| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

৫ বছরে ২০ হাজার কিলোমিটার খাল খনন ও পুনঃখনন করা হবে: এ্যানি

reporter
  • আপডেট টাইম: এপ্রিল ৩০, ২০২৬ ইং | ১১:৪২:৩২:পূর্বাহ্ন  |  ২৬০ বার পঠিত
৫ বছরে ২০ হাজার কিলোমিটার খাল খনন ও পুনঃখনন করা হবে: এ্যানি

রিপোর্টার্স২৪ ডেস্ক: আগামী পাঁচ বছরে দেশব্যাপী ২০ হাজার কিলোমিটার খাল খনন ও পুনঃখনন করা হবে বলে জানিয়েছেন পানিসম্পদ মন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) জাতীয় সংসদের অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে তিনি এ তথ্য জানান। অধিবেশনে সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। প্রশ্নোত্তর টেবিলে উত্থাপিত হয়।

গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ শামীম কায়সার প্রশ্ন করেন, গাইবান্ধা জেলায় খাল খনন কর্মসূচির আওতায় কোনো প্রকল্প গ্রহণ করা হয়েছে কি না এবং হলে তার বিস্তারিত কী।

এর জবাবে পানিসম্পদ মন্ত্রী বলেন, বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার অনুযায়ী সারা দেশে নদী-নালা, খাল ও জলাধার খনন এবং পুনঃখনন কার্যক্রম চলমান রয়েছে।

তিনি জানান, সরকারের ১৮০ দিনের কর্মসূচির আওতায় পানি সম্পদ মন্ত্রণালয়, স্থানীয় সরকার বিভাগ এবং কৃষি মন্ত্রণালয়ের মাধ্যমে চলমান প্রকল্পে জুন ২০২৬ পর্যন্ত সারা দেশে ১,২০৪ কিলোমিটার খাল খনন ও পুনঃখনন করা হবে। পাশাপাশি আগামী পাঁচ বছরে নতুন ও চলমান প্রকল্পের মাধ্যমে মোট ২০ হাজার কিলোমিটার খাল খনন/পুনঃখননের পরিকল্পনা রয়েছে।

এছাড়া দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের কাবিখা, কাবিটা ও টিআর কর্মসূচির আওতায় জুন ২০২৬ পর্যন্ত আরও ১,৫০০ কিলোমিটার খাল পুনঃখনন বা সংস্কার করা হবে বলে জানান তিনি।

মন্ত্রী আরও বলেন, স্থানীয় সরকার বিভাগ ও দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উদ্যোগে গাইবান্ধা জেলায় ইতোমধ্যে ৩টি খাল পুনঃখননের কাজ চলমান রয়েছে। বৃহৎ পরিসরে খাল খননের জন্য পানি সম্পদ মন্ত্রণালয়ে একটি নতুন প্রকল্প প্রণয়নের কাজও চলছে।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪