২০২৬ বিশ্বকাপের সেমিফাইনালে স্পেনের কাছে ২-০ গোলে হেরে বিদায় নিয়েছে ফ্রান্স। এই পরাজয়ের মধ্য দিয়েই শেষ হতে যাচ্ছে কোচ দিদিয়ের দেশমের ১৪ বছরের সফল অধ্যায়। বিশ্বকাপ শুরুর আগেই দায়িত্ব ছাড়ার ঘোষণা দিয়েছিলেন দেশম। আগামী শনিবার তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে শেষবারের মতো ফ্রান্সের ডাগআউটে দেখা যাবে তাকে। এরপর জাতীয় দলের দায়িত্ব নেবেন ফরাসি কিংবদন্তি জিনেদিন জিদান।
বিশ্বকাপের বহুল প্রতীক্ষিত আর্জেন্টিনা-ইংল্যান্ড সেমিফাইনালকে ঘিরে নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে যুক্তরাষ্ট্রের আইনশৃঙ্খলা বাহিনী। বাংলাদেশ সময় বুধবার রাত ১টায় আটলান্টা স্টেডিয়ামে মুখোমুখি হবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী।
২০০৭ সালের একটি ছবি এখন ফুটবল বিশ্বের সবচেয়ে আলোচিত স্মৃতিগুলোর একটি। বার্সেলোনার ক্যাম্প ন্যু স্টেডিয়ামে তোলা সেই ছবিতে দেখা যায়, মাত্র ২০ বছর বয়সী লিওনেল মেসির কোলে ৫ মাসের এক শিশু—যিনি আজকের স্পেনের তারকা লামিন ইয়ামাল।
স্প্যানিশ তরুণ ফরোয়ার্ড লামিন ইয়ামাল জানিয়েছেন, বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার লিওনেল মেসির মুখোমুখি হওয়ার আশা করছেন তিনি। এক সাক্ষাৎকারে ইয়ামাল বলেন, মেসির বিপক্ষে ফাইনাল খেলতে পারলে তা হবে তার জন্য বিশেষ এক অভিজ্ঞতা। পাশাপাশি তিনি নিজের দলকে ফাইনাল পর্যন্ত পৌঁছে দেওয়ার আত্মবিশ্বাসও প্রকাশ করেন।
বিশ্বকাপের সেমিফাইনালে ফ্রান্সকে ২-০ গোলে হারিয়ে ফাইনালে উঠেছে স্পেন। দুর্দান্ত পারফরম্যান্সে ইউরোপিয়ান চ্যাম্পিয়নরা নিশ্চিত করেছে বিশ্বকাপের দ্বিতীয় ফাইনাল। ম্যাচে স্পেনের হয়ে গোল দুটি করেন মিকেল ওয়ারজাবাল ও পেদ্রো পোরো। প্রথমার্ধে পেনাল্টি থেকে গোল করে দলকে এগিয়ে দেন ওয়ারজাবাল। দ্বিতীয়ার্ধের ৫৮তম মিনিটে ড্যানি ওলমোর সঙ্গে দারুণ সমন্বয়ে ব্যবধান দ্বিগুণ করেন পোরো
বিশ্বকাপ সেমিফাইনালে ফ্রান্সের বিপক্ষে ব্যবধান ২-০ করেছে স্পেন। দ্বিতীয়ার্ধের ৫৮তম মিনিটে দুর্দান্ত আক্রমণ থেকে গোল করেন পেদ্রো পোরো। ড্যানি ওলমোর সঙ্গে ওয়ান-টু পাস করে বক্সে ঢুকে ডান পায়ের শটে ফ্রান্সের গোলরক্ষক মাইক মেনিয়াঁকে পরাস্ত করেন পোরো। তার নিখুঁত ফিনিশিংয়ে স্পেন এগিয়ে যায় ২-০ গোলে।
বিশ্বকাপ সেমিফাইনালে ফ্রান্সের বিপক্ষে প্রথমার্ধ শেষে ১-০ গোলে এগিয়ে আছে স্পেন। ইউরোপিয়ান চ্যাম্পিয়নরা এখন বিশ্বকাপের দ্বিতীয় ফাইনালে ওঠা থেকে আর ৪৫ মিনিট দূরে। ম্যাচের ২১তম মিনিটে পেনাল্টি থেকে গোল করে স্পেনকে এগিয়ে দেন মিকেল ওয়ারজাবাল। এরপর ফ্রান্স আক্রমণে ফেরার চেষ্টা করলেও স্প্যানিশ রক্ষণ ও গোলরক্ষক উনাই সিমনের দৃঢ়তায় সমতা ফেরাতে পারেনি।
বিশ্বকাপের সেমিফাইনালে ফ্রান্সের বিপক্ষে শুরুতেই এগিয়ে গেছে স্পেন। ম্যাচের ২১তম মিনিটে পেনাল্টি থেকে গোল করে দলকে ১-০ ব্যবধানে এগিয়ে দেন মিকেল ওয়ারজাবাল।
বিশ্বকাপের সেমিফাইনালে স্পেনের বিপক্ষে মাঠে নামছে ফ্রান্স। গুরুত্বপূর্ণ এই ম্যাচে ফ্রান্সের একাদশে ফিরেছেন তরুণ ফরোয়ার্ড ব্র্যাডলি বারকোলা। তিনি জায়গা নিয়েছেন দেসিরে দুয়ের পরিবর্তে।
ফিফা বিশ্বকাপ ২০২৬-এর প্রথম সেমিফাইনালে মুখোমুখি হতে যাচ্ছে ইউরোপের দুই শক্তিশালী দল ফ্রান্স ও স্পেন। আজ মঙ্গলবার বাংলাদেশ সময় রাত ১টায় টেক্সাসের এটিঅ্যান্ডটি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে বহুল প্রতীক্ষিত ম্যাচটি। বিশ্বকাপের ইতিহাসে অন্যতম সফল দল ফ্রান্স। ২
বিশ্বকাপের হাই-ভোল্টেজ সেমিফাইনালে মুখোমুখি লড়াইয়ে নামছে ইউরোপের দুই জায়ান্ট ফ্রান্স ও স্পেন। টুর্নামেন্টজুড়েই অপ্রতিরোধ্য থাকা ফ্রান্সকে ভাবা হচ্ছে এবারের আসরের শিরোপার অন্যতম দাবিদার। অন্যদিকে, কেপভার্দের বিপক্ষে হোঁচট খাওয়ার পর চেনা ছন্দে ফিরেছে স্পেন। বিশ্বকাপ ইতিহাসের অন্যতম ভয়ঙ্কর আক্রমণভাগকে থামানোর চ্যালেঞ্জ নিয়ে মাঠে নামছে ইউরোপের বর্তমান চ্যাম্পিয়নরা।
বিশ্বকাপ থেকে বিদায় নেওয়ার পর স্বাভাবিকভাবেই মন খারাপ ব্রাজিলিয়ান তারকা নেইমারের। হতাশা কাটিয়ে কিছুটা স্বস্তি খুঁজতেই এবার তাকে দেখা গেল যুক্তরাষ্ট্রের লাস ভেগাসের এক রাজকীয় ক্যাসিনোয়। সেখানে তিনি অংশ নেন বিশ্বখ্যাত পোকার প্রতিযোগিতা ওয়ার্ল্ড সিরিজ অব পোকার (ডব্লিউএসওপি)-এ।
বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে মুখোমুখি হচ্ছে ইউরোপের দুই ফুটবল পরাশক্তি ফ্রান্স ও স্পেন। টানা তৃতীয়বারের মতো ফাইনালে ওঠার লক্ষ্য নিয়ে মাঠে নামবে কিলিয়ান এমবাপ্পের ফ্রান্স। অন্যদিকে ২০১০ সালের পর প্রথমবারের মতো বিশ্বকাপের ফাইনালে জায়গা করে নিতে মরিয়া স্পেন। বহুল প্রতীক্ষিত এই হাইভোল্টেজ ম্যাচ পরিচালনার দায়িত্ব পেয়েছেন এল সালভাদরের অভিজ্ঞ রেফারি ইভান বার্টন।
বিশ্বকাপ ফাইনালের স্মৃতি ধরে রাখতে এবার ব্যতিক্রমী এক স্মারক নিয়ে এসেছে ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা। ২০২৬ বিশ্বকাপের ফাইনাল ম্যাচে ব্যবহৃত মাঠের আসল ঘাসের অংশ বিক্রি করছে সংস্থাটি।
হ্যামস্ট্রিংয়ের চোটে জিম্বাবুয়ে সফরের বাকি ম্যাচ থেকে ছিটকে গেছেন বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমান। চার সপ্তাহের পুনর্বাসন প্রয়োজন হওয়ায় দ্য হান্ড্রেডের শুরু দিকের কয়েকটি ম্যাচেও তার খেলা অনিশ্চিত হয়ে পড়েছে।