ফুটবল ইতিহাসে আরেক উচ্চতায় নিজেকে নিয়ে গেলেন ক্রিস্টিয়ানো রোনালদো। স্বাগতিক হাঙ্গেরির বিপক্ষে পর্তুগালের জয়ে পেনাল্টি থেকে গোল করেন রোনালদো। এ গোলের পর ‘সিআরসেভেন’ স্পর্শ করলেন বিশ্বকাপ বাছাইয়ে সর্বোচ্চ গোলের রেকর্ড।ফুটবল কিট
বিশ্বের অন্যতম উচ্চতম দেশ বলিভিয়ায় এবার হেরেছে ব্রাজিল। সমুদ্রপৃষ্ঠ থেকে ৪১৫০ মিটার উচ্চতায় অবস্থিত এল আলতোর কঠিন পরিবেশে দক্ষিণ আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্বে ১-০ গোলে হার মানে কার্লো আনচেলত্তির শিষ্যরা। ব্রাজিলের বিপক্ষে এই জয়ে ২০২৬ বিশ্বকাপের প্লে-অফে জায়গা করে নিয়েছে বলিভিয়া।
লাতিন আমেরিকা অঞ্চল থেকে সবার আগে বিশ্বকাপে খেলা নিশ্চিত করেছিল আর্জেন্টিনা। পয়েন্ট টেবিলেও তাদের শীর্ষে থাকা নিশ্চিত হয়েছিল। ৫ সেপ্টেম্বর ঘরের মাঠে ভেনেজুয়েলার বিপক্ষে শেষ ম্যাচ খেলেছিলেন লিওনেল মেসি। বিশ্বকাপ বাছাইয়ে আর্জেন্টিনার শেষ ম্যাচ ছিল ইকুয়েডরের বিপক্ষে। ইনজুরি শঙ্কা থাকায় এই ম্যাচে খেলা থেকে বিরত থাকেন মেসি।
নেপালে আটকে পড়া বাংলাদেশ জাতীয় ফুটবল দলের খোঁজখবর নিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
অনূর্ধ্ব-২৩ এশিয়া কাপের মূল পর্বে খেলার লড়াই আগেই ছিটকে গিয়েছে বাংলাদেশের। শুধু বাকি ছিল বাছাই পর্বের নিয়ম রক্ষার ম্যাচ। আজ সেই ম্যাচে ১২ মিনিটের ঝড়ে সিঙ্গাপুরকে উড়িয়ে দিয়েছেন আল আমিন-মোরসালিনরা। প্রতিপক্ষকে ৪-১ গোলে বিধ্বস্ত করেছে বাংলাদেশ।
নেপালে জেন জি’দের আন্দোলনের কারণে ভেস্তে গেছে বাংলাদেশ ফুটবল দলের দ্বিতীয় প্রীতি ম্যাচ। মাঠের খেলা যেমন হয়নি, তেমনি নিরাপত্তা ঝুঁকির কারণে একদিন আগেই দেশে ফিরছেন জামাল ভূঁইয়ারা। তবে শেষ খবর পাওয়া পর্যন্ত বিমানবন্দর বন্ধ থাকার পাশাপাশি নিরাপত্তার কারণে হোটেল ছাড়ার অনুমতি পায়নি বাংলাদেশ দল।
২০২৬ সালের ফুটবল বিশ্বকাপ এরই মধ্যে ফুটবলপ্রেমীদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে। প্রথমবারের মতো ৪৮ দলের অংশগ্রহণে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো যৌথভাবে এই মহাযজ্ঞ আয়োজন করবে, যা ইতিহাসের সবচেয়ে বড় বিশ্বকাপ হিসেবে ইতিহাসের পাতায় জায়গা পাবে। এরই মধ্যে একঝাঁক দল নিশ্চিত করেছে তাদের উত্তর আমেরিকার যাত্রা, বাকি দলের ভাগ্য নির্ধারিত হতে অবশ্য এখনো সময় লাগবে।
২০২৬ সালের ফুটবল বিশ্বকাপ এরই মধ্যে ফুটবলপ্রেমীদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে। প্রথমবারের মতো ৪৮ দলের অংশগ্রহণে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো যৌথভাবে এই মহাযজ্ঞ আয়োজন করবে, যা ইতিহাসের সবচেয়ে বড় বিশ্বকাপ হিসেবে ইতিহাসের পাতায় জায়গা পাবে। এরই মধ্যে একঝাঁক দল নিশ্চিত করেছে তাদের উত্তর আমেরিকার যাত্রা, বাকি দলের ভাগ্য নির্ধারিত হতে অবশ্য এখনো সময় লাগবে।
পরিকল্পনা অনুযায়ী বুধবার দেশে ফেরার কথা থাকলেও একদিন আগে আজই দলকে ফিরিয়ে আনা হচ্ছে বলে নিশ্চিত করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।
নেপালে চলমান রাজনৈতিক অস্থিরতা ও সহিংসতার কারণে বাতিল হয়ে গেছে বাংলাদেশ-নেপাল দ্বিতীয় প্রীতি ম্যাচ। আগামীকাল মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) কাঠমান্ডুর দশরথ রঙ্গশালায় ম্যাচটি অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও আয়োজকরা তা স্থগিত করার ঘোষণা দিয়েছেন। নিরাপত্তা শঙ্কার কারণে নেপাল-বাংলাদেশ দ্বিতীয় ফিফা প্রীতি ম্যাচ
আগের দিনটা বলতে গেলে শুয়ে বসেই পার করেছেন বাংলাদেশ দলের ফুটবলাররা। আজ বেলা ৩টায় কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে অনুশীলন ছিল। কিন্তু জেন–জিদের বিক্ষোভের কারণে হোটেল থেকেই বের হতে পারেননি ফুটবলাররা। পরিস্থিতি অস্বাভাবিক দেখে অনুশীলন স্থগিত করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।
নেদারল্যান্ডসের সর্বকালের সেরা গোলদাতার খেতাব নিজের করে নিলেন মেমফিস দেপাই। রোববার লিথুয়ানিয়ার বিপক্ষে বিশ্বকাপ বাছাই ম্যাচে রেকর্ড গড়ার সঙ্গে দলের জয়সূচক গোলটিও করেন তিনি।
দেশে সাফ শিরোপা জয়ের পর মাঠের বাইরের নানা ঘটনায় আলোচনায় ছিলেন সাবিনা খাতুন। তবে ভুটানে গিয়ে নতুন রূপে দেখা দিয়েছেন বাংলাদেশ নারী দলের অধিনায়ক।
গত জুলাইতে ভয়াবহ গাড়ি দুর্ঘটনায় নিহত ফুটবলার দিয়েগো জোতাকে স্মরণের পর বড় জয় পেয়েছে পর্তুগাল। রোনালদো-ফেলিক্সদের উদযাপনেও বারবার জোতার কথা স্মরণে আসছিল উপস্থিত দর্শকদের। দুই আল-নাসর তারকাই এদিন জ্বলে উঠেছিলেন। সৌদি ক্লাবটিতে দেখানো সাম্প্রতিক পারফরম্যান্স টেনে আনলেন জাতীয় দলের জার্সিতেও। পর্তুগালের একপেশে দাপটের ম্যাচে ৫-০ গোলে উড়ে গেছে আর্মেনিয়া।
প্রীতি ফুটবল ম্যাচে নেপালের বিপক্ষে প্রথমার্ধের পর দ্বিতীয়ার্ধেও গোল শূন্য সমতায় শেষ করেছে বাংলাদেশ ফুটবল দল। শনিবার কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে স্বাগতিকদের চাপে রেখেও জয়ের দেখা পায়নি হাভিয়ের ক্যাবরেরার দল। নিতে পারেনি তিন বছর আগের হারের শোধ। আক্রমণে উঠে লক্ষ্যভ্রষ্ট হয়ে পড়া। ঠিক মতো পাস দিতে না পারা। বক্সে ভালো বল পেলে