| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

প্রতিবেশীর সঙ্গে ঝগড়া নয়, দাসত্বও নয়— গয়েশ্বর

reporter
  • আপডেট টাইম: মে ১৯, ২০২৬ ইং | ০৬:২৫:৫৫:পূর্বাহ্ন  |  ৬৭০ বার পঠিত
প্রতিবেশীর সঙ্গে ঝগড়া নয়, দাসত্বও নয়— গয়েশ্বর

স্টাফ রিপোর্টার: প্রতিবেশী দেশগুলোর সঙ্গে বাংলাদেশের সম্পর্ক হবে সমমর্যাদা, পারস্পরিক সম্মান ও জাতীয় স্বার্থের ভিত্তিতে— এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। তিনি বলেছেন, প্রতিবেশীর সঙ্গে ঝগড়া করব না, তবে দাসত্বের শৃঙ্খলেও আটকে থাকব না।

আঞ্চলিক রাজনীতি ও প্রতিবেশী দেশের সঙ্গে সম্পর্ক বিষয়ে দলের অবস্থান তুলে ধরে গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ভারতের সঙ্গে বর্তমান ও ভবিষ্যৎ সম্পর্ক অনেকাংশে ফারাক্কা চুক্তির মতো দীর্ঘদিনের অমীমাংসিত ইস্যুগুলোর সমাধানের ওপর নির্ভর করবে।

তিনি অভিযোগ করেন, ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী সাম্প্রদায়িকতা উসকে দিচ্ছেন এবং অপ্রয়োজনে উত্তেজনাপূর্ণ পরিস্থিতি তৈরির চেষ্টা করছেন।

গয়েশ্বর বলেন, কোনো অবস্থাতেই দেশের স্বার্থ বিসর্জন দিয়ে কিংবা দাসত্বের নীতি মেনে প্রতিবেশী দেশের সঙ্গে সম্পর্ক রাখা হবে না। বাংলাদেশ সবসময় সমমর্যাদার ভিত্তিতে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখতে চায়।

তিনি আরও বলেন, পানি বণ্টন, পরিবেশগত সংকট ও সীমান্তসংক্রান্ত ইস্যুর পাশাপাশি সাম্প্রদায়িকতার বিষয়টিও উদ্বেগজনকভাবে বাড়ছে। উগ্র সাম্প্রদায়িকতার বিস্তার রোধে কার্যকর উদ্যোগ নেওয়ার প্রয়োজন রয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

বিএনপির এই নেতা বলেন, আঞ্চলিক স্থিতিশীলতা ও পারস্পরিক শ্রদ্ধাবোধের ভিত্তিতে প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সুসম্পর্ক বজায় রাখাই বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪