ইতালিতে অভিনেত্রী আজমেরী হক বাঁধনকে হেনস্তা ও শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে। সোমবার (৭ সেপ্টেম্বর) দিনগত রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক ভিডিওবার্তায় বাঁধন নিজেই এ অভিযোগ করেন। এদিকে মারধরের একটি ছড়িয়ে পড়া ভিডিওতে অনেকটা স্পষ্ট।
ইতালির ভেনিসে অভিনেত্রী আজমেরী হক বাঁধনকে শারীরিকভাবে লাঞ্ছিত ও হেনস্তার ঘটনায় তীব্র ক্ষোভ ও প্রতিবাদ জানিয়েছেন উপস্থাপক দীপ্তি চৌধুরী। রাজনৈতিক ছত্রছায়াহীন সাধারণ নাগরিক ও নারী হওয়ার কারণেই বাঁধনকে সহজ টার্গেট করা হয়েছে বলে মন্তব্য করেছেন তিনি।
জীবনের চার দশক পেরিয়েছেন নন্দিত অভিনেত্রী কুসুম শিকদার। অথচ দেখে বোঝার উপায় নেই! কিন্তু তার লাইফস্টাইল আজকে তাকে এনে দিয়েছে এই রূপেই। তবে কি শুধু বাহ্যিক সৌন্দর্য নিয়েই ভাবেন এই এই অভিনেত্রী? তা নয়। তার কাছে গুরুত্বপূর্ণ মানসিক সৌন্দর্য; যা থেকে আসে প্রশান্তি। তাই জীবনটা কীভাবে সুখে কাটানো যায়, প্রফুল্ল থাকা যায়; নিজের সে দর্শনই এবার ভক্তদের মাঝে ভাগ করে নিলেন অভিনেত্রী।
পার্শ্ব চরিত্র থেকে ব্লকবাস্টার মালয়ালম সিনেমা ‘প্রেমালু’র রিণু চরিত্রে অভিনয় করে রাতারাতি তারকাখ্যাতি পেয়ে যাওয়া দক্ষিণ ভারতের তরুণ অভিনেত্রী মামিতা বাইজু। ২০২৪ সালে সিনেমাটি মুক্তির পর তাকে আর পেছন ফিরে তাকাতে হয়নি। ইতোমধ্যে থালাপতি বিজয়, সুরিয়ার মতো দক্ষিণী তারকাদের সঙ্গেও কাজ করেছেন তিনি।
ঢাকাই সিনেমার একসময়ের তুমুল জনপ্রিয় নায়িকা শাবনূর। দীর্ঘদিন ধরে অস্ট্রেলিয়ার সিডনিতে বসবাস করছেন তিনি। সেখানেই জাতীয় ক্রিকেট দলের তারকা পেসার তাসকিন আহমেদের সঙ্গে দেখা হয়েছে জনপ্রিয় এই অভিনেত্রীর। তাসকিন ও তার পরিবারের সঙ্গে বারবিকিউ পার্টিতে অংশ নিয়ে দারুণ সময় কাটিয়েছেন বলে জানিয়েছেন শাবনূর।
বলিউডের অন্যতম অভিনেত্রী কারিনা কাপুর খান। অভিনয়জীবনে সাফল্যের পাশাপাশি ব্যক্তিজীবনেও নানা অভিজ্ঞতার মধ্য দিয়ে গেছেন তিনি। তবে জীবনের একটি সিদ্ধান্ত নিয়ে আজও আক্ষেপ রয়েছে এই অভিনেত্রীর। আর সেই আক্ষেপ থেকেই দুই ছেলে তৈমুর ও জেহর পড়াশোনা নিয়ে বেশ সতর্ক কারিনা।
বলিউডের তারকা পরিবারের নতুন প্রজন্মের অনেকেই বড় পর্দায় পা রেখেছেন। অভিনেতা-পরিচালক আরবাজ খান ও অভিনেত্রী মালাইকা আরোরার ছেলে আরহান খানকে এতদিন বিভিন্ন বলিউড পার্টি কিংবা সামাজিক অনুষ্ঠানে দেখা গেলেও এ
সংগীতপ্রেমীদের কাছে ‘কোক স্টুডিও’ মানেই ভিন্ন এক আবেগ ও সুরের জগৎ। বাংলাদেশ, ভারত ও পাকিস্তান—তিন দেশের কোক স্টুডিওর সংস্করণ নিয়েই ভক্তদের মধ্যে রয়েছে দীর্ঘদিনের আলোচনা-সমালোচনা। এবার সেই বিতর্কে নতুন মাত্রা যোগ করলেন উপমহাদেশের জনপ্রিয় সংগীতশিল্পী আতিফ আসলাম।
রুপালি পর্দার চাকচিক্য আর আভিজাত্যের বাইরে অভিনেত্রী জয়া আহসানের একটি নিজস্ব ভুবন রয়েছে। সেখানে তিনি ভীষণ সাধারণ, প্রকৃতির অনুরাগী। ব্যক্তিগত জীবন নিয়ে খুব একটা খোলামেলা না হলেও সামাজিক যোগাযোগ মাধ্যমে তার সরব উপস্থিতি ভক্তদের সবসময় মুগ্ধ করে।
বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির নির্বাহী কমিটির সদস্যপদ থেকে পদত্যাগ করেছেন ‘প্রেমের তাজমহল’ খ্যাত নির্মাতা গাজী মাহবুব। সমিতির বর্তমান কমিটির বিরুদ্ধে নানা অনিয়ম, আর্থিক অস্বচ্ছতা ও গঠনতন্ত্র লঙ্ঘনের অভিযোগ এনে তিনি পদত্যাগপত্র জমা দিয়েছেন।
বলিউড অভিনেত্রী তাপসী পান্নু। নারীপ্রধান ও বাস্তবধর্মী গল্পের সিনেমায় নিজের আলাদা জায়গা তৈরি করেছেন। ‘পিঙ্ক’, ‘মূল্ক’, ‘থাপ্পড়’সহ একাধিক সিনেমায় ভিন্নধর্মী চরিত্রে অভিনয় করে প্রশংসা কুড়িয়েছেন তিনি। তবে সাম্প্রতিক সময়ে হিন্দি সিনেমার গল্প ও নির্মাণের ধরন নিয়ে এবার নিজের অসন্তোষের কথা স্পষ্ট করলেন এই অভিনেত্রী।
ঢাকাই সিনেমার এক সময়ের দর্শকপ্রিয় চিত্রনায়িকা সাদিকা পারভীন পপি। সম্প্রতি তার একটি বক্তব্যকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে তুমুল আলোচনা-সমালোচনা। একটি গণমাধ্যম পপির পুরোনো বক্তব্যের কার্ড বানিয়ে পোস্ট করে। সেখানে
ভারতের পশ্চিমবঙ্গের ক্ষমতার পালাবদলের পর রাজনৈতিক সমীকরণ বদলের নিদর্শন নতুন নয়। তৃণমূলের টিকিটে জিতলেও দলবদল করে সায়নী ঘোষ বর্তমানে এনসিপিআই সংসদ সদস্য। গেল জুন মাসেই নতুন শিবিরে নাম লিখিয়েছিলেন এই অভিনেত্রী ও সংসদ সদস্য।
সামাজিক যোগাযোগমাধ্যমে অভিনেত্রী শালিনী পাণ্ডেকে নিয়ে তৈরি একটি আপত্তিকর ভিডিও ছড়িয়ে পড়াকে কেন্দ্র করে তৈরি হয়েছে নানা আলোচনা। ভিডিওটির সত্যতা নিয়ে প্রশ্ন ওঠার পর এবার বিষয়টি নিয়ে মুখ খুলেছেন অভিনেত্রী নিজেই।
দেশ ছেড়ে দুবাই গিয়েও শান্তিতে নেই অভিনেত্রী মান্দানা করীমী। পুরনো আতঙ্ক পিছু ছাড়ছে না তার। ভারত ছেড়ে দুবাইয়ে পাড়ি দেওয়ার পরেও তার পরিচিত মহলে পৌঁছে যাচ্ছে রহস্যময় ই-মেল।