লম্বা সময়ের জন্য মায়ামিতেই থাকতে যাচ্ছেন মেসি। আর্জেন্টাইন এই মহাতারকা ও ইন্টার মায়ামির মধ্যে নতুন বহু-বছরের চুক্তি প্রায় চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে বলে জানিয়েছে ইএসপিএন।
বুধবার (১৭ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় সকালে মেসির অনবদ্য পারফরম্যান্সের দিন জয়ের দেখা পেয়েছে মায়ামি।
চ্যাম্পিয়নস লিগের উদ্বোধনী ম্যাচে মার্শেইয়ের বিপক্ষে ১০ জন নিয়েই লড়াই করে জয় তুলে নিয়েছে রিয়াল মাদ্রিদ। দলের হয়ে দুটি পেনাল্টি থেকে গোল করেন কিলিয়ান এমবাপ্পে।
তিন বছর পর শুরু হয়েছে জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপ। জেলা পর্যায়ের এই টুর্নামেন্টের শুরুতেই ঘটেছে রেফারি লাঞ্ছনার ঘটনা।
রেকর্ড গড়া তো লিওনেল মেসির কাছে নতুন কিছু নয়। আন্তর্জাতিক ফুটবল, প্রতিযোগিতামূলক ফুটবলে একের পর এক গোল করে রেকর্ডের বন্যা বইয়ে দেন। আর্জেন্টাইন তারকা ফরোয়ার্ডের রেকর্ডটা এবার অন্যরকম।
বাংলাদেশে একমাত্র নারী ফিফা রেফারি জয়া চাকমা। তার উত্তরসুরি হওয়ার পথে শারাবান তহুরা। ৬ সেপ্টেম্বর ফিফা রেফারির ফিটনেস টেস্ট পরীক্ষায় তহুরা পাশ করেছেন।
লা লিগায় মৌসুমের প্রথম হোম ম্যাচেই দুর্দান্ত জয় তুলে নিয়েছে বার্সেলোনা। মাত্র ৬ হাজার দর্শকের সামনে খেলতে নেমেও কাতালানরা ভ্যালেন্সিয়াকে উড়িয়ে দিয়েছে ৬-০ গোলে। ফেরমিন লোপেজ, রাফিনিয়া ও রবার্ট লেভানদোস্কি— তিনজনই করেছেন জোড়া গোল। এই জয়ে ১০ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে উঠে এসেছে বার্সেলোনা।
২০২৩ সালের অক্টোবর থেকে জাতীয় দলের বাইরে ব্রাজিলের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা নেইমার (৭৯ গোল)। সে সময় বাঁ হাঁটুর লিগামেন্ট (এসিএল) ও মেনিসকাস ছিঁড়ে গিয়েছিল ব্রাজিলিয়ান সুপারস্টারের।
০ সেপ্টেম্বর থেকে শুরু হয়েছে ২০২৬ ফুটবল বিশ্বকাপের টিকিট পেতে প্রাথমিক আবেদন। ২০ ঘণ্টা পেরোতেই সেই আবেদন দেড় মিলিয়ন ছাড়িয়েছে বলে নিশ্চিত করেছে বিশ্ব ফুটবলের অভিভাবক সংস্থা ফিফা। তথ্যমতে– সবচেয়ে বেশি আবেদন এসেছে আয়োজক দেশ যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডার সমর্থকদের কাছ থেকে। এর পরের সারিতে রয়েছে আর্জেন্টিনা, কলম্বিয়া, ব্রাজিল, ইংল্যান্ড, স্পেন, পর্তুগাল ও জার্মানির ভক্তরা।
দক্ষিণ আমেরিকা অঞ্চলের ২০২৬ বিশ্বকাপ বাছাইপর্ব শেষ হয়েছে। ইতোমধ্যে সেই প্রতিযোগিতা থেকে আসন্ন বিশ্বকাপের মূলপর্বে খেলার টিকিট নিশ্চিত করেছে ৬টি দেশ। আরেকটি দল উঠবে প্লে-অফ খেলে। তবে সেই সুযোগ নেই ভেনেজুয়েলা ও পেরুর। বিশ্বকাপের মূলপর্বে ওঠার দৌড় থেকে ছিটকে পড়ায় দেশ দুটির কোচকে বরখাস্ত করা হয়েছে।
অবশেষে দেশে ফিরতে পারলো বাংলাদেশ ফুটবল দল। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) বিকেল পৌনে পাঁচটার দিকে কুর্মিটোলা সামরিক বিমানবন্দরে এসে পৌঁছায় তাদের বহনকারী বিমানটি। বাংলাদেশ বিমানবাহিনীর বিশেষ ফ্লাইটে টিম কন্টিনজেন্টের পাশাপাশি ম্যাচ কাভার করতে যাওয়া ক্রীড়া সাংবাদিকরাও নেপাল থেকে ফিরে আসেন। কাঠমান্ডু থেকে আসা সবাইকে অভ্যর্থনা জানাতে উপস্থিত ছিলেন বিমান, সেনাবাহিনীর উর্ধ্বতন কর্মকর্তা ও বাফুফে সভাপতিসহ গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ।
নেপালে চলমান বিক্ষোভ পরিস্থিতির কারণে সেখানে আটকে থাকা বাংলাদেশ জাতীয় ফুটবল দল অবশেষে দেশের পথে রওনা দিয়েছে। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) বাংলাদেশ বিমানবাহিনীর একটি বিশেষ ফ্লাইটে স্থানীয় সময় দুপুর আড়াইটায় কাঠমান্ডু থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছে দলটি।
বাংলাদেশ জাতীয় ফুটবল দল বাংলাদেশ বিমান বাহিনীর বিমানযোগে বিকেল ৩টার দিকে দেশে ফিরতে পারে বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।
কয়েকদিন আটকে থাকার পর আজ (বৃহস্পতিবার) সকালে নেপালের ত্রিভুবন এয়ারপোর্টে পৌঁছেছে বাংলাদেশ ফুটবল দল। সাড়ে ১১টার পর বিশেষ এক ফ্লাইটে তারা দেশে ফিরবে। বাফুফে, কাঠমান্ডুর দূতাবাস ও বাংলাদেশ সরকারের সম্মিলিত চেষ্টায় দ্রুত সময়ে দেশে আসছেন জামাল-রাকিবরা। বাংলাদেশ-নেপাল ম্যাচ কাভার করতে যাওয়া সাংবাদিকদেরও একই ফ্লাইটে ফিরিয়ে আনা হচ্ছে।
আজ স্থানীয় সময় দুপুর ৩টায় ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দলের দেশে ফেরার কথা থাকলেও পরিস্থিতির অবনতির কারণে বিমানবন্দর কর্তৃপক্ষ সব ফ্লাইট বাতিল করে। ফলে দলের খেলোয়াড় ও কর্মকর্তাবৃন্দ বর্তমানে টিম হোটেলে অবস্থান করছেন।