| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

১৩৩টি অধ্যাদেশের বিষয়ে দ্রুত সিদ্ধান্ত, গ্রহণ করা হবে দায়মুক্তি অধ্যাদেশ: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে জারি করা ১৩৩টি অধ্যাদেশ পর্যালোচনা করে দ্রুত সিদ্ধান্ত নেয়া হবে। মঙ্গলবার (২৪ মার্চ) সংসদে বিশেষ কমিটির বৈঠকের আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।

বিস্তারিত...

ডিআরইউ সদস্যদের জন্য জ্বালানি তেল সরবরাহের ঘোষণা

ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সদস্যদের জন্য জ্বালানি তেল সরবরাহের ঘোষণা দিয়েছেন রমনা পেট্রোল পাম্পের মালিক ও বাংলাদেশ পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মো. নাজমুল হক।

বিস্তারিত...

প্রধানমন্ত্রীর সঙ্গে আইএমএফ এশিয়া ও প্যাসিফিক বিভাগের পরিচালকের সাক্ষাৎ

মঙ্গলবার (২৪ মার্চ) সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান-এর দপ্তরে অনুষ্ঠিত হয় আইএমএফের এশিয়া ও প্যাসিফিক বিভাগের পরিচালক কৃষ্ণা শ্রীনিবাসন-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ।

বিস্তারিত...

ঈদ ছুটি শেষে সচিবালয়ে কর্মব্যস্ত প্রধানমন্ত্রী

ঈদুল ফিতরের ছুটি শেষে সচিবালয় আবারও কর্মচঞ্চল হয়ে উঠেছে। ঈদ পরবর্তী প্রথম কার্যদিবসে সকাল থেকেই সচিবালয়ে অফিসে ব্যস্ত সময় কাটাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বিস্তারিত...

তেলের পর্যাপ্ত মজুত রয়েছে, বিক্রি বেড়ে যাওয়ায় সংকট তৈরি হয়েছে: জ্বালানি মন্ত্রী

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু জানিয়েছেন, দেশের তেলের পর্যাপ্ত মজুত রয়েছে। তবে হঠাৎ বেড়ে যাওয়া চাহিদার কারণে সাময়িক সংকট তৈরি হয়েছে।

বিস্তারিত...

দুপুরের মধ্যে রাজধানীতে বজ্রবৃষ্টির আভাস

তীব্র গরমের মাঝেই স্বস্তির আভাস দিল আবহাওয়া অধিদপ্তর। রাজধানী ঢাকায় মঙ্গলবার (২৪ মার্চ) দুপুরের মধ্যেই বৃষ্টি কিংবা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে সংস্থাটি।

বিস্তারিত...

ফেনী-৩ আসনের সাবেক এমপি মাসুদ উদ্দিন চৌধুরী গ্রেপ্তার

নাটকীয় অভিযানে রাজধানীর অভিজাত বারিধারা ডিওএইচএস এলাকা থেকে গ্রেপ্তার হয়েছেন ফেনী-৩ আসনের সাবেক সংসদ সদস্য ও অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরী।

বিস্তারিত...

ঈদের ছুটি শেষে ফিরেছে কর্মচাঞ্চল্য

টানা সাত দিনের ঈদের ছুটি শেষে অবশেষে আবার প্রাণ ফিরে পেয়েছে দেশের প্রশাসনের প্রাণকেন্দ্র—বাংলাদেশ সচিবালয়। মঙ্গলবার (২৪ মার্চ) সকাল থেকেই খুলেছে সচিবালয়সহ সব সরকারি অফিস, ব্যাংক, বিমা ও আর্থিক প্রতিষ্ঠান। দীর্ঘ ছুটি কাটিয়ে কর্মস্থলে ফিরেই কর্মকর্তা-কর্মচারীরা মেতে উঠেছেন কুশল বিনিময়, কোলাকুলি আর ঈদের আনন্দ ভাগাভাগিতে।

বিস্তারিত...

ত্রয়োদশ সংসদের বিশেষ কমিটির প্রথম বৈঠক আজ

ত্রয়োদশ জাতীয় সংসদের বিশেষ কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে আজ। জাতীয় সংসদ সচিবালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, মঙ্গলবার (২৪ মার্চ) বেলা ১১টায় জাতীয় সংসদ ভবনের ক্যাবিনেট কক্ষে এই বৈঠক বসবে। সভাপতিত্ব করবেন স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীরবিক্রম।

বিস্তারিত...

মাদক ও দুর্নীতিমুক্ত সালথা-নগরকান্দা গড়ে তুলতে চাই: শামা ওবায়েদ

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেছেন, আল্লাহ তায়ালা তাকে মানুষের সেবা করার সুযোগ দিয়েছেন এবং তিনি আজীবন মানুষের সেবায় নিয়োজিত থাকতে চান। তবে এই সেবামূলক কাজে কেউ বাধা দিলে তাদের কাউকেই ছাড় দেওয়া হবে না বলে তিনি সতর্ক করেন।

বিস্তারিত...

রুট পারমিটহীন চলাচল ও অতিরিক্ত ভাড়া আদায়: ৪ পরিবহনকে জরিমানা

পিরোজপুর থেকে ঢাকা ও চট্টগ্রামগামী যাত্রীবাহী বাসে রুট পারমিট না থাকা এবং অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে চারটি পরিবহনকে মোট ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার (২৩ মার্চ) বিকেলে পিরোজপুর নতুন বাস টার্মিনালে ভ্রাম্যমাণ আদালতের এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মামুনুর রশিদ।

বিস্তারিত...

২৫ ও ২৬ মার্চ আলোকসজ্জায় নিষেধাজ্ঞা

মধ্যপ্রাচ্যে যুদ্ধের পরিপ্রেক্ষিতে দেশে জ্বালানি সংকট প্রকট আকার ধারণ করেছে। এই অবস্থায় স্বাধীনতা দিবস ঘিরে সব ধরনের আলোকসজ্জার ওপর নিষেধাজ্ঞা দিয়েছে সরকার। স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে, ২৫ মার্চ গণহত্যা দিবস পালন উপলক্ষে গুরুত্বপূর্ণ সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত এবং বেসরকারি ভবন ও স্থাপনাসমূহে কোনো অবস্থাতেই ২৫ মার্চ রাতে

বিস্তারিত...

বিড়ালের জন্য নারীর মৃত্যু

তিনতলার ছাদের কার্নিশ থেকে পোষা বিড়ালকে উদ্ধার করতে গিয়ে পা পিছলে নিচে পড়ে বন্যা কস্তা (৩৬) নামে এক নারীর মৃত্যু হয়েছে। সোমবার (২৩ মার্চ) সকালে রাজধানীর শাহজাদপুরে এ ঘটনা ঘটে। নিহত বন্যা কস্তা নাটোরের বড়াইগ্রাম উপজেলার জোনাইল ইউনিয়নের আদগ্রামের বাসিন্দা।

বিস্তারিত...

২৫ মার্চ পর্যন্ত স্মৃতিসৌধে সর্বসাধারণের প্রবেশ বন্ধ

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে সোমবার (২৩ মার্চ) থেকে ২৫ মার্চ পর্যন্ত স্মৃতিসৌধে সর্বসাধারণের প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছে সরকার। সোমবার (২৩ মার্চ) সরকারি এক তথ্য বিবরণীতে এ কথা জানানো হয়েছে।

বিস্তারিত...

ঢাকায় পাকিস্তান দিবস উদযাপন

ঢাকায় পাকিস্তানের জাতীয় দিবস উদযাপিত হয়েছে। এ উপলক্ষে ঢাকায় পাকিস্তান হাইকমিশনে এক আনুষ্ঠানিক পতাকা উত্তোলন করা হয়। সোমবার (২৩ মার্চ) পাকিস্তানি সম্প্রদায়ের সদস্য, শিক্ষার্থী, সুশীল সমাজের প্রতিনিধি এবং স্থানীয় গণমাধ্যমের উপস্থিতিতে হাইকমিশনার ইমরান হায়দার পতাকা উত্তোলন করেন।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪