পবিত্র ঈদুল ফিতরের দীর্ঘ ছুটিকে ঘিরে দেশের প্রধান পর্যটন নগরী কক্সবাজার এখন পরিণত হয়েছে উৎসবের শহরে। লাখো পর্যটকের ভিড়ে জমে উঠেছে সমুদ্রসৈকত। রোববার (২২ মার্চ) সকাল থেকেই সৈকতের কলাতলী, সুগন্ধা ও লাবণী পয়েন্টে দেখা গেছে উপচে পড়া ভিড়। পরিবার-পরিজন ও বন্ধুদের নিয়ে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা মানুষ বালুকাবেলায় উপভোগ করছেন ঈদের আনন্দ।
পবিত্র রমজান ও ঈদের সময় নগরীতে অর্থ ও মূল্যবান জিনিস পরিবহনের নিরাপত্তা নিশ্চিত করার পর এবার বিয়ে বাড়ির গহনা বহনের ক্ষেত্রেও
প্রধানমন্ত্রীর উপদেষ্টা পরিচয়ে ভুয়া গেজেট প্রকাশ করে প্রতারণার অভিযোগে ড. আরিফ চৌধুরী নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন
মহান স্বাধীনতা দিবস উপলক্ষে মুক্তিযুদ্ধের শহীদদের শ্রদ্ধা জানাতে ২৬ মার্চ ভোর ৫টায় সাভারে জাতীয় স্মৃতিসৌধে যাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বঙ্গোপসাগর ও সুন্দরবন এলাকায় জলদস্যু দমনে শিগগিরই কঠোর অভিযান চালানোর ঘোষণা দিয়েছেন জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি। রোববার (২২ মার্চ) দুপুরে বরগুনা সার্কিট হাউসে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা জানান।
বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ডা. জোবাইদা রহমান হঠাৎ লন্ডনের উদ্দেশ্যে ঢাকা ছাড়লেন।
গত এক যুগে বাংলাদেশকে মোট ৬ দশমিক ৫ বিলিয়ন মার্কিন ডলারের আর্থিক সহায়তা দিয়েছে ভারত বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্র প্রতিমন্ত্রী কীর্তি বর্ধন সিং।
ঈদুল ফিতরের ছুটিতে রাজধানী ছেড়ে যান লাখো মানুষ। শহর ফাঁকা হলেও বাজারের দাম অপরিবর্তিত থেকে গেছে। রোববার (২২ মার্চ) ঢাকার মিরপুর, আগারগাঁও, তালতলা, শেওড়াপাড়া ও মাটিকাটা বাজার ঘুরে দেখা গেছে, ঈদের আগের মতোই চড়া অবস্থায় রয়েছে গরু ও মুরগির মাংস।
কলকাতায় ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদী হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল করিম মাসুদ ও তার সহযোগী আলমগীর শেখকে
অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ দীর্ঘায়ত হলে বাংলাদেশের অর্থনীতির ওপর চাপ বৃদ্ধি পাবে। রোববার (২২ মার্চ) সকালে চট্টগ্রামে নিজের বাসভবনে নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।
১৯৭১ সালে বাংলাদেশে সংঘটিত গণহত্যাকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেওয়ার আহ্বান জানিয়ে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদে একটি প্রস্তাব উত্থাপন করা হয়েছে। প্রস্তাবে ওই সময়ের ব্যাপক হত্যাকাণ্ড, ধর্ষণ ও জোরপূর্বক বাস্তুচ্যুতির বিষয় তুলে ধরে দায়ীদের জবাবদিহির আওতায় আনা এবং ধর্মীয় সংখ্যালঘুদের সুরক্ষা নিশ্চিত করার দাবি জানানো হয়েছে।
রেল প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ জানিয়েছেন, কুমিল্লার পদুয়ার বাজার রেলক্রসিংয়ে ট্রেন-বাস সংঘর্ষে নিহত ১২ জনের পরিবারের জন্য রেল কর্তৃপক্ষ এক লাখ টাকা করে বরাদ্দ করেছে। রোববার দুপুর ১২টায় দুর্ঘটনাস্থল পরিদর্শনের সময় তিনি এ তথ্য জানান।
কুমিল্লার পদুয়ার বাজার রেলক্রসিংয়ে ট্রেন-বাস সংঘর্ষে ১২ জন নিহত হওয়ার ঘটনায় দুর্ঘটনাস্থল পরিদর্শন করেছেন কৃষিমন্ত্রী, খাদ্য ও মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ। রোববার (২২ মার্চ) বেলা ১১টায় তিনি শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।
কুমিল্লা, ফেনী ও হবিগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় অন্তত ১৯ জন নিহত হয়েছেন। একই সময়ে বান্দরবানে পর্যটকবাহী একটি বাস খাদে পড়ে আহত হয়েছেন আরও ১৭ জন। সব মিলিয়ে চার জেলায় এসব দুর্ঘটনায় আহতের সংখ্যা প্রায় ৪২ জনে পৌঁছেছে। শনিবার (২১ মার্চ) গভীর রাত থেকে রোববার (২২ মার্চ) সকাল পর্যন্ত বিভিন্ন সময়ে এসব দুর্ঘটনা ঘটে বলে সংশ্লিষ্ট জেলা প্রতিনিধিদের তথ্য থেকে জানা গেছে।
প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, বর্তমান সরকারকে নিয়ে মিথ্যাচার করা ব্যক্তিরা ফ্যাসিবাদের লক্ষণ বহন করছে। তিনি বলেন, গণতন্ত্র প্রতিষ্ঠায় সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।