টালিউড ইন্ডাস্ট্রিতে একের পর এক দুঃসংবাদ যেন পিছু ছাড়ছে না। অভিনেতা রাহুল এবং প্রণব চট্টোপাধ্যায়ের মৃত্যুর শোক কাটিয়ে ওঠার আগেই এবার নিখোঁজ হয়েছেন পরিচালক ও চিত্রনাট্যকার উৎসব মুখোপাধ্যায়। বৃহস্পতিবার (২ এপ্রিল) দুপুর থেকে রহস্যজনকভাবে নিখোঁজ হয়েছেন।
রাজধানীর ধানমন্ডির সীমান্ত সম্ভারে সিনেমা দেখতে গেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুক্রবার (৩ এপ্রিল) সন্ধ্যার পরে গুলশানের বাসা থেকে ধানমন্ডি জিগাতলায় সীমান্ত সম্ভারে যান প্রধানমন্ত্রী। সঙ্গে নিয়ে যান মেয়ে ব্যারিস্টার জাইমা রহমানকে।
তারকাদের রাজনীতিতে সম্পৃক্ততা নিয়ে নিজের স্পষ্ট অবস্থান জানালেন টলিউডের জনপ্রিয় অভিনেত্রী গার্গী রায় চৌধুরী। তার মতে, তারকাদের মূল দায়িত্ব দর্শকদের সিনেমা হলে টানা- ভোট টানা নয়। এক সাক্ষাৎকারে গার্গী বলেন, তারকাদের উচিত সিনেমা হলে লোক টানা। ভোট টানা তাদের কাজ নয়।
কয়েক দিন আগেই শুটিংয়ের সময় সমুদ্রসৈকতে পানিতে ডুবে মৃত্যু হয় টালিউড অভিনেতা রাহুলের। তার মৃত্যু নিয়ে এখনো ধোঁয়াশা কাটেনি ক্রমশ রহস্য বাড়ছে। পাশাপাশি এখনো শোকাবহ ইন্ডাস্ট্রি। তার মৃত্যু শুধু ইন্ডাস্ট্রিতেই শূন্যতা তৈরি করেনি বরং সহকর্মী ও ভক্তদের হৃদয়েও তৈরি করেছে ক্ষত।
আসন্ন অ্যাকশন থ্রিলার ‘স্লামডগ: ৩৩ টেম্পল রোড’ নিয়ে রুপালি পর্দায় ঝড় তুলতে আসছেন দক্ষিণি সুন্দরী সংযুক্তা। আগামী জুনে মুক্তির অপেক্ষায় থাকা এই সিনেমায় তাঁর সাথে স্ক্রিন শেয়ার করবেন ‘মাক্কাল সেলভান’
চোখের চিকিৎসার জন্য সিঙ্গাপুর যাচ্ছেন ঢালিউড ইন্ডাস্ট্রির কিংবদন্তি অভিনেতা ও প্রযোজক বীর মুক্তিযোদ্ধা সোহেল রানা (মাসুদ পারভেজ)। অসুস্থতার কথা সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেই জানিয়েছেন ঢালিউডের এ চিত্রনায়ক।
আজ জাতীয় চলচ্চিত্র দিবস। ১৯৫৭ সালের ৩ এপ্রিল তদানীন্তন পূর্ব পাকিস্তান প্রাদেশিক পরিষদে চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন (এফডিসি) গঠনের প্রস্তাব উত্থাপন করা হয়। এই দিনকে স্মরণ করে ২০১২ সালে প্রথমবার জাতীয় চলচ্চিত্র দিবস উদযাপন করা হয়।
বিয়ের প্রলোভন দেখিয়ে অর্থ আত্মসাতের অভিযোগে করা মামলায় আলোচিত সংগীতশিল্পী মাইনুল আহসান নোবেলের জামিন বাতিল করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (২ মার্চ) দুপুরে শুনানি
ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানিয়া বৃষ্টি জীবনের সবচেয়ে কঠিন সময় পার করছেন। ক্যারিয়ারের ব্যস্ততম সময়ে হঠাৎই ব্রেন টিউমারে আক্রান্ত হয়ে থমকে যায় তার পথচলা। তবে হার মানেননি এই অভিনেত্রী অদম্য সাহসে লড়ে যাচ্ছেন জীবনযুদ্ধ।
বড় পর্দায় ‘সুড়ঙ্গ’ সিনেমার মাধ্যমে রাজকীয় অভিষেকের পর থেকেই দর্শকমহলে দারুণ জনপ্রিয়তা পাচ্ছেন আফরান নিশো। আর এবারের ঈদে সেই জনপ্রিয়তা যেন আরও কয়েকগুণ বেড়েছে তার নতুন সিনেমা দম: আনটিল দ্য লাস্ট ব্রেথ-কে ঘিরে। রেদওয়ান রনি পরিচালিত এই ছবিতে প্রথমবারের মতো বড় পর্দায় নিশোর সঙ্গে দেখা গেছে চঞ্চল চৌধুরী-কে, যা দর্শকদের মধ্যে বাড়তি আগ্রহ তৈরি করেছে।
লাক্স সুপার স্টারের ট্রফিটি গালার অনুষ্ঠানের ঠিক আগমুহূর্তে নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে। স্বরোভস্কি ক্রিস্টালে তৈরি এই ট্রফিটি এবারের বিজয়ীর প্রতীক হিসেবে সম্প্রতি উন্মোচন করা হয়েছিল। এটি একটি সুরক্ষিত স্থানে রাখা ছিল।
জনপ্রিয় অভিনেত্রী আজমেরী হক বাঁধন সম্প্রতি নিজের ব্যক্তিজীবন নিয়ে খোলামেলা কথা বলেছেন। তিনি জানান, জীবনে করা তার দুটি বিয়েই সুখকর ছিল না—বরং দুজন স্বামীকেই তিনি আখ্যা দিয়েছেন ‘বদের বদ’ হিসেবে।
ঈদে মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘প্রিন্স’এর ব্যর্থতা স্বীকার করেছেন অভিনেতা শাকিব খান। ঢাকার উত্তরার একটি প্রেক্ষাগৃহে বিশেষ প্রদর্শনীর সময় তিনি বলেন, সিনেমার গল্প শুনে মনে হয়েছিল এটি তার জীবনের সবচেয়ে বড় সিনেমা হবে।
বলিউড অভিনেত্রী সোনম কাপুর ও তার স্বামী আনন্দ আহুজা-এর পরিবারে এসেছে নতুন খুশির খবর। তাদের ঘরে জন্ম নিয়েছে দ্বিতীয় পুত্র সন্তান, আর এবার জন্মের পরপরই সেই খুদে সদস্যের ছবি প্রকাশ করে ভক্তদের চমকে দিয়েছেন এই তারকা দম্পতি।
একসময়ের পরিচিত মুখ শিশুশিল্পী সিমরিন লুবাবা বেশ অনেক দিন আগেই শোবিজ থেকে বিদায় নিয়েছেন। এর মধ্যে সম্প্রতি নতুন জীবনে পা রেখে আবারও আলোচনায় তিনি। তবে তার এই বিয়ে ঘিরে উঠেছে বাল্যবিবাহের অভিযোগ, যা নিয়ে সামাজিক মাধ্যমে চলছে আলোচনা-সমালোচনা।