চতুর্থ দিনের মতো আজ সোমবার (২৩ ফেব্রুয়ারি) সচিবালয়ে দাপ্তরিক কার্যক্রম পরিচালনা করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দিনের কর্মসূচি অনুযায়ী, সকাল ১০টায় জনপ্রশাসন বিষয়ক উপদেষ্টা, প্রতিমন্ত্রী ও মুখ্য সচিবের সঙ্গে বৈঠক করবেন তিনি। বেলা ১১টায় ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূতের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন প্রধানমন্ত্রী। এরপর দুপুর ১২টায় ‘কৃষক কার্ড’ চালু সংক্রান্ত সভায় সভাপতিত্ব করবেন।
ঢাকা উত্তর ও দক্ষিণসহ দেশের মোট ছয়টি সিটি করপোরেশনে নতুন প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার। রোববার (২২ ফেব্রুয়ারি) প্রকাশিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। প্রজ্ঞাপন অনুযায়ী, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন–এর প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন মো. আব্দুস সালাম। আর ঢাকা উত্তর সিটি করপোরেশন–এর দায়িত্ব দেওয়া হয়েছে মো. শফিকুল ইসলাম খানকে।
ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)–এর প্রশাসক পদে নিয়োগ পেয়েছেন শফিকুল ইসলাম খান। সোমবার (২৩ ফেব্রুয়ারি) এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে স্থানীয় সরকার বিভাগ। সিটি করপোরেশন-১ শাখার যুগ্ম সচিব মাহবুবা আইরিন–এর সই করা প্রজ্ঞাপনে বিষয়টি জানানো হয়।
সোমবার (২২ ফেব্রুয়ারি) দুপুরে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম–এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন।
সম্প্রতি দেশের একটি সংবাদমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, দায়িত্ব পালনের সেই দেড় বছর ছিল চরম চ্যালেঞ্জপূর্ণ। ওই সময় নানা চক্রান্ত ও চাপের মুখোমুখি হতে হয়েছে তাঁকে।
দেশের স্বর্ণবাজারে আবারও বড় ধাক্কা। এক লাফে ভরিতে ২ হাজার ২১৬ টাকা বাড়িয়ে নতুন দাম ঘোষণা করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ফলে ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম দাঁড়িয়েছে ২ লাখ ৬১ হাজার ৪০ টাকা।
বঙ্গোপসাগরে সৃষ্ট সুস্পষ্ট লঘুচাপের প্রভাবে দেশের আবহাওয়ায় দেখা দিয়েছে পরিবর্তনের আভাস। আজ থেকে টানা দুদিন দেশের চার বিভাগে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।
আগামী ১২ মার্চ বসছে দেশের ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন। এ অধিবেশনেই স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন করা হবে। রোববার (২২ ফেব্রুয়ারি) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। প্রধানমন্ত্রী তারেক রহমান–এর সভাপতিত্বে ‘সুস্বাস্থ্যের বাংলাদেশ গঠন’ বিষয়ক সভা শেষে তিনি এ বিষয়ে কথা বলেন।
সংশ্লিষ্ট সংসদ সদস্যদের (এমপি) অন্তত তিনটি শিক্ষাপ্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির চেয়ারম্যান করা, এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ এবং আগের নিয়মে প্রতিষ্ঠানপ্রধান নিয়োগসহ ১৩ দফা দাবি জানিয়েছেন বিএনপিপন্থি শিক্ষক নেতারা। রোববার (২২ ফেব্রুয়ারি) সচিবালয়ে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের সঙ্গে সাক্ষাৎ করে এসব দাবি তুলে ধরেন শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের চেয়ারম্যান ও বিএনপির গণশিক্ষাবিষয়ক সম্পাদক, নবনির্বাচিত সংসদ সদস্য অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়া।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ইশতেহারে দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি চালুর প্রস্তুতি নিচ্ছে সরকার। পরীক্ষামূলকভাবে আসন্ন ঈদুল ফিতরের আগেই দেশের কয়েকটি অঞ্চলে প্রান্তিক মানুষের হাতে এ কার্ড তুলে দেওয়ার পরিকল্পনা রয়েছে। প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী, ৫০ লাখ পরিবারকে মাসে ২ হাজার টাকা করে সরাসরি আর্থিক সহায়তা দেওয়া হবে।
আবারও পরিবর্তন হলো অমর একুশে বইমেলার সূচি। পূর্বঘোষণা অনুযায়ী ২৫ ফেব্রুয়ারি শুরু হওয়ার কথা থাকলেও নতুন সিদ্ধান্ত অনুযায়ী মেলা শুরু হবে ২৬ ফেব্রুয়ারি এবং চলবে ১৫ মার্চ পর্যন্ত। এবারের মেলায় প্যাভিলিয়ন ব্যবস্থা থাকছে না। রোববার (২২ ফেব্রুয়ারি) রাতে বাংলা একাডেমি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। প্যাভিলিয়নপ্রাপ্ত প্রকাশকদের সঙ্গে আলোচনা করেই প্যাভিলিয়ন বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি)-এর বর্তমান চিফ প্রসিকিউটর এডভোকেট তাজুল ইসলামকে প্রতিস্থাপন করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। একইসঙ্গে আইসিটির নতুন চিফ প্রসিকিউটর নিয়োগের সিদ্ধান্তও নেওয়া হয়েছে। এ পদে এডভোকেট আমিনুল ইসলামের নাম বিবেচনাধীন রয়েছে। ব্রিটিশ সাংবাদিক ডেভিড বার্গম্যান তার ফেসবুক প্রোফাইলে রোববার রাত ১১টার দিকে এই খবর প্রকাশ করেন।
রাজধানীর তুরাগ থানাধীন দিয়াবাড়ী এলাকায় কিশোর গ্যাংয়ের হামলায় চার সাংবাদিকসহ অন্তত পাঁচজন গুরুতর আহত হয়েছেন। শনিবার (২১ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে উত্তরা সেন্টার মেট্রোরেল স্টেশনের পূর্ব পাশে ‘উত্তরা সেন্টার ফুড কোর্ট’-এর সামনে এ ঘটনা ঘটে।
রাজধানীর মোহাম্মদপুর এলাকায় চাঁদার দাবিতে ব্যবসায়ীদের হুমকি দেওয়ার অভিযোগে ফারুক ওরফে কালা ফারুক নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারের পর হাতকড়া পরানো অবস্থায় তাকে নিয়ে এলাকায় চাঁদাবাজবিরোধী মাইকিংও করা হয়। রোববার (২২ ফেব্রুয়ারি) বিকেলে কেরানীগঞ্জ উপজেলার কলাতিয়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকে অভিনন্দন জানিয়েছেন পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ ইসহাক দার। রোববার