জীবনের কোনো পর্যায়ে মনে হয় আমি যেন অন্ধকারে ডুবে যাচ্ছি। অন্ধকার এতো গভীর যে আর আলো দেখা যায় না। চেষ্টা করছেন উপরে উঠতে, কিছুটা নিঃশ্বাস নিতে। কিন্তু ক্লান্তি গ্রাস করে। মনে হয় যেন হাত-পা কাজ করা বন্ধ করে দিচ্ছে। নিজেকে একা, কোনো বৃত্তের ভেতর বন্দী ও অসহায় মনে হয়। এমন অনুভূতিই মূলত হতাশা।
ফজরের সময় ঘুম না ভাঙার কারণে ফজরের নামাজ কাজা হলে এই কাজা নামাজ কখন পড়ব? ঘুমিয়ে থাকার কারণে ফজরের নামাজ যদি সময়মতো না পড়তে পারেন, তাহলে ঘুম ভাঙার পর সূর্য পুরোপুরি উদিত হয়ে যাওয়ার পর থেকে জোহরের আগ পর্যন্ত সময়ের মধ্যে যত দ্রুত সম্ভব ফজরের কাজা নামাজ আদায় করে নেবেন।
জুমার দিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও ওয়াজিব আমল হলো জুমার নামাজ। জুমার নামাজের গুরুত্ব বোঝাতে রাসুল (সা.) বলেছেন, যে ব্যক্তি অলসতা করে ধারাবাহিকভাবে তিনটি জুমার জামাতে অনুপস্থিত থাকে, আল্লাহ তা’আলা তার অন্তরে মোহর মেরে দেন। (সুনানে নাসাঈ) অর্থাৎ সেই অন্তর হেদায়াত পাওয়ার অযোগ্য হয়ে যায়।
কিয়ামতের দিন যে মাঠে পৃথিবীর আদি-অন্ত সব মানুষকে সমবেত করা হবে ওই মাঠকে হাশরের মাঠ বা কিয়ামতের ময়দান বলা হয়।
বাংলায় একটি প্রবাদ আছে, সেইসঙ্গে স্বর্গবাস আর অসৎ সঙ্গে সর্বনাশ। এই প্রবাদটি নিছক একটি প্রবাদই নয়, বরং এর মর্মার্থ অনেক গভির ও বাস্তবধর্মী। কারণ মানুষ তার বন্ধু-বান্ধব বা চার পাশের মানুষ দ্বারা প্রভাবিত হয়। এ জন্যই মহানবী (সা.) বন্ধু নির্বাচনের ক্ষেত্রে খুব বেশি সতর্কতা অবলম্বনের তাগিদ দিতেন। আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (সা.) বলেন, মানুষ তার বন্ধুর রীতিনীতির অনুসারী হয়। কাজেই তোমাদের প্রত্যেকেই যেন লক্ষ করে, সে কার সঙ্গে বন্ধুত্ব করছে। (আবু দাউদ, হাদিস : ৪৮৩৩)
বাংলাদেশের আকাশে আজ ১৪৪৭ হিজরি সনের পবিত্র রবিউল আউয়াল মাসের চাঁদ দেখা যায়নি। ফলে সোমবার (২৫ আগস্ট) পবিত্র সফর মাস ৩০ দিন পূর্ণ হবে এবং আগামী ২৬ আগস্ট থেকে পবিত্র রবিউল আউয়াল মাস গণনা করা হবে। তাই আগামী ৬ সেপ্টেম্বর (শনিবার) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত হবে।
বাংলাদেশের আকাশে আজ রোববার কোথাও ১৪৪৭ হিজরি সনের পবিত্র রবিউল আউয়াল মাসের চাঁদ দেখা যায়নি। ফলে আগামীকাল পবিত্র সফর মাস ৩০ দিন পূর্ণ হবে এবং আগামী ২৬ আগস্ট থেকে পবিত্র রবিউল আউয়াল মাস গণনা করা হবে। ফলে আগামী ৬ সেপ্টেম্বর পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত হবে।
১৪৪৭ হিজরি সনের পবিত্র রবিউল আউয়াল মাসের চাঁদ দেখার লক্ষ্যে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা অনুষ্ঠিত হবে আজ।
ইসলাম পূর্ণাঙ্গ জীবন বিধান। এতে রয়েছে মানুষের উত্তম স্বভাব গ্রহণের শিক্ষা। আর মন্দ স্বভাব বর্জনের নির্দেশ।
বিদেশি ওমরাহযাত্রীদের জন্য নুসুক ওমরাহ’ সেবা চালু করেছে সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়। এ সেবার মাধ্যমে যাত্রীরা কোনো মধ্যস্থতাকারী ছাড়াই সরাসরি অনলাইনে ওমরাহ ভিসার জন্য আবেদন করতে পারবেন এবং প্রয়োজনীয় সেবা বুকিং করতে পারবেন।
বিশ্বজুড়ে কোটি কোটি ধর্মপ্রাণ মুসলমান পবিত্র রমজান মাসের অপেক্ষায় থাকেন। ২০২৬ সালে এই মাহে রমজান কবে থেকে শুরু হতে পারে, তা নিয়ে পূর্বাভাস দিয়েছেন জ্যোতির্বিদরা।
মানুষের দৈনন্দিন জীবনের অনেক ছোট ছোট বিষয় আছে, যেগুলোকে আমরা তেমন গুরুত্ব দিই না। কিন্তু ইসলাম একজন মুসলমানের প্রতিটি কাজের ভেতরেই শৃঙ্খলা ও আদব শিক্ষা দিয়েছে। খাওয়া-দাওয়ার নিয়ম থেকে শুরু করে হাঁটা-চলার ভঙ্গি, এমনকি থুথু ফেলা নিয়েও রয়েছে ইসলামের দিকনির্দেশনা। অনেক সময় আমরা অসুস্থতা, গলা পরিষ্কার বা স্বাভাবিক কারণে থুথু ফেলি।
প্রতি বছর বিশ্বের লাখো মুসলিম অধীর আগ্রহে অপেক্ষা করেন রমজানের আগমনের জন্য। ভক্তি, আল্লাহর নৈকট্য, পারিবারিক বন্ধন জোরদার, আত্মীয়তার বন্ধন বজায় রাখা এবং সংহতি ও উদারতার মূল্যবোধ প্রচারের ওপর জোর দেয় পবিত্র এ মাসটি। এবার সবার অপেক্ষা ২০২৬ সালের রমজান মাস নিয়ে। জ্যোতির্বিদ্যার হিসাব অনুসারে, ২০২৬ সালে বেশির ভাগ আরব দেশে রমজান শুরু হবে ১৭ ফেব্রুয়ারি
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের শুভ জন্মাষ্টমী শনিবার (১৬ আগস্ট)। দেশের হিন্দু সম্প্রদায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে দিনটি উদযাপন করছেন।জন্মাষ্টমী উপলক্ষে বাণী দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।