দর্শকপ্রিয় ও গুণী অভিনেতা চঞ্চল চৌধুরী-মোশাররফ করিমকে এবারের ঈদে বড় পর্দায় দেখা যাবে ‘বনলতা এক্সপ্রেস’ সিনেমায়। এটি নির্মাণ করেছেন তানিম নূর। প্রায় ১৩ বছর পর দুজনকে একসঙ্গে রূপালী পর্দায় অভিনয় করতে দেখা যাবে। তাদের সর্বশেষ একসঙ্গে চলচ্চিত্রে দেখা গিয়েছিল ২০১৩ সালে মুক্তি পাওয়া মোস্তফা সরয়ার ফারুকী পরিচালিত ‘টেলিভিশন’ সিনেমায়।
প্রয়াত বলিউড কিংবদন্তি শ্রীদেবীর রেখে যাওয়া সম্পত্তি নিয়ে নতুন করে আইনি বিড়ম্বনায় পড়েছেন তার দুই মেয়ে জাহ্নবী কাপুর ও খুশি কাপুর। ভারতের তামিলনাড়ুর চেন্নাইয়ের একটি জমি কেনা নিয়ে ওঠা জালিয়াতির অভিযোগ, যা এখন গড়িয়েছে আদালত পর্যন্ত।
ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় চিত্রনায়িকা পূর্ণিমা এবার ভক্তদের সামনে নতুন লুকে হাজির হয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করা ছবিতে তার নতুন হেয়ারস্টাইল, সফট লেয়ার কাট, চকচকে হেয়ার ফিনিশ এবং ব্রাউনিশ কালার টোন নজর কাড়েছে।
দক্ষিণী সিনেমার জনপ্রিয় দুই তারকা থালাপতি বিজয় ও তৃষা কৃষ্ণান-এর সম্পর্ক নিয়ে নতুন করে গুঞ্জন ছড়িয়ে পড়েছে। আর সেই জল্পনার সূত্রপাত একটি ‘লাইক’ ঘিরেই।
এক সময়ের টিভি নাটকের জনপ্রিয় অভিনেতা শামস সুমন আর নেই। মঙ্গলবার (১৭ মার্চ) বিকেলে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বিষয়টি জানিয়েছেন অভিনয় শিল্পী সংঘের সাধারণ সম্পাদক রাশেদ মামুন অপু। তিনি জানান, দীর্ঘদিন ধরেই অভিনেতা শামস সুমন অসুস্থ ছিলেন।
জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী ছোটপর্দায় সাফল্যের পর এখন বড়পর্দা ও ওটিটি প্ল্যাটফর্মে ব্যস্ত সময় পার করছেন। অভিনয় দক্ষতা দিয়ে ইতোমধ্যে দর্শকদের মনে শক্ত জায়গা করে নিয়েছেন এই তারকা।
ঢাকাই সিনেমার আলোচিত অভিনেত্রী পরীমণি হঠাৎই এক রহস্যময় বার্তা দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে তোলপাড় সৃষ্টি করেছেন। মঙ্গলবার (১৭ মার্চ) সকালে তার দেওয়া একটি ফেসবুক পোস্ট ঘিরে নেটদুনিয়ায় শুরু হয়েছে ব্যাপক আলোচনা ও কৌতূহল।
আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে প্রেক্ষাগৃহে মুক্তির অপেক্ষায় থাকা বহুল প্রতীক্ষিত সিনেমা প্রিন্স: ওয়ান্স আপন এ টাইম ইন ঢাকা সেন্সর ছাড়পত্র পেয়েছে। বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড সিনেমাটিকে সর্বসাধারণের জন্য প্রদর্শনের অনুমতি দিয়েছে। ফলে মেগাস্টার শাকিব খান অভিনীত এ সিনেমাটি এখন মুক্তির চূড়ান্ত প্রস্তুতির দিকে এগোচ্ছে। সিনেমাটি পরিচালনা করেছেন আবু হায়াত মাহমুদ এবং প্রযোজনা করেছেন শিরিন সুলতানা। সিনেমাটির স্থিতিকাল ২ ঘণ্টা ২৯ মিনিট।
ক্লোজআপ ওয়ান খ্যাত কণ্ঠশিল্পী সাজিয়া সুলতানা পুতুল। গান গাওয়ার পাশাপাশি উপস্থাপনা ও লেখালেখিতেও সমানভাবে সক্রিয় তিনি। কয়েক বছর ধরে নিয়মিত বই প্রকাশ করেও পাঠকদের কাছে পরিচিতি পেয়েছেন তিনি। এবার নতুন এক সুখবর জানালেন এই শিল্পী।
রেদওয়ান রনি পরিচালিত ‘দম’ সিনেমা ‘ইউ’ গ্রেড বা সর্বসাধারণের প্রদর্শনের উপযোগী সার্টিফিকেট পেয়েছে। যার অর্থ সব বয়সী দর্শক প্রেক্ষাগৃহে সিনেমাটি উপভোগ করতে পারবেন। ঈদ উপলক্ষে মুক্তির দৌড়ে থাকা সিনেমাগুলোর মধ্যে ‘দম’ প্রথম সিনেমা হিসেবে সেন্সর সার্টিফিকেট পেল।
সালমান খানের সঙ্গে ‘বীর’ সিনেমার মধ্য দিয়ে ২০১০ সালে বলিউডে অভিষেক হয় অভিনেত্রী জেরিন খানের। এরপর ‘হেট স্টোরি-৩’ ও ‘হাউসফুল-২’ সিনেমায় অভিনয় করে বলিউডে আলাদাভাবে পরিচিতি পান তিনি। তবে ‘হেট স্টোরি ৩’-এর সাহসী দৃশ্যে অভিনয়ের
দীর্ঘদিন ধরেই বড়পর্দায় অভিনয় ও নাচের মাধ্যমে দর্শকদের মন জয় করে আসছেন টলিউডের জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়। খুব অল্প বয়সে শিশুশিল্পী হিসেবে অভিনয়জীবন শুরু করা এই তারকা পরবর্তীতে নায়িকা হিসেবে একের পর এক সফল সিনেমা উপহার দিয়েছেন। মূলধারার বাণিজ্যিক ছবির পাশাপাশি ভিন্ন ধারার কাজেও নিজের অভিনয় দক্ষতার প্রমাণ দিয়েছেন তিনি।
বাংলা সংগীত অঙ্গনের পরিচিত কণ্ঠশিল্পী সালমা আক্তার সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায়ই ব্যক্তিগত ভাবনা ও অভিজ্ঞতা শেয়ার করেন।
রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় গুলিবিদ্ধ ও ছুরিকাঘাতে মো. রাকিব (২৫) নামে এক যুবকের মৃত্যুর ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তি ছড়িয়েছে। অনেকেই নিহত ব্যক্তিকে ‘ফ্যামিলি এন্টারটেইনমেন্ট’-এর কনটেন্ট ক্রিয়েটর রাকিব হাসান মনে করে পোস্ট করেছেন। তবে বিষয়টি সঠিক নয় বলে নিজেই নিশ্চিত করেছেন রাকিব হাসান। রোববার (১৫ মার্চ) রাত ১১টা ১৯ মিনিটে নিজের ফেসবুক অ্যাকাউন্টে একটি ভিডিও বার্তা প্রকাশ করে তিনি জানান, তিনি সম্পূর্ণ সুস্থ আছেন।
ঢাকাই চিত্রনায়িকা পূজা চেরি সম্প্রতি নিজের ব্যক্তিগত জীবন নিয়ে লুকোচুরি শেষ করে প্রকাশ্যে এলেন। রুম্মান রশীদ খানের সঞ্চালনায় ‘বিহাইন্ড দ্য ফেইম উইথ আরআরকে’ পডকাস্টে অংশ নিয়ে তিনি জানালেন, এখন তিনি সিংগেল নন, বরং এনগেজড।