ভারতের বেঙ্গালুরুর একটি ডে-কেয়ার সেন্টারে দুই থেকে তিন বছর বয়সী শিশুদের ওপর অমানবিক নির্যাতনের অভিযোগ উঠেছে। শিশুদের ওয়াশিং মেশিনের ড্রামে বসানো, মুখে জোর করে পানি ছিটানো এবং বাথরুমে তালাবদ্ধ করে রাখার অভিযোগে পাঁচ নারী তত্ত্বাবধায়কের বিরুদ্ধে মামলা করা হয়েছে।
নিজেদের মধ্যে একটি যোগাযোগ চ্যানেল খোলার সিদ্ধান্ত গ্রহণ করে কাতারে সংলাপ শেষ করেছেন যুক্তরাষ্ট্র ও ইরানের সরকারি প্রতিনিধিরা। বৃহস্পতিবার ইরানের রাষ্ট্রায়ত্ত বার্তাসংস্থা ইরনাকে এ তথ্য নিশ্চিত করেছেন ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী কাজেম ঘারিবাবাদি।
যুক্তরাষ্ট্রের ওহাইও অঙ্গরাজ্যের একটি প্রত্যন্ত অঞ্চলের জরাজীর্ণ বাড়ি থেকে ১৬ শিশুকে উদ্ধার করেছে স্থানীয় কর্তৃপক্ষ। গত চার বছরেরও বেশিরভাগ সময় ধরে তাদের ‘অত্যন্ত শোচনীয় পরিস্থিতিতে’ মাত্র একটি ঘরের ভেতর বন্দি করে রাখা হয়েছিল বলে জানিয়েছেন কর্মকর্তারা।
কাতারের রাজধানী দোহায় ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে পরোক্ষ কারিগরি আলোচনা চলছে। এতে ‘ইতিবাচক অগ্রগতি’ হয়েছে বলে কাতারের পক্ষ থেকে জানানো হয়েছে। এর পরপরই আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম কমেছে। বৃহস্পতিবার আলজাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
ভেনেজুয়েলায় ভয়াবহ জোড়া ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে প্রায় আড়াই হাজারে পৌঁছেছে। দুর্যোগের এক সপ্তাহ পরও ধ্বংসস্তূপের নিচে প্রায় ৫০ হাজার মানুষ নিখোঁজ রয়েছেন। উদ্ধারকর্মীরা বলছেন, জীবিত কাউকে উদ্ধারের সম্ভাবনা দ্রুত ক্ষীণ হয়ে আসছে।
পশ্চিম আফ্রিকার দেশ আইভরি কোস্টে আকস্মিক বন্যায় অন্তত ৫৯ জনের মৃত্যু হয়েছে। গত কয়েক দিনের ভারী বর্ষণে সৃষ্ট বন্যায় প্রাণহানির এই ঘটনা ঘটেছে। বুধবার দেশটির সরকারের বরাত দিয়ে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
বিদ্যুৎ বা অতিরিক্ত জ্বালানি ছাড়াই সৌরশক্তির সাহায্যে সমুদ্রের নোনা পানিকে পানযোগ্য করার নতুন প্রযুক্তি উদ্ভাবন করেছেন চীনের বিজ্ঞানীরা। গবেষকদের দাবি, এই প্রযুক্তি কম খরচে সুপেয় পানি উৎপাদনের পথ খুলে দিতে পারে, যা বিশ্বব্যাপী পানি সংকট মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির জানাজা ও রাষ্ট্রীয় শোকানুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির অংশ নেওয়ার সম্ভাবনা নেই। তবে প্রধানমন্ত্রী না গেলেও ভারতের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল তেহরানে অনুষ্ঠানে যোগ দেবে।
মধ্যপ্রাচ্য যুদ্ধ অবসানের লক্ষ্যে হওয়া চুক্তি নিয়ে আলোচনা করতে যুক্তরাষ্ট্র ও ইরানের কর্মকর্তারা পরোক্ষ আলোচনায় বসছেন। বুধবার এই আলোচনার বিষয়ে অবগত একজন কূটনীতিক ফরাসি বার্তা সংস্থা এএফপিকে বৈঠকের তথ্য নিশ্চিত করেছেন। ওই কূটনীতিক বলেছেন, ‘‘লেক লুসার্ন সম্মেলনের অগ্রগতির ওপর ভিত্তি করে তৈরি হওয়া সমঝোতা স্মারক নিয়ে বুধবার দোহায় কাতারি ও পাকিস্তানি মধ্যস্থতাকারীদের উপস্থিতিতে কারিগরি পর্যায়ের পরোক্ষ আলোচনায় বসবেন যুক্তরাষ্ট্র ও ইরানের কর্মকর্তারা।’’
যুক্তরাষ্ট্র-ইরানের মধ্যে হওয়া অন্তর্বর্তীকালীন যুদ্ধবিরতি চুক্তি সংকটে পড়েছে। মার্কিন প্রতিনিধিদের সঙ্গে সরাসরি বৈঠকে বসার বিষয়ে ইরানের অনীহার খবরে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম আবার কিছুটা বৃদ্ধি পেয়েছে।
ভারতের রাজস্থান রাজ্যের দৌসা জেলার কাছে দিল্লি-মুম্বাই মহাসড়কে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় একটি শীতাতপ নিয়ন্ত্রিত শয়নবাসে আগুন লেগে অন্তত সাতজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ২২ জন। আহতদের মধ্যে নারী ও শিশুর সংখ্যাই বেশি। কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে চিকিৎসকরা জানিয়েছেন।
ভূমিকম্পে মৃত্যু বেড়ে ১৯৪৩, ধ্বংসস্তূপ থেকে বের হচ্ছে লাশ পচার গন্ধ ডেস্ক: স্মরণকালের সবচেয়ে ভয়াবহ জোড়া ভূমিকম্পে ভেনেজুয়েলায় হাজার হাজার ভবন ধসে পড়ে। এতে নিহত হয়েছেন অন্তত এক হাজার ৯৪৩ জন। এছাড়া আহত হয়েছেন ১০ হাজারেরও বেশি মানুষ। খবর ডয়েস ভেলের।
সৌদি আরবে মেয়াদোত্তীর্ণ ওয়ার্ক পারমিটধারী প্রবাসী কর্মীদের বৈধতা সংশোধনের জন্য দেওয়া বিশেষ সময়সীমা ২০২৬ সালের শেষ পর্যন্ত বাড়িয়েছে। দেশটির মানবসম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয় এ সিদ্ধান্ত জানায়। মঙ্গলবার (৩০ জুন) সৌদি গ্যাজেটের প্রতিবেদনেও বিষয়টি উঠে এসেছে।নতুন সিদ্ধান্ত অনুযায়ী, যেসব প্রবাসী কর্মীর ওয়ার্ক পারমিটের মেয়াদ ১২ মাসের বেশি আগে শেষ হয়েছে, তাদের নিয়োগকর্তারা ২০২৬ সালের শেষ পর্যন্ত পারমিট নবায়ন বা বৈধতা সংশোধনের সুযোগ পাবেন।
আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম আরও কমেছে। যুক্তরাষ্ট্র ও ইরানের সম্ভাব্য আলোচনাকে ঘিরে বিনিয়োগকারীদের মধ্যে আশাবাদ তৈরি হওয়ায় বাজারে সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক হওয়ার প্রত্যাশা বেড়েছে। এর প্রভাবেই তেলের দামে নিম্নমুখী প্রবণতা দেখা দিয়েছে। খবর আল-জাজিরার।
ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম গরিবাবাদি বলেছেন, এ সপ্তাহে কাতারে যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের সঙ্গে ‘বিশেষজ্ঞ দল’-পর্যায়ে কোনো বৈঠক করার পরিকল্পনা বর্তমানে নেই।