ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) রানের বন্যায় ভেসেছে দিল্লির অরুণ জেটলি স্টেডিয়াম। তবে রেকর্ডগড়া ইনিংস খেলেও শেষ হাসি হাসতে পারেননি কেএল রাহুল। তার দুর্দান্ত ব্যাটিংকে ম্লান করে ২৬৪ রানের বিশাল লক্ষ্য তাড়া করে ঐতিহাসিক জয় তুলে নিয়েছে পাঞ্জাব কিংস।
বাংলাদেশ নারী দল সিরিজের শুরুটা করেছিল ৩ উইকেটের জয়ে। কিন্তু দ্বিতীয় ম্যাচে সিরিজে সমতা ফেরায় শ্রীলঙ্কার নারী দল ৪ উইকেটে ম্যাচ জিতে নিয়ে। তৃতীয় ও সিরিজ নির্ধারণী ম্যাচে আজ শ্রীলঙ্কাকে ২১৪ রানের লক্ষ্য ছুড়ে দিয়েছিল স্বাগতিক বাংলাদেশ। লঙ্কানদের কাছে পাত্তাই পেল না স্বাগতিক শিবির। শ্রীলঙ্কার কাছে
শ্রীলঙ্কা নারী দলের বিপক্ষে সিরিজ চলাকালে আচরণবিধি লঙ্ঘনের দায়ে বাংলাদেশের দুই তারকা ক্রিকেটার নাহিদা আক্তার ও শারমিন সুলতানাকে শাস্তি দিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।
শ্রীলঙ্কা নারী দলের বিপক্ষে সিরিজের শেষ ও নির্ধারণী ম্যাচে ব্যাটিংয়ে ভালো সংগ্রহ দাঁড় করিয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। সোবহানা মোস্তারির দুর্দান্ত ফিফটিতে ৫০ ওভারে ৮ উইকেটে ২১৩ রান সংগ্রহ করেছে নিগার সুলতানা জ্যোতির দল।
খেলার মাঝেই মাঠে অজ্ঞান হওয়ার পর প্রাণ হারিয়েছেন নাইজেরিয়ার সাবেক ফরোয়ার্ড মাইকেল এনেরামো। ৪০ বছর বয়সী এই ফুটবলারের মৃত্যুর সম্ভাব্য কারণ হিসেবে ‘হৃদরোগে আক্রান্ত’ হওয়ার কথা জানিয়েছে নাইজেরিয়া ফুটবল ফেডারেশন (এনএফএফ)। আন্তর্জাতিক ফুটবলে এনেরামো ১০টি ম্যাচ খেলেছেন।
আসন্ন ফিফা ফুটবল বিশ্বকাপ ২০২৬ সামনে রেখে শিরোপা ধরে রাখার লক্ষ্যে প্রস্তুতি নিচ্ছে আর্জেন্টিনা জাতীয় ফুটবল দল। তবে মাঠের পারফরম্যান্সের বাইরে প্রশাসনিক অস্থিরতা ও বিতর্কে জড়িয়ে পড়ায় দুশ্চিন্তা বাড়ছে দলটির সমর্থক ও বিশ্লেষকদের মধ্যে।
আন্তর্জাতিক মঞ্চে নিজেদের দ্বিতীয় ম্যাচেই ঐতিহাসিক জয় তুলে নিয়েছে বাংলাদেশ নারী হকি দল। এশিয়ান গেমস বাছাই পর্বে উজবেকিস্তানকে ৩-২ গোলে হারিয়েছে লাল-সবুজের মেয়েরা।
আসন্ন ২০২৬ ফিফা বিশ্বকাপ-এ ইরান-এর পরিবর্তে ইতালি-কে অন্তর্ভুক্ত করার কোনো পরিকল্পনা নেই বলে স্পষ্ট জানিয়েছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা।
বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজে ২-১ ব্যবধানে হেরে গিয়েছে নিউজিল্যান্ড জাতীয় ক্রিকেট দল। শেষ ম্যাচে ৫৫ রানের জয়ে সিরিজ নিজেদের করে নেয় বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। সিরিজ হারলেও এটিকে ‘শেখার অভিজ্ঞতা’ হিসেবে দেখছেন কিউই অধিনায়ক টম ল্যাথাম।
নিউজিল্যান্ডের কাছে হেরে ঘরের মাঠের এই ওয়ানডে সিরিজ শুরু করেছিল বাংলাদেশ। তবে পরের ম্যাচেই ঘুরে দাঁড়ায় টাইগাররা। ফলে শেষ ম্যাচটি হয়ে উঠে সিরিজ নির্ধারণী। গুরুত্বপূর্ণ এই ম্যাচে সেঞ্চুরি পেয়েছেন নাজমুল হোসেন শান্ত। তার ব্যাটে ভর করে আড়াইশ ছাড়ানো সংগ্রহ পায় বাংলাদেশ।
ঘরের মাঠে সিরিজের প্রথম ওয়ানডেতে হারের পর দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়িয়েছিল বাংলাদেশ। তাই তৃতীয় ও শেষ ম্যাচটি পরিণত হয় সিরিজ নির্ধারণীতে। গুরুত্বপূর্ণ এই ম্যাচে আগে ব্যাট করে ২৬৫ রানের চ্যালেঞ্জিং সংগ্রহ গড়ে টাইগাররা।
এশিয়ান বিচ গেমসে কাবাডিতে দুর্দান্ত সময় পার করছে বাংলাদেশ। এক দিনের ব্যবধানে নারী ও পুরুষ—দুই দলই পেয়েছে দাপুটে জয়, যা টুর্নামেন্টে বাংলাদেশের অবস্থানকে আরও শক্তিশালী করেছে।
চট্টগ্রামে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ নির্ধারণী তৃতীয় ও শেষ ওয়ানডেতে ব্যাটিং বিপর্যয়ের মুখে বাংলাদেশকে রক্ষা করলেন নাজমুল হোসেন শান্ত। সেসঙ্গে দুই বছর পর ওয়ানডেতে দুর্দান্ত এক সেঞ্চুরির দেখা পেলেন টাইগার এ ব্যাটসম্যান।
সিরিজ নির্ধারণী তৃতীয় ও শেষ ম্যাচে শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। ইনিংসের একেবারে শুরুতেই দ্রুত উইকেট হারিয়ে চাপে পড়ে যায় স্বাগতিকরা। তবে সেই ধাক্কা সামলে দলকে দৃঢ় অবস্থানে নেওয়ার দায়িত্ব কাঁধে তুলে নেন নাজমুল হোসেন শান্ত ও লিটন কুমার দাস। চতুর্থ উইকেটে তাদের দুর্দান্ত জুটি ইতোমধ্যেই ম্যাচে ফিরিয়েছে বাংলাদেশকে, দুজনেই তুলে নিয়েছেন গুরুত্বপূর্ণ ফিফটি।
জাতীয় দলের ভবিষ্যৎ শক্তিশালী করতে হাই-পারফরম্যান্স (এইচপি) বিভাগের গুরুত্ব অপরিসীম। তরুণ ও সম্ভাবনাময় ক্রিকেটারদের গড়ে তোলার এই প্ল্যাটফর্মকে আরও কার্যকর করতে নতুন পরিকল্পনা হাতে নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আর সেই পরিকল্পনার কেন্দ্রবিন্দুতে থাকছেন অভিজ্ঞ কোচ মোহাম্মদ সালাউদ্দিন।