| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

নেপালকে চাপে রেখেছে বাংলাদেশ

হামজা- সোমিতকে ছাড়াই নেপালের বিরুদ্ধে প্রীতি ফুটবল ম্যাচ খেলছে বাংলাদেশ জাতীয় দল। প্রথমার্ধে আধিপত্য বিস্তার করেও গোল আদায় করতে পারেনি হ্যাভিয়ের ক্যাবরেরার শিষ্যরা। কাঠমান্ডুর দশরথ রঙ্গশালা স্টেডিয়ামে বাংলাদেশ সময় ৫টা ৪৫ মিনিটে শুরু হয় মাচটি।

বিস্তারিত...

৩৫ সেকেন্ডের জন্য হেরে গেলো বাংলাদেশ

নব্বই মিনিটের খেলা শেষে রেফারি বাড়তি সময় দিয়েছেন ৪ মিনিট। যোগ করা সময়ের এই চার মিনিটও ততক্ষণে শেষের পথে। খেলা শেষ হওয়ার মাত্র ৩৫ সেকেন্ড আগেই এল ধাক্কাটা, আচমকাই বাংলাদেশের জালে গোল। যে গোল ড্রয়ের কাছাকাছি থাকা বাংলাদেশকে ঠেলে দিয়েছে হারের গর্তে। এএফসি অনূর্ধ্ব-২৩ এ

বিস্তারিত...

২০২৬ বিশ্বকাপে অনিশ্চিত মেসি

২০২২ সালে কাতারে বিশ্বকাপ উঁচিয়ে ধরার পর থেকে কোনো সাক্ষাৎকার দিতে বসলেই লিওনেল মেসিকে সম্ভবত একটি প্রশ্নের উত্তর সবচেয়ে বেশি দিতে হয়েছে; ২০২৬ বিশ্বকাপে খেলবেন কি না? এমন প্রশ্নে শরীর ঠিক থাকলে বিশ্বকাপ খেলবেন মেসি আর্জেন্টাইন কিংবদন্তিও নিশ্চিত করে কোনো উত্তর দেননি। পরের বিশ্বকাপের বাকি আছে আরো ১০ মাস। বয়স ৩৮ পেরোলেও এখনো মাঠে দ্যুতি ছড়াচ্ছেন মেসি। তাই তাঁকে ঘিরেই আবারও বিশ্ব মঞ্চে সাফল্যের ছোঁয়া পেতে স্বপ্ন বুনছে দেশটির সমর্থকরা।

বিস্তারিত...

সন্ধ্যায় মাঠে নামছে বাংলাদেশ, খেলা দেখবেন যেভাবে

ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচে শনিবার মাঠে নামছে বাংলাদেশ। স্বাগতিক নেপালের বিপক্ষে লড়বে তপুরা। কাঠমান্ডুর দশরথ রঙ্গশালা স্টেডিয়ামে বাংলাদেশ সময় সন্ধ্যা ৫টা ৪৫ মিনিটে হবে দুই দলের ম্যাচটি

বিস্তারিত...

বিশ্বকাপ বাছাইপর্ব: ইতালির দাপুটে জয়, ফ্রান্সের শুভ সূচনা

বিশ্বকাপ বাছাইপর্বে ইউরোপ অঞ্চলের খেলায় বড় ব্যবধানে জয় পেয়েছে ইতালি। এস্তোনিয়াকে ৫-০ গোলে বিধ্বস্ত করেছে তারা। অন্যদিকে, ইউরোপ অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্বের আরেক খেলায় জয় দিয়ে মিশন শুরু করেছে ফ্রান্স। ওলিস-এমবাপ্পের গোলে ইউক্রেনকে ২-০ গোলে হারিয়েছে তারা।

বিস্তারিত...

চিলিকে বড় ব্যবধানে হারিয়ে ব্রাজিলের উৎসব

ঐতিহাসিক মারাকানায় ২০২২ বিশ্বকাপের আগে ঘরের মাঠে শেষ বাছাইয়ের ম্যাচ খেলেছিল ব্রাজিল। তারই পুনরাবৃত্তি হলো কিংবদন্তি কোচ কার্লো আনচেলত্তির চাওয়ায়। সাবেক এই রিয়াল মাদ্রিদ কোচের ইচ্ছামাফিক চিলির বিপক্ষে ম্যাচটি মারাকানায় রাখা হয়।

বিস্তারিত...

জোড়া গোলে ঘরের মাঠে শেষ ম্যাচ রাঙালেন মেসি

ঘরের মাঠে বিশ্বকাপ বাছাইয়ে সম্ভাব্য শেষ ম্যাচ নিয়ে বেশ রোমাঞ্চিত ছিলেন লিওনেল মেসি। পুরো পরিবার নিয়েই তিনি আজ (শুক্রবার) এস্তাদিও মনুমেন্তালে হাজির হয়েছেন। দর্শকদের অভিবাদন পেয়ে চোখও ভেজালেন কিছুটা।

বিস্তারিত...

মেসির বিদায়ী ম্যাচকে ঘিরে ডি পল–ডি মারিয়ার আবেগঘন প্রতিক্রিয়া

আর্জেন্টিনার মাটিতে আলবিসেলেস্তেরাদের হয়ে লিওনেল মেসির শেষ অফিসিয়াল ম্যাচ—শব্দগুলো উচ্চারণ করাটাই যেন অসম্ভব মনে হয় ভক্তদের কাছে।

বিস্তারিত...

মেসির সিদ্ধান্ত মেনে নিয়েছেন স্কালোনি

বিদায়ের স্পষ্ট সুর লিওনেল মেসির কণ্ঠে। পয়েন্টের জন‍্য দেশের মাটিতে শেষবার কোনো লড়াইয়ে নামবেন তিনি ভেনেজুয়েলার বিপক্ষে। তার এই সিদ্ধান্তে সম্পূর্ণ সায় আছে কোচ লিওনেল স্কালোনির। একাদশে বেশ কিছু চমকের কথা বললেও তিনি নিশ্চিত করেছেন, শুরুর একাদশে খেলবেন মহাতারকা।

বিস্তারিত...

হামজা ও শমিতকে ছাড়াই নেপাল যাচ্ছে বাংলাদেশ

দুপুরে কাঠমান্ডুর উদ্দেশে ঢাকা ছাড়ার কথা বাংলাদেশ দলের। তার কয়েক ঘণ্টা আগে আজ বুধবার (৩ সেপ্টেম্বর) সকালে নেপালের বিপক্ষে ২৩ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। এই দলে নেই হামজা চৌধুরী, শমিত সোম।

বিস্তারিত...

বাংলাদেশের দল ঘোষণা ফেসবুকে, সংবাদ সম্মেলন ছাড়াই নেপাল যাত্রা

দুটি ফিফা প্রীতি ম্যাচ খেলতে আজ (বুধবার) দুপুরে কাঠমান্ডু রওনা হচ্ছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। বিদেশ সফরের আগে সংবাদ সম্মেলন করা দেশের ফুটবলের অলিখিত সংস্কৃতি। কোচ হ্যাভিয়ের ক্যাবরেরার প্রভাবে বাফুফে নতুন পথে হাঁটছে। আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন না করেই দেশ ছাড়ছে জাতীয় দল। ফেডারেশন সূত্রের তথ্য, কোচের ইচ্ছে ও পরিকল্পনা অনুযায়ী ক্লোজড ডোর অনুশীলনের মতোই আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনও হয়নি।

বিস্তারিত...

চোট নয়, অন্য কারণে ব্রাজিল দলে সুযোগ পাননি নেইমার

২০২৬ বিশ্বকাপ বাছাইয়ে নিজেদের শেষ দুটি ম্যাচকে সামনে রেখে প্রস্তুতি শুরু করেছে ব্রাজিল। এই দুই ম্যাচের জন্য গত ২৫ আগস্ট ২৫ জনের স্কোয়াড ঘোষণা করেন ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি। সেই দলে ফেরার জোর গুঞ্জন থাকলেও জায়গা পাননি তারকা ফরোয়ার্ড নেইমার জুনিয়র। কারণ হিসেবে তিনি সে সময় নেইমারের চোটের কথা জানিয়েছিলেন।

বিস্তারিত...

‘হামজাকে ছাড়া খেলা কষ্টকর’—বললেন তপু

এ বছরের মার্চে ভারতের বিপক্ষে ম্যাচ দিয়েই বাংলাদেশ জার্সিতে অভিষেক হয়েছিল লেস্টার সিটির মিডফিল্ডার হামজা চৌধুরীর। এরপর আরও দুই ম্যাচ খেলেছেন তিনি। তবে সেপ্টেম্বরে নেপালে অনুষ্ঠেয় দুটি প্রীতি ম্যাচে হামজার খেলার সম্ভাবনা প্রায় নেই বললেই চলে।

বিস্তারিত...

মেসি-সুয়ারেজদের হারিয়ে লিগস কাপ জিতল সিয়াটল

লিওনেল মেসি, লুইস সুয়ারেজদের নিয়ে গড়া তারকাখচিত ইন্টার মায়ামি আবারও শিরোপা হাতছাড়া করল। বাংলাদেশ সময় আজ ভোরে অনুষ্ঠিত লিগস কাপের ফাইনালে সিয়াটল সাউন্ডার্সের কাছে ৩–০ গোলে হেরে যায় হ্যাভিয়ের মাসচেরানোর শিষ্যরা।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪