলস অব বিজনেস অনুযায়ী এ সিদ্ধান্ত নেওয়া হয় এবং এ বিষয়ে মন্ত্রিপরিষদ বিভাগ প্রজ্ঞাপন জারি করেছে। পুনর্বণ্টনের ফলে আগে খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি—এই তিন মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ এখন মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করবেন। তার খাদ্য মন্ত্রণালয়ের দায়িত্ব কমানো হয়েছে।