আসন্ন এসএসসি ও এইচএসসি পরীক্ষা অভিন্ন প্রশ্নে নেওয়া যায় কিনা, সে বিষয়ে শিক্ষা বোর্ড চেয়ারম্যানদের মতামত নেবেন ড. আ ন ম এহছানুল হক মিলন। মতামত সংগ্রহের পর এ বিষয়ে আনুষ্ঠানিক সিদ্ধান্ত নেওয়া হতে পারে।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে রাজধানীর মিরপুরে সাধারণ শিক্ষার্থীদের ওপর গুলি বর্ষণের অভিযোগে করা মামলায় বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় প্রচার সম্পাদক তরিকুল ইসলাম তারেককে গ্রেপ্তার দেখানোর নির্দেশ দিয়েছেন আদালত।
৯৭১ সালের ভয়াল ২৫ মার্চের গণহত্যা স্মরণে এ বছর আর প্রতীকী ‘ব্ল্যাকআউট’ কর্মসূচি পালন করা হবে না। আগে থেকে ঘোষিত কর্মসূচি অনুযায়ী
কম দামে পাঞ্জাবি বিক্রি করে আলোচনায় আসা প্রতিষ্ঠান ‘নবীন পাঞ্জাবি’র ব্যবস্থাপনা পরিচালক নবীন হাশেমি হুমকি ও নিরাপত্তা শঙ্কার মধ্যে দেশ ছেড়েছেন। গতকাল মঙ্গলবার (২৪মার্চ) সন্ধ্যায় ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে তিনি বিদেশে পাড়ি জমান। বিষয়টি নবীন হাশেমি নিজেই সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিশ্চিত করেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংকটের কারণে আন্তর্জাতিক জ্বালানি বাজারের অস্থিরতার প্রভাব এবার বাংলাদেশের উপরেও পড়েছে। বাংলাদেশের বার্ষিক জ্বালানি আমদানি ব্যয় ৪.৮ বিলিয়ন ডলার বা প্রায় ৪৮০ কোটি ডলার পর্যন্ত বাড়তে পারে বলে সতর্ক করেছেন আন্তর্জাতিক গবেষণা প্রতিষ্ঠান জিরো কার্বন অ্যানালিটিকস (জেডসিএ)। তাদের বিশ্লেষণে বলা হয়েছে, এই ব্যয় ২০২৫ সালের তুলনায় অন্তত ৪০ শতাংশ বেশি।
দেশের জ্বালানি পরিস্থিতি নিয়ে বিভ্রান্তিকর তথ্য না ছড়ানোর জন্য সতর্ক করেছেন প্রধানমন্ত্রীর পলিসি ও স্ট্র্যাটেজি উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
রাষ্ট্রপতি সুপ্রিম কোর্টের সিনিয়র অ্যাডভোকেট ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল-কে বাংলাদেশের নতুন অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ দিয়েছেন।
মালয়েশিয়ায় শ্রমিক পাঠিয়ে ১১৯ কোটি টাকা আত্মসাতের অভিযোগে ‘এক-এগারো’ সংক্রান্ত কেলেঙ্কারির আলোচিত লেফটেন্যান্ট জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরী-কে গ্রেপ্তার দেখানোর আবেদন করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
ঈদের ছুটি শেষ হলেও রাজধানীর পেট্রল পাম্পগুলোতে জ্বালানি তেলের সংকট এখনো কাটেনি। সরকারের রেশনিং ব্যবস্থা তুলে নেওয়ার ঘোষণা সত্ত্বেও বাস্তবে ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় তেলের তীব্র ঘাটতি দেখা যাচ্ছে।
কুমিল্লায় মর্মান্তিক ট্রেন দুর্ঘটনার পেছনে চাঞ্চল্যকর তথ্য দিয়েছে র্যাব। সংস্থাটি জানিয়েছে, দায়িত্বে চরম অবহেলার কারণেই পদুয়ার বাজারে বাস-ট্রেন সংঘর্ষে ১২ জনের প্রাণহানি ঘটে।
বাজারে কৃত্রিম সংকট তৈরির অপচেষ্টা রুখতে তেল মজুদ না করার জন্য ব্যবসায়ী ও সংশ্লিষ্টদের প্রতি কড়া আহ্বান জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি স্পষ্ট করে বলেন, জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে সরকার ইতোমধ্যেই প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করেছে।
আগামী জুলাইয়ে বাণিজ্যিকভাবে উৎপাদন শুরু করবে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র-এর (আরএনপিপি) প্রথম ইউনিট। এর আগে আগামী ৭ এপ্রিল পারমাণবিক চুল্লিতে জ্বালানি ইউরেনিয়াম-২৩৫ লোড করা শুরু হবে। তবে জুলাইয়ে উৎপাদন সীমিত পরিমাণে হবে; পূর্ণ মাত্রায় উৎপাদনে যেতে ২০২৬ সালের ডিসেম্বর পর্যন্ত সময় লাগতে পারে।
জ্বালানি পরিস্থিতি মোকাবেলায় করণীয় নির্ধারণে প্রধানমন্ত্রীর নেতৃত্বে একটি বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৫ মার্চ) সচিবালয়ে এ সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ‘পিএমও বাংলাদেশ - প্রধানমন্ত্রীর কার্যালয়’ ফেসবুক পেজ সূত্রে এ তথ্য জানা গেছে।
মার্কিন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প-এর আমন্ত্রণে ওয়াশিংটন ডিসিতে অনুষ্ঠিত বৈশ্বিক সম্মেলনে অংশ নিয়ে শিশুদের স্বাস্থ্য ও কল্যাণ নিশ্চিতের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন ডা. জুবাইদা রহমান। ‘ফস্টারিং দ্য ফিউচার টুগেদার: গ্লোবাল কোয়ালিশন সামিট’ শীর্ষক এ দুই দিনব্যাপী সম্মেলনের উদ্বোধন মঙ্গলবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতরে অনুষ্ঠিত হয়। এতে বিশ্বের বিভিন্ন দেশের ৪০টিরও বেশি ফার্স্ট লেডি ও রাষ্ট্রনেতাদের সহধর্মিণীরা অংশ নেন
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (২৫ মার্চ) সকাল সাড়ে ৯টায় সচিবালয়ে প্রধানমন্ত্রীর দপ্তরে এই ডাকটিকিট উন্মোচন করা হয়।