| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

আনকাট সেন্সর পেল ‘দম’, কারা দেখতে পারবেন?

রেদওয়ান রনি পরিচালিত ‘দম’ সিনেমা ‘ইউ’ গ্রেড বা সর্বসাধারণের প্রদর্শনের উপযোগী সার্টিফিকেট পেয়েছে। যার অর্থ সব বয়সী দর্শক প্রেক্ষাগৃহে সিনেমাটি উপভোগ করতে পারবেন। ঈদ উপলক্ষে মুক্তির দৌড়ে থাকা সিনেমাগুলোর মধ্যে ‘দম’ প্রথম সিনেমা হিসেবে সেন্সর সার্টিফিকেট পেল।

বিস্তারিত...

অকারণে চুমু, নির্মাতার বিরুদ্ধে অভিযোগ

সালমান খানের সঙ্গে ‘বীর’ সিনেমার মধ্য দিয়ে ২০১০ সালে বলিউডে অভিষেক হয় অভিনেত্রী জেরিন খানের। এরপর ‘হেট স্টোরি-৩’ ও ‘হাউসফুল-২’ সিনেমায় অভিনয় করে বলিউডে আলাদাভাবে পরিচিতি পান তিনি। তবে ‘হেট স্টোরি ৩’-এর সাহসী দৃশ্যে অভিনয়ের

বিস্তারিত...

আইটেম গানে পারফর্ম করতে আমার দারুণ লাগে: শ্রাবন্তী

দীর্ঘদিন ধরেই বড়পর্দায় অভিনয় ও নাচের মাধ্যমে দর্শকদের মন জয় করে আসছেন টলিউডের জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়। খুব অল্প বয়সে শিশুশিল্পী হিসেবে অভিনয়জীবন শুরু করা এই তারকা পরবর্তীতে নায়িকা হিসেবে একের পর এক সফল সিনেমা উপহার দিয়েছেন। মূলধারার বাণিজ্যিক ছবির পাশাপাশি ভিন্ন ধারার কাজেও নিজের অভিনয় দক্ষতার প্রমাণ দিয়েছেন তিনি।

বিস্তারিত...

এখন তোমার সব হয়েছে পর হয়েছি আমি: সালমা

বাংলা সংগীত অঙ্গনের পরিচিত কণ্ঠশিল্পী সালমা আক্তার সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায়ই ব্যক্তিগত ভাবনা ও অভিজ্ঞতা শেয়ার করেন।

বিস্তারিত...

শহীদ মিনারে নিহত রাকিব নন কনটেন্ট ক্রিয়েটর রাকিব হাসান

রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় গুলিবিদ্ধ ও ছুরিকাঘাতে মো. রাকিব (২৫) নামে এক যুবকের মৃত্যুর ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তি ছড়িয়েছে। অনেকেই নিহত ব্যক্তিকে ‘ফ্যামিলি এন্টারটেইনমেন্ট’-এর কনটেন্ট ক্রিয়েটর রাকিব হাসান মনে করে পোস্ট করেছেন। তবে বিষয়টি সঠিক নয় বলে নিজেই নিশ্চিত করেছেন রাকিব হাসান। রোববার (১৫ মার্চ) রাত ১১টা ১৯ মিনিটে নিজের ফেসবুক অ্যাকাউন্টে একটি ভিডিও বার্তা প্রকাশ করে তিনি জানান, তিনি সম্পূর্ণ সুস্থ আছেন।

বিস্তারিত...

ডিভোর্স চাই না, সংসারই আমার অগ্রাধিকার: পূজা চেরি

ঢাকাই চিত্রনায়িকা পূজা চেরি সম্প্রতি নিজের ব্যক্তিগত জীবন নিয়ে লুকোচুরি শেষ করে প্রকাশ্যে এলেন। রুম্মান রশীদ খানের সঞ্চালনায় ‘বিহাইন্ড দ্য ফেইম উইথ আরআরকে’ পডকাস্টে অংশ নিয়ে তিনি জানালেন, এখন তিনি সিংগেল নন, বরং এনগেজড।

বিস্তারিত...

ট্রল ও এআই ভিডিও নিয়ে বিরক্ত শ্রাবন্তী, বললেন ‘একটা সীমা থাকা উচিত’

ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়-কে ঘিরে সামাজিক মাধ্যমে ট্রল ও অশালীন মন্তব্য নতুন নয়। তবে সম্প্রতি কৃত্রিম বুদ্ধিমত্তা বা কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে তারকাদের নিয়ে কুরুচিকর ভিডিও তৈরি হওয়ায় বিষয়টি আরও উদ্বেগজনক হয়ে উঠেছে বলে মনে করছেন এই অভিনেত্রী।

বিস্তারিত...

সালমান নিজের কষ্ট ভেতরে রাখে: ফারাহ খানের স্মৃতিচারণ

বলিউড সুপারস্টার সালমান খান দীর্ঘ ক্যারিয়ারে অসংখ্য জনপ্রিয় সিনেমা উপহার দিয়েছেন। বড় পর্দায় তার শক্তিশালী উপস্থিতি ও স্বতঃস্ফূর্ত অভিনয় দর্শকদের বারবার মুগ্ধ করেছে। তবে তার কিছু স্বাভাবিক ও আবেগঘন অভিনয় মুহূর্ত দর্শকদের বিশেষভাবে নাড়া দিয়েছে। সম্প্রতি এমনই একটি স্মৃতি তুলে ধরেছেন নির্মাতা ও কোরিওগ্রাফার ফারাহ খান।

বিস্তারিত...

ট্রলিংয়ের একটা সীমা থাকা উচিত: শ্রাবন্তী

সামাজিক যোগাযোগমাধ্যমে তারকাদের নিয়ে ট্রল, কুরুচিপূর্ণ মন্তব্য এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে আপত্তিকর ভিডিও তৈরির বিরুদ্ধে সোচ্চার হয়েছেন ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জি। এসব ঘটনা বন্ধে প্রশাসনের হস্তক্ষেপ এবং কঠোর আইন প্রণয়নের দাবি জানিয়েছেন তিনি।

বিস্তারিত...

প্রেমে পড়ে নিজেকে হারানোই ছিল সবচেয়ে বড় ভুল: অনন্যা

বলিউড অভিনেত্রী অনন্যা পাণ্ডে সম্প্রতি নিজের ব্যক্তিগত জীবন ও অতীত প্রেম নিয়ে খোলামেলা কথা বলেছেন। অভিনেতা আদিত্য রায় কাপুরের সঙ্গে বিচ্ছেদের পর পুরনো সম্পর্কের ভুলভ্রান্তি নিয়ে আত্মসমালোচনা করেছেন তিনি। প্রায় দুই বছরের সম্পর্ক শেষ হওয়ার পর এখন অনন্যার উপলব্ধি—প্রেমে পড়ে নিজের স্বকীয়তা হারিয়ে ফেলাই ছিল তার জীবনের সবচেয়ে বড় ভুল।

বিস্তারিত...

বিজয়–তৃষা সম্পর্ক নিয়ে নতুন জল্পনা, নীরব তৃষা

দক্ষিণী চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী তৃষা কৃষ্ণান আবারও আলোচনায় এসেছেন তার ব্যক্তিগত জীবনকে ঘিরে। সম্প্রতি তামিল সুপারস্টার বিজয় থালাপতির সঙ্গে তার সম্পর্ক নিয়ে নতুন করে গুঞ্জন ছড়িয়ে পড়েছে। একটি অনুষ্ঠানে এ প্রসঙ্গে প্রশ্ন করা হলে তৃষা বিষয়টি নিয়ে সরাসরি কোনো মন্তব্য না করে কৌশলে এড়িয়ে যান। তবে তার এই নীরবতাই সামাজিক যোগাযোগমাধ্যম ও বিনোদন অঙ্গনে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।

বিস্তারিত...

দেরিতে বাড়ি ফিরলে মা-বাবা কথা বলে না: তৃণা

ওপার বাংলার অভিনেত্রী তৃণা সাহা। পর্দায় তার হাসি-কান্না আর সাবলীল অভিনয় জয় করেছেদর্শকের মন। দীর্ঘ এক দশক ধরে অভিনয় জগতের সঙ্গে যুক্ত থাকলেও, তার এই পেশা আজও মন থেকে মেনে নিতে পারেননি তার বাবা-মা।

বিস্তারিত...

কঠিন সময় আসলেও ঝেড়ে উঠে দাঁড়াতে হবে: প্রিয়াঙ্কা

বলিউডের সাফল্যের শীর্ষে থাকা অবস্থায় হঠাৎ নিজেকে মুম্বাইয়ের গ্ল্যামার থেকে দূরে সরিয়ে নিয়েছিলেন প্রিয়াঙ্কা চোপড়া। সম্প্রতি ‘নট স্কিনি বাট নট ফ্যাট’ পডকাস্টে অংশ নিয়ে এই রহস্যের কূল খুললেন তিনি।

বিস্তারিত...

যুক্তরাষ্ট্রে অধরার ‘ফ্রেমে বাঁধা বন্ধুত্ব’!

প্রবাস জীবনের নিঃসঙ্গতা, মুখোশের নিচে লুকানো বেদনা, বন্ধুত্ব ও মানসিক আশ্রয়ের অনন্ত গুরুত্ব, আত্মহত্যার পেছনে নীরব মানসিক ভাঙন এবং স্মৃতি হয়ে থাকা সম্পর্ক নিয়ে সত্য ঘটনা অবলম্বনে নির্মিত হয়েছে মনস্তাত্ত্বিক গল্পের টেলিছবি ‘ফ্রেমে বাঁধা বন্ধুত্ব’।

বিস্তারিত...

প্রকাশ্যে এলো ‘রাক্ষস’

একটি চেয়ারে বসে আছেন সিয়াম আহমেদ। পায়ের উপর পা তোলা, ঠোঁটে সিগারেট, বা হাতে রক্তমাখা চাপাতি। তার মুখ, জামায় রক্তে ভরা। চেয়ারের চারপাশে অনেকগুলো মৃতদেহ। তাদের উপরে গোলাপের বৃষ্টি পড়ছে। সিয়ামের মাথার উপরে লাল রঙে ‘রাক্ষস’-এর টাইটেল লোগো। এমনটা দেখা গেছে এবারের ঈদের আকাঙ্খিত ছবি ‘রাক্ষস’-এর প্রথম পোস্টারে।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪