বিশ্বব্যাপী জনপ্রিয় কার্টুন ‘ডোরেমন’-এর পরিচালক সুতোমু শিবায়ামা মারা গেছেন। গত ৬ মার্চ ৮৪ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বুধবার (১৮ মার্চ) তার প্রতিষ্ঠিত অ্যানিমেশন স্টুডিও ‘এশিয়া দো’ আনুষ্ঠানিকভাবে এই শোক সংবাদটি প্রকাশ করেছে। সুতোমুর মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই শোকের ছায়া নেমে এসেছে অ্যানিমেশন জগতে।
পর্দার জাদুকরী উপস্থিতি আর স্টাইলের জন্য বরাবরই আলোচনায় থাকা জয়া আহসান এবার খরগোশের সঙ্গে খুনসুটিতে মেতে উঠে আবারও নজর কাড়লেন। সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করা একটি ভিডিওতে তার এই ভিন্ন রূপে মুগ্ধ হয়েছেন ভক্তরা।
বলিউডের গ্ল্যামার গার্ল নোরা ফাতেহি এবং মেগাস্টার সঞ্জয় দত্ত অভিনীত ‘সরকে চুনর তেরি সরকে’ গানটি নিয়ে শুরু থেকেই চলছিল তুমুল বিতর্ক। অবশেষে সেই বিতর্কের জের ধরে গানটি ভারতে নিষিদ্ধ ঘোষণা করেছে দেশটির কেন্দ্রীয় সরকার।
সাধারণ দর্শকদের পাশাপাশি এবার ‘ধুরন্ধর টু’ ছবির প্রশংসায় পঞ্চমুখ হলেন দক্ষিণী সুপারস্টার আল্লু অর্জুন। বুধবার সন্ধ্যায় ছবিটির বিশেষ প্রিভিউ দেখার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের ভালোলাগার কথা শেয়ার করেছেন এই ‘পুষ্পা’খ্যাত অভিনেতা।
ঢাকা চলচ্চিত্রের শীর্ষ নায়ক শাকিব খান বরাবরই পর্দায় নতুনত্বের ছাপ রেখে চলেছেন। তবে এবার যেন তিনি নিজেকেই ছাড়িয়ে গেলেন। আসন্ন ‘ঈদুল ফিতর ২০২৬’-এর জন্য নির্মিত ‘প্রিন্স’ সিনেমার রোমান্টিক গান ‘পরী’র মাধ্যমে দুই বাংলার দর্শকদের এক মায়াবী জাদুকরী মুহূর্ত উপহার দিলেন শাকিব।
দাদু ও নানাবাড়ির বড় মেয়ে হওয়ায় ছোটবেলা থেকেই ঈদে বাড়তি আদর পেয়ে এসেছেন চিত্রনায়িকা ফারিন খান। তবে ছোটবেলার ঈদ এলেই তার সবচেয়ে বেশি মনে পড়ে ছোট খালুর কথা। ছোট খালু তার জন্য রানি ফ্রক এনে আলমারি
পর্দায় তার উপস্থিতি মানেই গ্ল্যামার, আত্মবিশ্বাস আর ব্যক্তিত্বের ঝলক। তবে জনপ্রিয় অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত মনে করেন, শুধু সুন্দর দেখানোর জন্য অভিনয় নয় একজন অভিনেত্রীর আসল শক্তি তার চরিত্র ফুটিয়ে তোলার মধ্যেই নিহিত।
বড় বাজেট নিয়ে নির্মিত হয়েছে কন্নড় ভাষার সিনেমা ‘কেডি: দ্য ডেভিল’। সিনেমার ‘সরকে চুনর তেরি সরকে’ শিরোনামের গানটি মুক্তির পর সামাজিকমাধ্যমে বিতর্ক তৈরি হয়েছে। এ গানে অভিনয় করেছেন অভিনেতা সঞ্জয় দত্ত ও নোরা ফতেহি।
‘বাহুবলী’ খ্যাত ভারতের দক্ষিণী অভিনেত্রী আনুশকা শেঠি। সম্প্রতি খবর ছড়ায়- বিয়ে করতে যাচ্ছেন এই অভিনেত্রী। বেশ কয়েক বছর আগে নায়ক প্রভাসের সঙ্গে আনুশকার প্রেমের গুঞ্জন ছড়িয়েছিল। এমনকি, দু’জনের বিয়ের কথাও শোনা গিয়েছিল।
দর্শকপ্রিয় ও গুণী অভিনেতা চঞ্চল চৌধুরী-মোশাররফ করিমকে এবারের ঈদে বড় পর্দায় দেখা যাবে ‘বনলতা এক্সপ্রেস’ সিনেমায়। এটি নির্মাণ করেছেন তানিম নূর। প্রায় ১৩ বছর পর দুজনকে একসঙ্গে রূপালী পর্দায় অভিনয় করতে দেখা যাবে। তাদের সর্বশেষ একসঙ্গে চলচ্চিত্রে দেখা গিয়েছিল ২০১৩ সালে মুক্তি পাওয়া মোস্তফা সরয়ার ফারুকী পরিচালিত ‘টেলিভিশন’ সিনেমায়।
প্রয়াত বলিউড কিংবদন্তি শ্রীদেবীর রেখে যাওয়া সম্পত্তি নিয়ে নতুন করে আইনি বিড়ম্বনায় পড়েছেন তার দুই মেয়ে জাহ্নবী কাপুর ও খুশি কাপুর। ভারতের তামিলনাড়ুর চেন্নাইয়ের একটি জমি কেনা নিয়ে ওঠা জালিয়াতির অভিযোগ, যা এখন গড়িয়েছে আদালত পর্যন্ত।
ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় চিত্রনায়িকা পূর্ণিমা এবার ভক্তদের সামনে নতুন লুকে হাজির হয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করা ছবিতে তার নতুন হেয়ারস্টাইল, সফট লেয়ার কাট, চকচকে হেয়ার ফিনিশ এবং ব্রাউনিশ কালার টোন নজর কাড়েছে।
দক্ষিণী সিনেমার জনপ্রিয় দুই তারকা থালাপতি বিজয় ও তৃষা কৃষ্ণান-এর সম্পর্ক নিয়ে নতুন করে গুঞ্জন ছড়িয়ে পড়েছে। আর সেই জল্পনার সূত্রপাত একটি ‘লাইক’ ঘিরেই।
এক সময়ের টিভি নাটকের জনপ্রিয় অভিনেতা শামস সুমন আর নেই। মঙ্গলবার (১৭ মার্চ) বিকেলে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বিষয়টি জানিয়েছেন অভিনয় শিল্পী সংঘের সাধারণ সম্পাদক রাশেদ মামুন অপু। তিনি জানান, দীর্ঘদিন ধরেই অভিনেতা শামস সুমন অসুস্থ ছিলেন।
জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী ছোটপর্দায় সাফল্যের পর এখন বড়পর্দা ও ওটিটি প্ল্যাটফর্মে ব্যস্ত সময় পার করছেন। অভিনয় দক্ষতা দিয়ে ইতোমধ্যে দর্শকদের মনে শক্ত জায়গা করে নিয়েছেন এই তারকা।