| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

আর্জেন্টাইন ফরোয়ার্ডের বিতর্কিত কাণ্ডে লাল কার্ডের নিয়মে পরিবর্তন

মাঠে খেলোয়াড়দের আচরণ ও শৃঙ্খলা নিয়ন্ত্রণে নতুন করে লাল কার্ডের নিয়মে পরিবর্তন আনছে ফুটবলের আইন নির্ধারণকারী সংস্থা ইন্টারন্যাশনাল ফুটবল অ্যাসোসিয়েশন বোর্ড। নতুন নিয়ম অনুযায়ী, প্রতিপক্ষের সঙ্গে বিতর্কের সময় মুখ ঢেকে প্রতিবাদ করা বা খেলোয়াড়দের মাঠ ছেড়ে যাওয়ার মতো আচরণকে শাস্তিযোগ্য অপরাধ হিসেবে গণ্য করা হবে।

বিস্তারিত...

বিশ্বকাপেও ‘টেইলগেটিং’ করার অনুমতি, যে সুবিধা পাবেন দর্শকরা

আগামী বিশ্বকাপ ফুটবলকে ঘিরে দর্শকদের জন্য থাকছে বাড়তি আকর্ষণ। উত্তর আমেরিকার জনপ্রিয় সামাজিক সংস্কৃতি ‘টেইলগেটিং’ এবার বিশ্বকাপের ভেন্যুতেও অনুমোদন পেয়েছে। এতে খেলা শুরুর আগেই স্টেডিয়ামের পার্কিং এলাকায় ভক্তদের আড্ডা, খাবার ও উদযাপনের সুযোগ থাকছে।

বিস্তারিত...

জাতীয় দলে যোগ দিতে আজ দেশে আসছেন সুইডিশ প্রবাসি ফুটবলার আনিকা

আসন্ন এই সাফ চ্যাম্পিয়নশিপকে সামনে রেখে জোর প্রস্তুতি শুরু করে দিয়েছে বাংলাদেশ। আর এই প্রস্তুতির মাঝেই দলের শক্তি বাড়াতে রোববার(২৬ এপ্রিল) বাংলাদেশে আসছেন সুইডেন প্রবাসী ফুটবলার আনিকা রানিয়া সিদ্দিকী।

বিস্তারিত...

খেলতে খেলতে মাঠেই মারা গেলেন নাইজেরিয়ার সাবেক ফুটবলার

খেলার মাঝেই মাঠে অজ্ঞান হওয়ার পর প্রাণ হারিয়েছেন নাইজেরিয়ার সাবেক ফরোয়ার্ড মাইকেল এনেরামো। ৪০ বছর বয়সী এই ফুটবলারের মৃত্যুর সম্ভাব্য কারণ হিসেবে ‘হৃদরোগে আক্রান্ত’ হওয়ার কথা জানিয়েছে নাইজেরিয়া ফুটবল ফেডারেশন (এনএফএফ)। আন্তর্জাতিক ফুটবলে এনেরামো ১০টি ম্যাচ খেলেছেন।

বিস্তারিত...

বিশ্বকাপের আগে অস্থিরতায় আর্জেন্টিনা, প্রস্তুতি নিয়ে শঙ্কা

আসন্ন ফিফা ফুটবল বিশ্বকাপ ২০২৬ সামনে রেখে শিরোপা ধরে রাখার লক্ষ্যে প্রস্তুতি নিচ্ছে আর্জেন্টিনা জাতীয় ফুটবল দল। তবে মাঠের পারফরম্যান্সের বাইরে প্রশাসনিক অস্থিরতা ও বিতর্কে জড়িয়ে পড়ায় দুশ্চিন্তা বাড়ছে দলটির সমর্থক ও বিশ্লেষকদের মধ্যে।

বিস্তারিত...

ইরানের বদলে ইতালিকে বিশ্বকাপে নেওয়ার গুঞ্জন উড়িয়ে দিল ফিফা

আসন্ন ২০২৬ ফিফা বিশ্বকাপ-এ ইরান-এর পরিবর্তে ইতালি-কে অন্তর্ভুক্ত করার কোনো পরিকল্পনা নেই বলে স্পষ্ট জানিয়েছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা।

বিস্তারিত...

হামজার লেস্টারের রূপকথা শেষ হলো পতনে

এক দশক আগে ইংলিশ প্রিমিয়ার লিগে অবিশ্বাস্য শিরোপা জিতে বিশ্ব ফুটবলে রূপকথা লিখেছিল লেস্টার সিটি। কিন্তু সেই রূপকথারই যেন করুণ সমাপ্তি হলো এবার। হাল সিটির সঙ্গে ২-২ গোলে ড্র করে ইংল্যান্ডের দ্বিতীয় ডিভিশন ইএফএল চ্যাম্পিয়নশিপ থেকে তৃতীয় ডিভিশনে অবনমিত হলো বাংলাদেশি ফুটবলার হামজা চৌধুরীর ক্লাব লেস্টার সিটি।

বিস্তারিত...

হামজা-শমিতদের কোচের খোঁজে ১৭০ জনের সংক্ষিপ্ত তালিকা

বাংলাদেশ জাতীয় ফুটবল দলের নতুন কোচ নিয়োগ প্রক্রিয়ায় দৃশ্যমান অগ্রগতি হয়েছে। আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি দেওয়ার পর হেড কোচ পদের জন্য প্রায় ২৭০ থেকে ৩০০ জন প্রার্থী আবেদন করলেও প্রাথমিক যাচাই-বাছাইয়ে অন্তত ১০০ জনকে বাদ দেওয়া হয়েছে। বর্তমানে প্রায় ১৭০ জন প্রার্থীকে নিয়ে দীর্ঘ তালিকা তৈরি করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।

বিস্তারিত...

স্টুটগার্টকে হারিয়ে বুন্দেসলিগা শিরোপা অপ্রতিরোধ্য বায়ার্নের

বায়ার্ন মিউনিখ স্টুটগার্টকে ৪-২ গোলে হারিয়ে জার্মান বুন্দেসলিগার ৩৫তম শিরোপা নিশ্চিত করেছে। মৌসুমে আর চারটি ম্যাচ বাকি থাকতেই টেবিলের দ্বিতীয় স্থানে থাকা বরুসিয়া ডর্টমুন্ডের চেয়ে ১৫ পয়েন্ট এগিয়ে গিয়ে অপ্রতিরোধ্য লিড নেয় বায়ার্ন।

বিস্তারিত...

হালান্ডের গোলে আর্সেনালকে হারিয়ে শিরোপা দৌড়ে এগিয়ে ম্যানসিটি

ম্যানচেস্টার সিটির বিপক্ষে হাড্ডাহাড্ডি লড়াইয়ে হেরে গেছে আর্সেনাল। ইরলিং হালান্ডের জয়সূচক গোলে প্রিমিয়ার লিগ শিরোপা লড়াইয়ে বড় সুবিধা পেয়েছে পেপ গুয়ার্দিওলার দল।

বিস্তারিত...

জোড়া গোলে মায়ামিকে জেতালেন মেসি

অপ্রত্যাশিত নাটকীয়তায় ভরা এক ম্যাচে নতুন কোচের অধীনে দারুণ সূচনা করল ইন্টার মায়ামি। ক্লাবের স্পোর্টিং ডিরেক্টর গুইলেরমো হোয়োস হঠাৎ করেই ডাগআউটে দাঁড়ান, যখন আকস্মিকভাবে পদত্যাগ করেন জাভিয়ের মাসচেরানো। আর সেই অভিষেক ম্যাচেই ৩-২ গোলের রোমাঞ্চকর জয় তুলে নেয় মায়ামি—যার নায়ক নিঃসন্দেহে লিওনেল মেসি।

বিস্তারিত...

লাল-সবুজের জার্সিতে নেইমার, ভক্তদের উচ্ছ্বাস

বিশ্ব ফুটবলের অন্যতম তারকা নেইমারের হাতে এবার দেখা গেল বাংলাদেশ জাতীয় ফুটবল দলের জার্সি। ব্রাজিলে ক্লাব অনুশীলনের সময় প্রবাসী এক বাংলাদেশির হাত ধরে তার কাছে পৌঁছে যায় লাল-সবুজের এই জার্সি। জার্সিটি হাতে নিয়ে বেশ উচ্ছ্বসিত ভঙ্গিতে ছবিও তুলেছেন এই ক্যানারি তারকা।

বিস্তারিত...

বিশ্বকাপের আগে মেসির নামে মামলা

বিশ্বকাপের উত্তেজনা শুরুর আগেই নতুন বিতর্কে জড়ালেন আর্জেন্টিনা ফুটবল দলের প্রাণভোমরা লিওনেল মেসি। একটি প্রীতি ম্যাচে চুক্তি ভঙ্গের অভিযোগ এনে তার বিরুদ্ধে প্রতারণার মামলা করেছে যুক্তরাষ্ট্রভিত্তিক একটি ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান, যা ক্রীড়াঙ্গনে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

বিস্তারিত...

বিশ্বকাপের আগে মেসির বিরুদ্ধে প্রতারণা মামলা

আসন্ন ফিফা বিশ্বকাপের আগে বড় আইনি জটিলতায় পড়েছেন লিওনেল মেসি ও আর্জেন্টিনা ফুটবল দল। ভেনেজুয়েলার বিপক্ষে একটি প্রীতি ম্যাচে চুক্তি অনুযায়ী না খেলায় তাদের বিরুদ্ধে প্রতারণার অভিযোগে মামলা করেছে যুক্তরাষ্ট্রভিত্তিক একটি ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানি।

বিস্তারিত...

শেষ মুহূর্তের গোলে রিয়ালকে হারিয়ে সেমিতে বায়ার্ন

রোমাঞ্চকর এক লড়াইয়ে শেষ মুহূর্তের দুই গোলে রিয়াল মাদ্রিদকে ৪-৩ ব্যবধানে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে উঠেছে বায়ার্ন মিউনিখ। দুই লেগ মিলিয়ে ৬-৪ ব্যবধানে জয় পেয়ে শেষ চারে জায়গা করে নেয় জার্মান ক্লাবটি।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪