চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় সিচুয়ান প্রদেশের ইবিন শহরের গাওসিয়ান কাউন্টিতে ৫ দশমিক ৫ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। ভূমিকম্পের পর তৃতীয় স্তরের জরুরি অবস্থা জারি করেছে দেশটির ভূমিকম্প প্রশাসন।
আফগানিস্তানের সীমান্তবর্তী অঞ্চলে পাকিস্তানের নিরাপত্তা বাহিনীর চালানো এক বিশাল স্থল অভিযান ও বিমান হামলায় অন্তত ২৯ জন সশস্ত্র যোদ্ধা নিহত হয়েছেন। করাচি শহরে আধাসামরিক বাহিনীর সদর দপ্তরে এক আত্মঘাতী হামলায় তিন পাকিস্তানি সেনা সদস্য নিহত হওয়ার ঠিক পরদিনই এই বড় ধরনের পাল্টা সামরিক পদক্ষেপ নেওয়া হলো। পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ এক পোস্টে এই বিশেষ সামরিক অভিযানের সত্যতা নিশ্চিত করেছেন।
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সপ্তাহান্তজুড়ে পাল্টাপাল্টি সামরিক হামলার ঘটনায় মধ্যপ্রাচ্যের নাজুক শান্তি পরিস্থিতি নতুন করে প্রশ্নের মুখে পড়েছে। এর প্রভাব পড়েছে আন্তর্জাতিক জ্বালানি বাজারেও। সোমবার (২৯ জুন) বিশ্ববাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম আবারও ঊর্ধ্বমুখী হয়েছে।
ভারতের বাণিজ্যিক রাজধানী মুম্বাই-এ আশুরার তাজিয়া মিছিলে বিষাক্ত ক্যাপসুল বিতরণের অভিযোগে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। স্থানীয় কর্তৃপক্ষের দাবি, তার পরিকল্পনা সফল হলে বড় ধরনের প্রাণহানির ঘটনা ঘটতে পারত।
ফিলিস্তিনের গাজায় চলমান মানবিক সংকট নিয়ে ভারতের অবস্থানকে কেন্দ্র করে নতুন রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে। কংগ্রেসের জ্যেষ্ঠ নেতা সোনিয়া গান্ধী অভিযোগ করেছেন, গাজার মুসলমানদের দুর্দশার বিষয়ে গোটা বিশ্ব যখন কথা বলছে, তখন ভারত সরকার নীরব ভূমিকা পালন করছে।
ইরাকে নতুন প্রধানমন্ত্রী আলী আল-জাইদির নেতৃত্বে শুরু হওয়া দুর্নীতিবিরোধী অভিযানে ৪৭ জন সরকারি কর্মকর্তা ও প্রভাবশালী ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। রোববার (২৮ জুন) দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আইএনএ এ তথ্য জানিয়েছে।
ইউরোপজুড়ে বয়ে যাওয়া তীব্র তাপপ্রবাহের মধ্যে ফ্রান্সে অতিরিক্ত অন্তত ১ হাজার মানুষের প্রাণহানির তথ্য রেকর্ড করা হয়েছে। রোববার দেশটির জনস্বাস্থ্য বিষয়ক সংস্থার এক পরিসংখ্যানে এই তথ্য জানানো হয়েছে।
ভারতের মুম্বাইয়ে আশুরার তাজিয়া মিছিলে অংশ নেওয়া মানুষের মধ্যে বিষাক্ত ক্যাপসুল বিতরণের অভিযোগে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সরকারের বিরুদ্ধে হাজারো মানুষ বিক্ষোভ করেছেন। তারা আগাম নির্বাচন আয়োজনের দাবি জানিয়েছেন।
ভেনেজুয়েলায় দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানার তিন দিন পার হয়েছে। এরপরও দেশটিতে ধ্বংসস্তূপে আটকা পড়া বাসিন্দাদের উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। এখন পর্যন্ত এ ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ১ হাজার ৪৩০ জনে পৌঁছেছে। এ ছাড়া ৫১ হাজারের বেশি মানুষ নিখোঁজ রয়েছেন। শনিবার (২৭ জুন)
যুক্তরাষ্ট্রের অব্যাহত সামরিক আগ্রাসনের মুখে এবার অত্যন্ত কঠোর ভাষায় হুঁশিয়ারি দিয়েছে ইরান। তেহরান স্পষ্ট জানিয়েছে, মার্কিন হামলা যদি এভাবে চলতে থাকে, তবে দুই দেশের মধ্যে হওয়া সাম্প্রতিক সমঝোতা স্মারক (এমওইউ) সম্পূর্ণ বাতিল হয়ে যাবে। একই সঙ্গে থমকে যাবে চলমান সব আলোচনা প্রক্রিয়া।
ইতালির রাজধানী রোমে একই পরিবারের তিন বাংলাদেশিকে নৃশংসভাবে হত্যার ঘটনায় পরকীয়াজনিত বিরোধের অভিযোগ উঠেছে। এ ঘটনায় নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার স্বেচ্ছাসেবক দল নেতা মো. শাহাদাত হোসেনকে প্রধান সন্দেহভাজন হিসেবে চিহ্নিত করে তার ছবি প্রকাশ করেছে ইতালির আইনশৃঙ্খলা বাহিনী।
আফগানিস্তানের হিন্দুকুশ অঞ্চলে শনিবার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এর কম্পন রাজধানী কাবুল থেকে শুরু করে পাকিস্তানের বিস্তীর্ণ
পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে নিরাপত্তা বাহিনীর পৃথক দুটি অভিযানে আটজন নিহত হয়েছেন। দেশটির সামরিক বাহিনীর দাবি নিহতরা বিচ্ছিন্নতাবাদী। খবর রয়টার্সের।
ইরানের দক্ষিণাঞ্চলীয় ড্রোন ও ক্ষেপণাস্ত্র ডিপো এবং উপকূলীয় রাডার সিস্টেমে মার্কিন বাহিনীর হামলার জবাব দিতে পাল্টা হামলা চালিয়েছে দেশটির প্রতিরক্ষা বাহিনীর অভিজাত শাখা ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)। শনিবার এক বিবৃতিতে এই দাবি করেছে আইআরজিসি।