ঈদেরঈদের ছুটি শেষে নতুন সরকারের সামনে অপেক্ষা করছে কঠিন বাস্তবতা। মধ্যপ্রাচ্যের যুদ্ধ, জ্বালানি সংকট, অর্থনৈতিক চাপ এবং অভ্যন্তরীণ রাজনৈতিক অস্থিরতাসব মিলিয়ে এক জটিল পরিস্থিতির মুখোমুখি হতে যাচ্ছে বাংলাদেশ।
রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় ঈদের দিন শনিবার সামান্য বৃষ্টিপাত হয়েছে। এর প্রভাবে রোববার (২২ মার্চ) সকালে আবহাওয়ায় হালকা শীতের অনুভূতি রয়েছে।
ঈদের ছুটিতে লাখো মানুষ ঢাকা ছেড়ে গ্রামে যাওয়ায় রাজধানী এখন অনেকটাই ফাঁকা। সড়কে নেই স্বাভাবিক দিনের যানজট, কমেছে যানবাহনের চাপ তবুও স্বস্তি নেই বাতাসে। বরং আজ সকালেও ঢাকার বাতাস রয়ে গেছে অস্বাস্থ্যকর পর্যায়ে, যা নগরবাসীর জন্য উদ্বেগজনক বার্তা দিচ্ছে।
প্রধানমন্ত্রী তারেক রহমান দাঁড়িয়ে আছেন। ওই মুহূর্তে রাস্তায় দায়িত্বরত এক পুলিশ সার্জেন্ট দৌড়ে এলেন, আর প্রধানমন্ত্রী তার সঙ্গে হাসিমুখে কোলাকুলি করলেন। ঈদের দিনের এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। যা নিয়ে প্রধানমন্ত্রী প্রশংসায় ভাসছেন।
ঈদের দিন প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবরে উঠে আত্মহত্যার চেষ্টা করেছেন এক যুবক। শনিবার (২১ মার্চ) বিকাল ৩টা ৪০ মিনিটের দিকে রাজধানীর জিয়া উদ্যানে এ ঘটনা ঘটে। আহত অবস্থায় তাকে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ
সাংবাদিক আনিস আলমগীরকে ফোন করে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (২১ মার্চ) সন্ধ্যায় প্রধানমন্ত্রীর সঙ্গে শুভেচ্ছা বিনিময় হওয়ার কথা জানান আনিস আলমগীর। এ বিষয়ে গণমাধ্যমকে আনিস আলমগীর বলেন, ‘সন্ধ্যা ৭টার দিকে প্রধানমন্ত্রী ফোন করেছিলেন। আমি খুব সারপ্রাইজড। তিনি আমাকে ও আমার স্ত্রীকে ঈ
ঢাকাসহ ১৯ জেলার ওপর দিয়ে রোববার (২২ মার্চ) সকালের মধ্যে ৬০ কিলোমিটার বেগে ঝড় বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। শনিবার (২১ মার্চ) রাতে অভ্যন্তরীণ নদীবন্দরের জন্য দেওয়া এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে।
চলতি রমজানে কোনো ধরনের পণ্যমূল্য বৃদ্ধি হয়নি এবং সাধারণ মানুষ কষ্টে পড়েনি বলে দাবি করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল। ঈদের দিন মনোহরদীতে নামাজ শেষে তিনি এ মন্তব্য করেন। শনিবার (২১ মার্চ) নরসিংদীর মনোহরদী উপজেলার পীরপুর ঈদগাহ ময়দানে ঈদের নামাজ আদায় শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী।
বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর স্বল্প সময় পার হলেও একটি উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্যে কাজ শুরু করেছে বলেছেন খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ। এই লক্ষ্য বাস্তবায়নে তিনি দেশবাসীর দোয়া ও সহযোগিতা কামনা করেন বলে জানান তিনি।
ঈদের দিন সড়ক দুর্ঘটনা এবং ভাসমান সেতু উল্টে ছয় জেলায় ১১ জন নিহত এবং ২৫ জন আহত হয়েছেন। শনিবার সকাল থেকে বিকাল পর্যন্ত এসব দুর্ঘটনা ঘটেছে। নিহতদের মধ্যে জামালপুরে চারজন, ময়মনসিংহে দুজন, চট্টগ্রামে দুজন, নড়াইল, চুয়াডাঙ্গা এবং গোপালগঞ্জে একজন করে রয়েছেন।
লকাতার একটি আদালত ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি হত্যা মামলায় বাংলাদেশি নাগরিক ফিলিপ সাংমাকে ১৪ দিনের জেল
গত এক মাসে (রমজান) দেশের বাজারে দ্রব্যমূল্য স্থিতিশীল ছিল বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির। তিনি বলেছেন, সম্মিলিত
পবিত্র ঈদুল ফিতরের আনন্দঘন পরিবেশে দেশবাসীর উদ্দেশে ঐক্য ও অগ্রগতির বার্তা দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, ঐক্যবদ্ধভাবে কাজ করেই দেশকে আরও এগিয়ে নেওয়া সম্ভব এটাই হোক ঈদের দিনের প্রকৃত আনন্দ।
ঈদের আনন্দের দিনেও কমেনি ভোগান্তি রাজধানীতে তেল নিতে এখনো দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে নগরবাসীকে। টানা দুই সপ্তাহের বেশি সময় ধরে চলা জ্বালানি সংকটের প্রভাব পড়েছে ঈদের দিনেও।
আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দামে উল্লেখযোগ্য পতন হয়েছে। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় শুক্রবার স্বর্ণের দাম ১.৮% কমে গেছে, যার পেছনে মূল কারণ হিসেবে ডলারের শক্তিশালী হওয়াকে দায়ী করা হচ্ছে। খবর রয়টার্সের।