| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

মিয়ানমারে রোহিঙ্গাদের ওপর নির্যাতন আরও ভয়াবহ রূপ নিয়েছে: জাতিসংঘের প্রতিবেদন

মিয়ানমারে মানবাধিকার পরিস্থিতির ব্যাপক অবনতি ঘটেছে। বিশেষ করে সংখ্যালঘু রোহিঙ্গাদের ওপর নির্যাতন দিন দিন ভয়াবহ হয়ে উঠেছে বলে জানিয়েছে জাতিসংঘ। গতকাল মঙ্গলবার প্রকাশিত এক প্রতিবেদনে সংস্থাটি মন্তব্য করে, দেশটির আশঙ্কাজনক মানবাধিকার পরিস্থিতি এখন এক ‘নতুন তলানিতে’ গিয়ে ঠেকেছে। জাতিসংঘের মানবাধিকারবিষয়ক কার্যালয়ের ওই প্রতিবেদনে মানবাধিকার পরিস্থিতির অবনতির পেছনে অনবরত বিমান হামলা, অগ্নিসংযোগ ও বেসামরিক নাগরিকদের বাস্তুচ্যুত করার ঘটনাকে চিহ্নিত করা হয়েছে।

বিস্তারিত...

৭ বছর পর ভারত সফরে আসছেন শি জিনপিং

ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারত সফরে আসছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। আসছে সেপ্টেম্বরের ১২ এবং ১৩ তারিখে হবে এই সম্মেলন।

বিস্তারিত...

লোহিত সাগরে সৌদি জাহাজে হুতিদের ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলা

লোহিত সাগরে সৌদি আরবের একটি তেলবাহী জাহাজে হামলা চালানোর দাবি করেছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। সোমবার ইয়ানবুর উপকূলের কাছে ‘আমজান’ নামের জাহাজটিকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন দিয়ে লক্ষ্যবস্তু করা হয় বলে জানিয়েছে ইরান-ঘনিষ্ঠ এই সশস্ত্র গোষ্ঠী।

বিস্তারিত...

২ লাখ আশ্রয়প্রার্থীর ভিসা বাতিল করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র

বাণিজ্য ও পর্যটন ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে আশ্রয় চেয়ে আবেদন করেছেন— এমন ২ লাখ আশ্রয়প্রার্থীর ভিসা বাতিলের পরিকল্পনা নিয়েছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বাধীন প্রশাসন। সামনের সপ্তাহগুলোতে এ পরিকল্পনা কার্যকর করা হবে বলে জানা গেছে।

বিস্তারিত...

হাইতিতে রাতভর সন্ত্রাসী হামলা, নিহত ৪৭

হাইতির রাজধানী পোর্ট-অ-প্রিন্সের কাছে একটি এলাকায় রাতভর সন্ত্রাসী দলের হামলায় অন্তত ৪৭ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও ২২ জন। একের পর এক প্রাণঘাতী হামলার পরও পর্যাপ্ত নিরাপত্তা না পাওয়ায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে। সোমবার (২৪ আগস্ট) রাতে পাহাড়ের ঢালের জনপদ কেনস্কফে এই হামলা চালানো হয়। খবর রয়টার্সের। বাসিন্দাদের অভিযোগ, পুলিশ স্টেশন থেকে মাত্র কয়েক মিনিটের দূরত্বে এ ভয়াবহ হামলা সংঘটিত হলেও আইনশৃঙ্খলা বাহিনী তাদের সুরক্ষা দিতে ব্যর্থ হয়েছে।

বিস্তারিত...

ইউক্রেনকে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র তৈরির নকশা দেবে যুক্তরাজ্য

ইউক্রেনকে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র তৈরিতে সহায়তা করতে গুরুত্বপূর্ণ প্রযুক্তিগত নকশা দেওয়ার ঘোষণা দিয়েছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহাম। প্রথম বিদেশ সফরে সোমবার (২৪ আগস্ট) কিয়েভে গিয়ে তিনি ইউক্রেনের প্রতি ব্রিটেনের সমর্থন পুনর্ব্যক্ত করেন। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি এ খবর প্রকাশ করেছে।

বিস্তারিত...

কঙ্গোতে ভয়াবহ ইবোলা প্রাদুর্ভাব, মৃত্যু ২ হাজার ৬৪২

গণতান্ত্রিক প্রজাতন্ত্র কঙ্গোয় (ডিআরসি) ইবোলা ভাইরাসের সংক্রমণ ভয়াবহ রূপ নিয়েছে। সর্বশেষ সরকারি হিসাবে, দেশটিতে এ পর্যন্ত ৫ হাজার ৫১৫ জনের শরীরে ভাইরাসটির সংক্রমণ শনাক্ত হয়েছে। মারা গেছেন ২ হাজার ৬৪২ জন। রোববার (২৩ আগস্ট) প্রকাশিত তথ্য অনুযায়ী, দেশটির ইতুরি ও নর্থ কিভু প্রদেশে নতুন করে ৫১ জন আক্রান্ত হয়েছেন।

বিস্তারিত...

গিনিতে আবর্জনার স্তূপ ধসে একই পরিবারের ৫ জনসহ নিহত ৩০

পশ্চিম আফ্রিকার দেশ গিনির রাজধানী কোনাক্রিতে রাতভর ভারী বর্ষণের জেরে একটি বিশালাকার আবর্জনার স্তূপ ধসে পড়ার ঘটনায় অন্তত ৩০ জনের মৃত্যু হয়েছে। পাহাড়সম সেই বর্জ্যের স্তূপ ধসে পাশের বেশ কিছু অস্থায়ী ঝুপড়ি ও ঘরবাড়ির ওপর পড়লে এই ভয়াবহ হতাহতের ঘটনা ঘটে।

বিস্তারিত...

মার্কিন নিষেধাজ্ঞার অপেক্ষায় বিশ্ববাজার, কমল তেলের দাম

এশিয়ার বাজারে সপ্তাহের প্রথম দিনের লেনদেন শুরুতেই তেলের দাম কমেছে। ইরানের ওপর যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞার আশায় তেলের দামে এই পতন দেখা গেল। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার (২৪ আগস্ট) সকালে আন্তর্জাতিক মানদণ্ড ব্রেন্ট ক্রুডের দাম ১ শতাংশের বেশি কমে ব্যারেলপ্রতি ৯৩ দশমিক ৪৫ ডলারে নেমে যায়।

বিস্তারিত...

যুক্তরাষ্ট্রে গ্রিন কার্ডপ্রত্যাশীদের জন্য সেপ্টেম্বরের ভিসা বুলেটিন প্রকাশ

: যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাসের সুযোগ বা গ্রিন কার্ডের অপেক্ষায় থাকা আবেদনকারীদের জন্য ২০২৬ সালের সেপ্টেম্বর মাসের ভিসা বুলেটিন প্রকাশ করেছে দেশটির স্টেট ডিপার্টমেন্ট। মার্কিন অর্থবছরের শেষ মাস হওয়ায় এ সময়ে বিভিন্ন অভিবাসন শ্রেণিতে ভিসা নম্বরের চাহিদা ও পরিবর্তন বাড়তে পারে বলে সতর্ক করা হয়েছে। বিশেষ করে ভারতীয় আবেদনকারীদের ইবি-১, ইবি-২ ও আনরিজার্ভড ইবি-৫ ক্যাটাগরিতে পরিস্থিতি নজরে রাখার পরামর্শ দেওয়া হয়েছে। সেপ্টেম্বরের শেষ নাগাদ এসব শ্রেণিতে ভিসা নম্বর শেষ হয়ে যেতে পারে বলে সতর্ক করেছে স্টেট ডিপার্টমেন্ট।

বিস্তারিত...

যুক্তরাজ্য থেকে রাষ্ট্রদূত প্রত্যাহার করলো রাশিয়া

যুক্তরাজ্যে বর্তমানে রাশিয়ার কোনো রাষ্ট্রদূত দায়িত্বে নেই বলে নিশ্চিত করেছে লন্ডনে অবস্থিত রুশ দূতাবাস। একইসঙ্গে দুই দেশের কূটনৈতিক সম্পর্কের নজিরবিহীন অবনতির জন্য ব্রিটিশ সরকারকেই দায়ী করেছে মস্কো। রোববার (২৩ আগস্ট) রুশ দূতাবাস টেলিগ্রামে দেওয়া এক বিবৃতিতে এ তথ্য জানায়। এর আগে সানডে টাইমস এক প্রতিবেদনে দাবি করেছিল, ইউক্রেনকে দেওয়া ব্রিটেনের সমর্থন পুনর্বিবেচনায় চাপ সৃষ্টির কৌশল হিসেবে রাশিয়া তার রাষ্ট্রদূত আন্দ্রেই কেলিনকে প্রত্যাহার করেছে।

বিস্তারিত...

মাঝ আকাশে ল্যাপটপে আগুন, ফ্লাইটের ৫ যাত্রী আহত

যুক্তরাষ্ট্রের বিমান পরিষেবা সংস্থা আমেরিকান এয়ারলাইন্সের একটি ফ্লাইট মাঝ আকাশে থাকা অবস্থায় এক যাত্রীর ল্যাপটপ কম্পিউটারে আগুন ধরে যাওয়ায় ওই ফ্লাইটের ৫ জন যাত্রী আহত হয়েছেন। ফ্লাইটটি শনিবার আটলান্টা শহর থেকে ডালাসের দিতে যাচ্ছিল।

বিস্তারিত...

ইরানের ওপর মার্কিন নিষেধাজ্ঞায় যোগ দিলে ‘শত্রু’ বিবেচনা করবে তেহরান

যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে চলমান অর্থনৈতিক যুদ্ধে যেসব দেশ অংশ নেবে, তাদের ‘শত্রু’ হিসেবে বিবেচনা করা হবে বলে সতর্ক করেছে ইরান। দেশটির সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব মোহসেন রেজাই শনিবার (২২ আগস্ট) রাষ্ট্রীয় টেলিভিশনকে দেওয়া এক সাক্ষাৎকারে এ হুঁশিয়ারি দেন।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪