| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

রূপপুরে জ্বালানি লোডিং শুরু

পাবনার ঈশ্বরদীতে দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে জ্বালানি লোডিং শুরু হয়েছে। মঙ্গলবার (২৮ এপ্রিল) দুপুর ৩টার দিকে পদ্মার তীর ঘেঁষা রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে এ কার্যক্রমের উদ্বোধন করেন বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম। এরপর নানা ধাপ পেরিয়ে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার পর আগামী বছর ফেব্রুয়ারিতে পূর্ণাঙ্গ বিদ্যুৎ উৎপাদনে যেতে পারে রূপপুরের প্রথম ইউনিট। এর মাধ্যমে পারমানবিক শক্তি ব্যবহারকারীর আন্তর্জাতিক দেশের তালিকায় ৩৩তম দেশ হলো বাংলাদেশ।

বিস্তারিত...

রূপপুরে শুরু হয়েছে ইউরেনিয়াম লোডিং

বাংলাদেশের জ্বালানি ও বিদ্যুৎ খাতে আজ এক অবিস্মরণীয় মাইলফলক অর্জিত হয়েছে। পাবনার ঈশ্বরদীতে নির্মাণাধীন দেশের প্রথম রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের (আরএনপিপি) প্রথম ইউনিটে পারমাণবিক জ্বালানি (ইউরেনিয়াম) লোডিং বা ‘ফিজিক্যাল স্টার্টআপ’ কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে।

বিস্তারিত...

সরকারি চাকরিজীবীদের ঈদের ছুটি নিয়ে সুখবর

সরকারি চাকরিজীবীরা পেতে যাচ্ছেন বড় ছুটি। মুসলিম উম্মাহর অন্যতম প্রধান ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা উপলক্ষে টানা ছুটি পাবেন তারা।

বিস্তারিত...

অংশীজনদের সঙ্গে সমন্বয় করে সরকার সংকট মোকাবিলার চেষ্টা করছে: তথ্যমন্ত্রী

সরকার অংশীজনদের সঙ্গে সমন্বয় করে সংকট মোকাবিলার চেষ্টা করছে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন।

বিস্তারিত...

মানবিক রাষ্ট্র গড়তে চাই, যেখানে সবাই ন্যায়বিচার পাবেন: প্রধানমন্ত্রী

ন্যায়বিচার নিশ্চিত করতে মানবিক রাষ্ট্র গঠনের অঙ্গীকার ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, অর্থের অভাবে কোনো মানুষ ন্যায়বিচার থেকে বঞ্চিত হবে না রাষ্ট্র এমন ব্যবস্থা গড়ে তুলতে কাজ করছে। মঙ্গলবার (২৮ এপ্রিল) রাজধানীতে অনুষ্ঠিত আইনগত সহায়তা দিবস-এর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, সরকার এমন একটি মানবিক রাষ্ট্র গড়তে চায়, যেখানে ন্যায়বিচার শুধু আইনের বইয়ের মধ্যে সীমাবদ্ধ থাকবে না, বরং তা মানুষের বাস্তব জীবনে প্রতিফলিত হবে।

বিস্তারিত...

জাতীয় নির্বাচনে ‘ইঞ্জিনিয়ারিংয়ের’ অভিযোগ পায়নি ইইউ নির্বাচন মিশন

বাংলাদেশের নির্বাচন ব্যবস্থার উন্নয়নে মোট ১৯টি সুপারিশ করেছে ইউরোপীয় ইউনিয়ন-এর নির্বাচন পর্যবেক্ষণ মিশন। এর মধ্যে ছয়টি সুপারিশকে অগ্রাধিকারভিত্তিক হিসেবে চিহ্নিত করা হয়েছে বলে জানিয়েছে সংস্থাটি। মঙ্গলবার (২৮ এপ্রিল) রাজধানীর একটি হোটেলে ইইউ নির্বাচন পর্যবেক্ষণ মিশন বাংলাদেশের সর্বশেষ জাতীয় সংসদ নির্বাচনের চূড়ান্ত প্রতিবেদন প্রকাশ করে। অনুষ্ঠানে মিশনের প্রধান ইভার্স ইজাবস এসব সুপারিশ তুলে ধরেন।

বিস্তারিত...

বিজিবির অভিযানে পাচার ও হত্যা কমেছে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

গত বছরের তুলনায় সীমান্তে হত্যা প্রায় ৭৫ শতাংশ কমেছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। একই সঙ্গে সীমান্ত ব্যবস্থাপনায় প্রযুক্তিনির্ভর নজরদারি ও সরকারের ‘জিরো টলারেন্স’ নীতির ফলে একাধিক ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে বলেও তিনি দাবি করেন।

বিস্তারিত...

গুলশানে ভারতীয় নারীর মরদেহ উদ্ধার

জধানীর গুলশান বারিধারা ইউনাইটেড হাসপাতাল থেকে ভারতীয় নাগরিক (কাশ্মীরি) এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ওই নারীর নাম শামিম সলিম কাসিম

বিস্তারিত...

২০২৯ সালের মধ্যে জাপানে ৩ লাখ জনশক্তি পাঠানোর প্রস্তুতি

জাপানে চলমান দক্ষ কর্মী সংকট মোকাবিলায় নির্দিষ্ট দক্ষতা কর্মী ১৬টি খাতে বিপুল সংখ্যক দক্ষ জনশক্তি পাঠাতে জোর প্রস্তুতি নিচ্ছে সরকার

বিস্তারিত...

৫ মামলায় সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের জামিন বহাল

জুলাই আন্দোলনকালীন হত্যা, তত্ত্বাবধায়ক সরকার সংক্রান্ত রায় জালিয়াতি এবং দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা পাঁচ মামলায় সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হক-এর জামিন বহাল রেখেছেন আপিল বিভাগ।

বিস্তারিত...

নদী রক্ষায় কার্যকর পদক্ষেপের বিকল্প নেই: স্থানীয় সরকারমন্ত্রী

স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশের নদীগুলোকে দূষণের হাত থেকে বাঁচাতে কার্যকর পদক্ষেপ নেওয়া ছাড়া বিকল্প নেই। এ বিষয়গুলো আমাদের ঠিক করতে হবে এবং পরিবর্তন আমাদেরকেই আনতে হবে।

বিস্তারিত...

প্রিজনভ্যান দুর্ঘটনায় আহত সাবেক প্রতিমন্ত্রী পলক

আদালতে হাজিরার জন্য নেওয়ার পথে পুলিশের একটি প্রিজনভ্যান দুর্ঘটনার কবলে পড়ে আহত হয়েছেন সাবেক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। এ ঘটনায় ভ্যানে থাকা আরও কয়েকজন আহত হয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।

বিস্তারিত...

কোস্ট গার্ডে ১০ হাজার নতুন নিয়োগের পরিকল্পনা সরকারের :স্বরাষ্ট্রমন্ত্রী

দেশের সামুদ্রিক নিরাপত্তা ও উপকূলীয় সুরক্ষা জোরদারে কোস্ট গার্ডে ১০ হাজার নতুন জনবল নিয়োগের পরিকল্পনা নিয়েছে সরকার। স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, জনবল বৃদ্ধির পাশাপাশি আধুনিক প্রযুক্তি সংযোজনের মাধ্যমে বাহিনীটিকে আরও শক্তিশালী করে গড়ে তোলা হবে। মঙ্গলবার (২৮ এপ্রিল) রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ কোস্ট গার্ড-এর ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

বিস্তারিত...

প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ

প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল ড. একেএম শামছুল ইসলাম, পিএসসি, জি (অবসরপ্রাপ্ত) এর সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। এসময় তার সঙ্গে প্রতিনিধি দল ছিল।

বিস্তারিত...

প্রধানমন্ত্রীর সঙ্গে রোসাটমের মহাপরিচালকের সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমান-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন রাশিয়ার রাষ্ট্রীয় পরমাণু শক্তি সংস্থা রোসাটম-এর মহাপরিচালক আলেক্সি লিখাচেভ। বৈঠকে দ্বিপাক্ষিক জ্বালানি সহযোগিতা এবং রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্পের অগ্রগতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। মঙ্গলবার (২৮ এপ্রিল) সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত এ বৈঠকে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের সর্বশেষ কাজের অগ্রগতি সম্পর্কে প্রধানমন্ত্রীকে অবহিত করেন রোসাটমের মহাপরিচালক। এ সময় নির্ধারিত সময়সীমার মধ্যে প্রকল্পের কাজ সম্পন্ন করার বিষয়ে পুনর্ব্যক্ত করেন তিনি।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪