| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

জায়েদ খানের পেছনে ছুটছেন আমেরিকান মডেলরা!

দীর্ঘদিন ধরেই যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অবস্থান করছেন ঢাকাই সিনেমার আলোচিত নায়ক জায়েদ খান। সেখানকার বিভিন্ন অঙ্গরাজ্যে আয়োজিত নানা অনুষ্ঠানে নিয়মিত পারফর্ম করতে দেখা গেছে তাকে। পাশাপাশি একটি সেলিব্রিটি শোয়ের উপস্থাপক হিসেবেও পরিচিতি পেয়েছেন তিনি। এছাড়া গত দুই ঈদে দুটি স্বল্পদৈ

বিস্তারিত...

ঐশ্বরিয়ার ইমেজ নষ্ট করতে চেয়েছিলেন এক পরিচালক!

বলিউডের এক নামকরা পরিচালক ঐশ্বরিয়া রাই বচ্চনকে রীতিমতো ইমেজ নষ্টের ‘হুঁশিয়ারি’ দিয়ে বসেছিলেন। তবে সাম্প্রতিক সময়ে নয়, ঘটনাটা আজ থেকে ২৭ বছর আগের। ১৯৯৯ সালে মুক্তি পেয়েছিল ঐশ্বরিয়া অভিনীত ব্লকবাস্টার সিনেমা ‘তাল’। সেসময় এই অভিনেত্রীর ক্যারিয়ার গ্রাফ ঊর্ধ্বমুখী বললে ভুল হ

বিস্তারিত...

কাঁধখোলা পোশাকে নজর কাড়লেন দীঘি

শিশুশিল্পী হিসেবে অভিনয় জগতে পা রেখে দর্শকের হৃদয়ে জায়গা করে নেওয়া প্রার্থনা ফারদিন দীঘি এখন ঢালিউডের পরিচিত মুখ। সময়ের সঙ্গে নিজেকে বদলে রূপালি পর্দায় নতুনভাবে উপস্থাপন করছেন এই চিত্রনায়িকা। অভিনয়ের পাশাপাশি সামাজিক মাধ্যমেও বেশ সরব তিনি। নিয়মিত ছবি ও ভিডিও প্রকাশ করে ভক্ত-অনুরাগীদের সঙ্গে নিজের নানা মুহূর্ত ভাগ করে নেন দীঘি।

বিস্তারিত...

‘আমিরের জন্য আলাদা’, কোন আক্ষেপের কথা বললেন প্রীতি?

পঁচিশ বছর আগে তিন বন্ধুর গল্প নিয়ে বলিউডে তৈরি হয়েছিল কালজয়ী সিনেমা ‘দিল চাহতা হ্যায়’। আকাশ, সমীর ও সিদ্ধার্থ- তিন বন্ধুর সম্পর্ক, জীবনের টানাপোড়েন আর সময়ের সঙ্গে বদলে যাওয়ার গল্প আজও দর্শকের মনে সমানভাবে দাগ কেটে আছে। সিনেমাটির ২৫ বছর পূর্তিতে পুরনো সেই বন্ধুত্বের স্মৃতিতে আবারও একত্রিত হয়েছেন সংশ্লিষ্টরা।

বিস্তারিত...

তুচ্ছ বিষয়ে শিল্পীদের আদালতে নেওয়া লজ্জাজনক: নুসরাত ফারিয়া

শোবিজ অঙ্গনের তারকাদের নানা বিষয়ে মামলা, গ্রেপ্তার কিংবা আদালতে হাজির হওয়ার ঘটনা নতুন নয়। তবে সামান্য বিষয়েও শিল্পীদের আদালতে টেনে নেওয়ার প্রবণতা নিয়ে এবার প্রশ্ন তুলেছেন অভিনেত্রী নুসরাত ফারিয়া। বৃহস্পতিবার (১৩ আগস্ট) ‘শাড়িকাণ্ড’-কে কেন্দ্র করে আদালতে আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন অভিনেত্রী তানজিন তিশা। এ ঘটনা

বিস্তারিত...

মানুষ যখন চরিত্রের প্রশ্ন তোলে খুব কষ্ট হয়: প্রভা

সামাজিকমাধ্যমে নিয়মিতই নিজের অনুভূতি, অভিমান কিংবা জীবনের নানা মুহূর্ত অনুসারীদের সঙ্গে ভাগ করে নেন অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। কখনো ছবি ও স্মৃতিতে, কখনো আবার ছোট্ট কোনো বার্তায় নিজের মনের কথা জানান তিনি। তবে তার কিছু পোস্ট ঘিরে তৈরি হয় বাড়তি কৌতূহল। এবারও তেমনই এক বার্তায় নিজের চরিত্র নিয়ে অন্যের ধারণা ও বিচার করার প্রবণতা নিয়ে কথা বলেছেন এই অভিনেত্রী।

বিস্তারিত...

কোন ছবির জন্য পারিশ্রমিক বাড়ালেন শ্রদ্ধা কাপুর?

‘স্ত্রী ২’-এর অভাবনীয় সাফল্যের পর থেকেই বলিউডে সাফল্যের নতুন উচ্চতায় রয়েছেন শ্রদ্ধা কাপুর। সেই সাফল্যের ধারাবাহিকতায় এবার নিজের পারিশ্রমিক এক লাফে প্রায় তিনগুণ বাড়িয়ে আলোচনায় এসেছেন জনপ্রিয় এই অভিনেত্রী। আর তার এই পারিশ্রমিক বৃদ্ধির কেন্দ্রে রয়েছে একটি ভিন্নধর্মী ও চ্যালেঞ্জিং সিনেমা।

বিস্তারিত...

দেড় বছর আগেই বিয়ে করেছেন সোহানা সাবা

দীর্ঘদিন ধরে একমাত্র সন্তানকে ঘিরেই নিজের জীবন সাজিয়েছেন অভিনেত্রী সোহানা সাবা। ব্যক্তিগত জীবনে নানা উত্থান-পতনের মধ্য দিয়ে যাওয়া এই অভিনেত্রীর জীবনে এবার এসেছে নতুন অধ্যায়। প্রায় সাড়ে পাঁচ বছরের সম্পর্কের পর দেড় বছর আগেই বিয়ে করেছেন তিনি। সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের দাম্পত্য জীবনের কথা জানিয়ে বিষয়টি সামনে আনেন সাবা। সোহানা সাবার বর্তমান স্বামীর নাম ফয়সাল। পেশায় তিনি একজন ব্যবসায়ী। তবে ব্যক্তিগত জীবনের এই অধ্যায় নিয়ে বিস্তারিত কিছু প্রকাশ করতে চান না অভিনেত্রী। স্বামীর সঙ্গে

বিস্তারিত...

কাল ফের লন্ডনে যাচ্ছেন ইলিয়াস কাঞ্চন

ব্রেন টিউমারের পরবর্তী ধাপের চিকিৎসা নিতে আগামীকাল ১২ আগস্ট লন্ডনে ফিরে যাচ্ছেন অভিনেতা ও নিরাপদ সড়ক চাই (নিসচা)-এর চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন। বুধবার সকাল ১০টার ফ্লাইটে ঢাকা ছাড়বেন তিনি। বিষয়টি জানিয়েছেন তার ছেলে মিরাজুল মইন জয়। এ সময় অভিনেতার সঙ্গে থাকবেন তার স্ত্রী ও জামাতা আরিফুল ইসলাম কলিন্স।

বিস্তারিত...

স্টান্টের সময় দুর্ঘটনা, স্মৃতিশক্তি হারিয়ে ফেলেছিলেন জেসমিন

ভারতীয় জনপ্রিয় রিয়েলিটি শো ‘খতরোঁ কে খিলাড়ি’র ১৫তম সিজনের শুটিংয়ে ঝুঁকিপূর্ণ স্টান্ট করতে গিয়ে দুর্ঘটনার শিকার হয়েছেন পাঞ্জাবি অভিনেত্রী জেসমিন ভাসিন। পানিতে একটি কঠিন স্টান্ট করার সময় দুর্ঘটনার পর কিছু সময়ের জন্য সাময়িকভাবে স্মৃতিশক্তি হারিয়ে ফেলেছিলেন এই অভিনেত্রী। তবে কয়েক ঘণ্টার মধ্যেই তিনি স্বাভাবিক অবস্থায় ফিরে আসেন বলে জানা গেছে।

বিস্তারিত...

‘এটা আমাদেরই গল্প’র ফারহানার এসএসসির রেজাল্ট কী?

অভিনয়ের ব্যস্ততার মধ্যেও এসএসসি পরীক্ষায় সাফল্যের সঙ্গে উত্তীর্ণ হয়েছেন জনপ্রিয় ধারাবাহিক নাটক ‘এটা আমাদেরই গল্প’র ‘ফারহানা’ চরিত্রে অভিনয় করা ইসরাত অতিথি। উত্তরা কেসি মডেল স্কুলের মানবিক বিভাগ থেকে এবারের এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে জিপিএ-৪ পেয়েছে এই অভিনেত্রী।

বিস্তারিত...

২০ কোটি রুপি ছেড়ে প্রযোজক হচ্ছেন শ্রদ্ধা কাপুর

বলিউডে তারকাদের পারিশ্রমিক নেওয়ার ধরনে ধীরে ধীরে বড় পরিবর্তন আসছে। শুধু সিনেমায় অভিনয়ের জন্য নির্দিষ্ট অঙ্কের পারিশ্রমিক নেওয়ার বদলে এখন অনেক তারকাই ছবির লাভ, স্বত্ব ও মেধাস্বত্বের (আইপিআর) অংশীদার হচ্ছেন। এবার সেই পথেই হাঁটার কথা ভাবছেন বলিউড অভিনেত্রী শ্রদ্ধা কাপুর।

বিস্তারিত...

অরিজিৎ হুট করেই প্লেব্যাক ছাড়েননি : আমাল মালিক

চলতি বছরের শুরুতে হিন্দি চলচ্চিত্রের প্লেব্যাক থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়ে ভক্ত ও সংগীতাঙ্গনে আলোচনার জন্ম দেন ভারতের জনপ্রিয় সংগীতশিল্পী অরিজিৎ সিং। তবে তার এই সিদ্ধান্ত হঠাৎ নেওয়া কোনো পদক্ষেপ ছিল না। বরং বেশ কিছুদিন ধরেই সিনেমার গানে আগ্রহ হারাচ্ছিলেন তিনি এমনটাই জানিয়েছেন তার দীর্ঘদিনের সহকর্মী ও সংগীত পরিচালক আমাল মালিক।

বিস্তারিত...

স্নিগ্ধা চৌধুরীর অবৈধ সম্পদের অনুসন্ধানে দুদকে আবেদন

মডেল ও অভিনেত্রী স্নিগ্ধা চৌধুরীর বিলাস বহুল জীবনযাত্রার আয়ের উৎস অনুসন্ধান ও তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়ে দুর্নীতি দমন কমিশনে (দুদক) লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। রোববার (৯ আগস্ট) রাজধানীর মিরপুরের বাসিন্দা মইনুদ্দিন আহমদ দুর্নীতি দমন কমিশনের চেয়ার

বিস্তারিত...

সেলফি তোলার নামে অভিনেত্রীকে জোর করে চুমু

ভারতীয় অভিনেত্রী ও নৃত্যশিল্পী নিকিতা রাওয়াল। সম্প্রতি এক অস্বস্তিকর পরিস্থিতির শিকার হয়েছেন তিনি। শনিবার (৮ আগস্ট) একটি অনুষ্ঠানের রেড কার্পেটে পোজ দেওয়ার সময় এক নারী

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪