ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৮তম আসরের শ্বাসরুদ্ধকর ফাইনালে পাঞ্জাব কিংসকে হারিয়ে প্রথমবার চ্যাম্পিয়ন হয় রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (আরসিবি)।
শেফিল্ড ইউনাইটেডের হয়ে আধ মৌসুমের চুক্তি শেষ। হামজা চৌধুরীকে আবার ফিরে যেতে হবে লেস্টার সিটিতে। তবে ইউরোপীয় সংবাদ মাধ্যমের খবর, তিনি আর লেস্টারে থাকতে চাইছেন না। এবার তাকে হাতছানি দিয়ে ডাকছে চ্যাম্পিয়ন্স লিগ।
রত এই বিশ্বকাপের আয়োজক। রাজনৈতিক উত্তপ্ত পরিস্থিতিতে ভারত কিংবা পাকিস্তান কেউই একে অপরের দেশে সফর করবে না তা আগের থেকেই জানা ছিল।
আন্তর্জাতিক ওয়ানডে ক্রিকেটকে বিদায় জানালেন অস্ট্রেলিয়ার তারকা অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েল। তবে টি-টোয়েন্টি ক্রিকেট চালিয়ে যাওয়ার ইচ্ছার কথা জানিয়েছেন এই বিস্ফোরক ব্যাটার।
আসন্ন এএফসি এশিয়ান কাপ ২০২৭ (সৌদি আরব) কোয়ালিফায়ার্সে অংশ নিতে সিঙ্গাপুরের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচ খেলবে বাংলাদেশ। এই ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামী ১০ই জুন
এই সিরিজ শুরুতেও অনাকাঙ্ক্ষিত রেকর্ডটির দুই নম্বরে ছিল বাংলাদেশ। ১০৯ হার নিয়ে তালিকায় যৌথভাবে ছিল শ্রীলংকা। এক ম্যাচ বেশি হেরে শীর্ষ দখলে রেখেছিল ওয়েস্ট ইন্ডিজ
বিশ্বকাপ বাছাইপর্বের চিলি ও কলম্বিয়ার বিপক্ষে ডাবল-হেডার ম্যাচের জন্য আর্জেন্টিনা জাতীয় দলের স্কোয়াড ঘোষণা করেছেন কোচ লিওনেল স্কালোনি
সংযুক্ত আরব আমিরাতের কাছে সিরিজ হারের পর পাকিস্তানের বিপক্ষেও টানা দুই ম্যাচে হেরে গেছে লিটনবাহিনী।
রাজনৈতিক জটিলতার কারণে দীর্ঘদিন ধরেই দেশে আসতে পারছেন না সাকিব আল হাসান। তবে হোম সিরিজের পাশাপাশি দেশের বাইরেও সুযোগ মিলছে না দেশের ক্রিকেট ইতিহাসের সেরা এই অলরাউন্ডারের। চ্যাম্পিয়ন্স ট্রফিতে সাকিবকে বাদ দেয়ার পেছনে কারণ হিসেবে তার বোলিং অ্যাকশন নিষিদ্ধ থাকার বিষয়টি তুলে ধরেছিলেন নির্বাচকরা।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নেতৃত্বে নতুন অধ্যায় শুরু হলো। আজ ১৬তম সভাপতি নির্বাচিত হয়েছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুল। দায়িত্ব গ্রহণের পর তিনি সংবাদ সম্মেলনে তুলে ধরেন নিজের ভাবনা ও লক্ষ্য। সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘টেস্ট পাঁচ দিনের খেলা, ওয়ানডে সাত ঘণ্টার। আমি এখানে এসেছি একটি কুইক টি-টোয়েন্টি ইনিংস খেলতে। তবে এই ইনিংসটা যেন মনে রাখে সবাই, সেই চেষ্টাই থাকবে’
সবার নজর ছিল মিরপুর শের-ই-বাংলায়। জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) থেকে বিসিবির পরিচালক হিসেবে অনুমোদন পেয়ে যাওয়ায় আমিনুল ইসলাম বুলবুলের সভাপতি হওয়ার পথ পরিষ্কারই ছিল। শুক্রবার বিকেলে বিসিবির পরিচালকদের ভোটে নতুন সভাপতি নির্বাচিত হন জাতীয় ক্রিকেট দলের সাবেক এই অধিয়ানক। এ ছাড়া সিনিয়র ভাইস প্রেসিডেন্ট হয়েছেন নাজমুল আবেদীন ফাহিম ও ফাহিম সিনহা
বৃহস্পতিবার রাতে জাতীয় ক্রীড়া পরিষদ এক প্রজ্ঞাপনে ফারুক আহমেদের মনোনয়ন প্রত্যাহার করেছে। কারণ হিসেবে দেখিয়েছে ৮ পরিচালকের তার প্রতি অনাস্থা ও বিপিএল নিয়ে জাতীয় ক্রীড়া পরিষদের তদন্ত প্রতিবেদন
নাজমুল হাসান পাপনের জায়গায় নতুন করে সভাপতির চেয়ারে বসেন ফারুক আহমেদ। তবে দায়িত্ব গ্রহণের নয় মাস যেতেই গুঞ্জন উঠেছে নতুন করে আবারো সভাপতি পদ নিয়ে।