২০২৬ সালের হজযাত্রীদের টিকা নেওয়ার আগে স্বাস্থ্য অধিদপ্তরের নির্ধারিত ১১ ধরনের স্বাস্থ্য পরীক্ষা আগামী ২৫ জানুয়ারির মধ্যে সম্পন্ন করতে হবে। এসব পরীক্ষার রিপোর্টের ভিত্তিতেই হজযাত্রীদের টিকা প্রদান করা হবে।
নারায়ণগঞ্জ জেলার বন্দরস্থ কুতুববাগ দরবার শরীফে তিনদিনের বার্ষিক মহাপবিত্র ওরস ও বিশ্বজাকের ইজতেমা শেষ হয় গত ২৬ ডিসেম্বর ২০২৫। এ উপলক্ষে ৯ জানুয়ারি, শুক্রবার জুমার নামাজের পর ঢাকার ফার্মগেট কুতুববাগ দরবার শরীফেঅনুষ্ঠিত হলো কর্মীবিদায়
গাজীপুর কেন্দ্রীয় জামে মসজিদের ইতিহাসে এক আবেগঘন অধ্যায়ের সমাপ্তি ঘটলো। আলহাজ্ব মাওলানা আবদুল হক পীর সাহেব ৭২ বছর খতিব হিসেবে দায়িত্ব পালন শেষে শুক্রবার (২ ডিসেম্বর) জুমার নামাজের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে বিদায় নেন।
ইসলামে হাসিমুখে কথা বলাকে সদকা হিসেবে গণ্য করা হয়েছে। তিরমিজিতে বর্ণিত আছে, কোনো ভাইয়ের সঙ্গে হাসিমুখে সাক্ষাৎ করা বা তার পাত্রে নিজের বালতি থেকে পানি ঢেলে দেওয়া নেক আমলের অন্তর্ভুক্ত।
খ্রিষ্ট ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব ‘শুভ বড়দিন’আজ। এ ধর্মের প্রবর্তক যিশুখ্রিষ্ট বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বেথলেহেমে জন্মগ্রহণ করেন। খ্রিষ্ট ধর্মাবলম্বীরা দিনটিকে ‘শুভ বড়দিন’ হিসেবে উদযাপন করে থাকেন।
ঢাকার ফার্মগেট এর কুতুববাগ দরবার শরীফের বার্ষিক ওরস ও বিশ্ব জাকির ইজতেমা শুরু হচ্ছে আজ বুধবার(২৩ ডিসেম্বর) নারায়ণগঞ্জ জেলার বন্দর দরবার প্রাঙ্গণে।
২০২৬ সালের হজে প্রাথমিকভাবে নিবন্ধন করা হজযাত্রীদের জন্য ধর্মবিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, হজ প্যাকেজের অবশিষ্ট অর্থ আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে জমা দিতে হবে। সরকারি ও বেসরকারি মাধ্যমে নিবন্ধনকারীদের জন্য মন্ত্রণালয় সোমবার এই বিষয়ে বিজ্ঞপ্তি জারি করেছে।
বান্দা যদি আন্তরিকভাবে দোয়া করেন, আল্লাহ তাআলা এত খুশি হন যে কখনও কখনও তকদিরের লিখনও বদলে দেন। সালমান ফারসি (রা.) থেকে বর্ণিত হাদিসে এসেছে, রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বলেছেন, “দোয়া ছাড়া অন্য কিছুই তকদির পরিবর্তন করতে পারে না এবং নেক আমল ছাড়া অন্য কিছু বয়স বাড়াতে পারে না।” (সুনানে তিরমিজি: ২১৩৯)
ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের প্রার্থী শরিফ ওসমান হাদি গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় দেশের শীর্ষ ইসলামি চিন্তাবিদ শায়খ আহমাদুল্লাহ গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি আল্লাহর কাছে তরুণ নেতার দ্রুত পূর্ণ সুস্থতা কামনা করেন এবং ঘটনার সুষ্ঠু ও দ্রুত তদন্তের দাবি জানান। শায়খ আহমাদুল্লাহ তার ফেসবুক স্ট্যাটাসে লেখেন, ‘তরুণ রাজনীতিক ও অ্যাক্টিভিস্ট শরিফ ওসমান হাদি গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় আমরা গভীর
মানবজীবনে অন্যায়, কষ্ট বা অপমানের মুখোমুখি হওয়া স্বাভাবিক। এসব পরিস্থিতিতে অন্তরে প্রতিশোধ বা প্রতিহিংসার আগুন জ্বলে ওঠা মানুষের স্বভাবজাত প্রবণতা। কিন্তু ইসলামে প্রতিহিংসা সম্পর্কে সুস্পষ্ট ও ভারসাম্যপূর্ণ নির্দেশনা রয়েছে। ইসলাম প্রতিহিংসাকে সমর্থন করে না; বরং ন্যায়বিচার, ধৈর্য, ক্ষমাশীলতা ও আল্লাহর উপর ভরসাকে বেশি গুরুত্ব দেয়।
জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের আধুনিকায়ন, সৌন্দর্যবর্ধন ও অবকাঠামোগত উন্নয়নে প্রায় ১৯৯ কোটি টাকার প্রকল্প গ্রহণ করা হয়েছে। এতে মসজিদের মূল কাঠামো অক্ষুণ্ণ রেখে অভ্যন্তরীণ উন্নয়ন, আধুনিক স্যানিটেশন ব্যবস্থা, বহিরাঙ্গণে আচ্ছাদিত করাসহ অফিস ভবন ও নতুন মিনার নির্মাণের কাজ বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে।
ফের বিয়ে করেছেন ইসলামিক বক্তা আবু ত্বহা মুহাম্মদ আদনান ও তার তালাক দেয়া স্ত্রী সাবিকুন নাহার। এর আগে গত ২১ অক্টোবর তাদের বিবাহ বিচ্ছেদ ঘটে। ওই বিচ্ছেদের মাসখানেক পরেই তারা আবারও বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন। মঙ্গলবার (২ ডিসেম্বর) এ তথ্য জানিয়েছেন সাবিকুন নাহার নিজেই। তার ফেসবুক পেজে দেয়া এক
গাজীপুরের টঙ্গী বিশ্ব ইজতেমা ময়দানে আজ শুক্রবার (২৮ নভেম্বর) ফজরের পর আমবয়ানের মাধ্যমে শুরু হয়েছে তাবলিগ জামাত বাংলাদেশ শুরায়ি নেজামের আয়োজনে পাঁচ দিনের জোড় ইজতেমা। আগামী মঙ্গলবার (২ ডিসেম্বর) আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে এ বছরের জোড়। বিষয়টি বৃহস্পতিবার (২৭ নভেম্বর) রাতে নিশ্চিত করেন তাবলিগ জামাত বাংলাদেশের শুরায়ি নেজামের গণমাধ্যম সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান।
রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় ভূমিকম্প অনুভূত হয়েছে। এতে এখন পর্যন্ত দশজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। প্রাথমিক তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির মাত্রা ৫ দশমিক ৭ বলে জানিয়েছে বাংলাদেশ আবহওয়া অধিদপ্তর। শুক্রবার (২১ নভেম্বর) সকাল ১০টা ৩৮ মিনিট ২৬ সেকেন্ড থেকে কম্পন শুরু হয়।
মিশরের রাজধানী কায়রোতে অনুষ্ঠিত আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেছেন বাংলাদেশের কৃতি সন্তান হাফেজা হুমায়রা মাসুদ। ‘ইন্দোনেশিয়ান কুরআন রিসাইটারস অ্যাসোসিয়েশন’ আয়োজিত প্রতিযোগিতায় ১২টি দেশের ১৪৩ জন প্রতিযোগী অংশ নেন। নারীদের বিভাগে হুমায়রা মাসুদ প্রথম স্থান অর্জন করেন। একই বিভাগে দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জন করেছেন যথাক্রমে ইন্দোনেশিয়ার আয়েশা ইজ্জত মুসলিমা ও কায়রানি নফসুল মুতমাইন্না। পুরুষদের বিভাগে প্রথম স্থান লাভ করেন নাইজেরিয়ার বশীর উসমান ইমাম। ইন্দোনেশিয়ার মুহাম্মাদ তাওফীক হাকীম এবং সওলা মুহাম্মাদ দিয়া আল হক যথাক্রমে দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জন করেন।