আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভাষণ দেওয়ার সময় ইসরাইলের পার্লামেন্ট নেসেটে হট্টগোল বেধে যায়। এতে বাধাগ্রস্ত হয় ট্রাম্পের ভাষণ। কিছুক্ষণ থেমেও থাকে। খবর ব্রিটিশ গণমাধ্যম বিবিসি’র।
ইসরায়েলের পার্লামেন্ট নেসেটে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভাষণের সময় হট্টগোল করেছেন কয়েকজন সংসদ সদস্য। এ সময় মার্কিন প্রেসিডেন্টের ভাষণ বাধাগ্রস্ত হয় এবং তিনি কিছুক্ষণের জন্য ভাষণ থামাতে বাধ্য হন। সোমবার ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
লাহোরে ইসরায়েল বিরোধী বিক্ষোভ মিছিলকে কেন্দ্র করে একটি কট্টরপন্থী ইসলামি দল তেহরিক-ই-লাব্বাইক পাকিস্তান (টিএলপি)-এর সমর্থক ও পুলিশের মধ্যে ভয়াবহ সংঘর্ষে অন্তত একজন কর্মকর্তা নিহত এবং বেশ কয়েকজন বিক্ষোভকারী হতাহত হয়েছেন।
রিপোর্টার্স২৪ ডেস্ক : মধ্যপ্রাচ্যের মুসলিম অধ্যুষিত রাষ্ট্র সৌদি আরবের পবিত্র নগরী খ্যাত মক্কা অঞ্চলে সম্প্রতি বিশাল এক স্বর্ণের খনির সন্ধান পাওয়া গেছে। প্রায় ১২৫ কিলোমিটার এলাকাজুড়ে বিস্তৃত এই খনিজ ভাণ্ডারকে দেশটির ইতিহাসে অন্যতম বড় আবিষ্কার হিসেবে দেখা হচ্ছে।
রিপোর্টার্স২৪ ডেস্ক : ২০২৫ সালের জন্য অর্থনীতিতে নোবেল পুরস্কার পেয়েছেন তিন অর্থনীতিবিদ। তারা হলেন- জোয়েল মোকির, ফিলিপ অ্যাগিয়ন ও পিটার হাউইট। উদ্ভাবননির্ভর অর্থনৈতিক প্রবৃদ্ধি ব্যাখ্যা করার জন্য তারা এই পুরস্কার পেলেন। সোমবার (১৩ অক্টোবর) বিকেল ৩টা ৪৫ মিনিটের দিকে তাদের নাম ঘোষণা করে রয়েল সুইডিশ অ্যাকাডেমি অব সায়েন্সেস।
রিপোর্টার্স২৪ ডেস্ক : দুই বছর ধরে চলা ভয়াবহ যুদ্ধের অবসান ঘটিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় হওয়া যুদ্ধবিরতি চুক্তির অংশ হিসেবে গাজায় বন্দি থাকা সবশেষ ২০ ইসরাইলি জিম্মিকে সোমবার মুক্তি দিয়েছে হামাস। ইসরাইলের সরকারি সম্প্রচারমাধ্যম জানায়, জিম্মিদের দুই ধাপে মুক্তি দেওয়া হয়— প্রথমে ৭ জন এবং পরে দক্ষিণ গাজার খান ইউনিসে আরও ১৩ জনকে রেড ক্রসের কাছে হস্তান্তর করা হয়।
প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে ইতালির রোমে বিক্ষোভ করেছে আওয়ামী লীগের নেতাকর্মীরা। সোমবার (১৩ অক্টোবর) স্থানীয় সময় সকাল ১০টার দিকে চিরকুমাছিমুর সামনে তাদের বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়। পাশে ইতালীর পুলিশের গাড়িও দেখা গেছে।
ভারতে অনুপ্রবেশকারীরা যদি রাজ্যে বিধানসভা নির্বাচনে ভোট দেয় সেটা ভারতের গণতন্ত্রের জন্য ভালো হবে না বলে মন্তব্য করেছেন ভারতের সাবেক পররাষ্ট্র সচিব তথা বিজেপির রাজ্যসভার সদস্য হর্ষবর্ধন শ্রিংলা।
হামাসের নিরাপত্তা বাহিনী ও দুগমুশ গোত্রের সশস্ত্র সদস্যদের মধ্যে সংঘর্ষে অন্তত ২৭ জন নিহত হয়েছে। স্থানীয় হাসপাতাল সূত্রে জানা গেছে, ফিলিস্তিনের গাজায় উপত্যকায় গত শনিবার (১১ অক্টোবর) থেকে শুরু হওয়া এই সংঘর্ষে দুগমুশ গোত্রের ১৯
ফিলিস্তিনিদের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস গাজায় আটক ইসরায়েলি জিম্মিদের মুক্তি দিতে শুরু করেছে । আজ সোমবার সকাল আটটার পর (স্থানীয় সময়) জিম্মিদের মুক্তি প্রক্রিয়া শুরু করা হয়। ইসরায়েলি সংবাদমাধ্যম জানিয়েছে ,গাজায় প্রথম ধাপে সাতজন জিম্মিকে রেডক্রসের হাতে তুলে দেওয়া হয়েছে । তবে প্রাথমিকভাবে তাঁদের নাম–পরিচয় জানানো হয়নি। এ বিষয়ে ইসরায়েল সরকার কিংবা দেশটির সামরিক বাহিনী এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি।
গাজার মানুষ এখনো উদ্বেগ, উৎকণ্ঠা, আতঙ্ক আর অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছেন। ইসরায়েলের স্থল অভিযানের কারণে যারা জোরপূর্বক গাজা শহর ছেড়ে পালাতে বাধ্য হয়েছিল, তাদের মধ্যে লাখো মানুষ আবার ফিরে আসছে। দুই বছরের বেশি সময় ধরে চলা ইসরায়েলি আগ্রাসনে পুরো গাজা এক ধ্বংসস্তূপে পরিণত হয়েছে।
চীনকে নিয়ে কোনও চিন্তা নেই। সব ঠিক হয়ে যাবে! যুক্তরাষ্ট্র চীনকে সাহায্য করতে চায়, ক্ষতি নয়—সম্প্রতি এমন বক্তব্য দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনের সব পণ্যে ১০০ শতাংশ অতিরিক্ত শুল্ক আরোপের দু’দিনের মাথায় সুরবদল করে এমনটাই জানালেন তিনি।
দুই মৌসুমি ঝড় প্রিসিলা এবং রেমন্ডের আঘাত এবং ভারী বর্ষণের জেরে সৃষ্ট বন্যা-ভূমিধসে মেক্সিকোতে নিহত হয়েছেন ৪৪ জন এবং ২৭ জন এখনও নিখোঁজ আছেন। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে।
ফ্রান্সের প্রধানমন্ত্রী সেবাস্তিয়েন লেকোর্নু রবিবার নতুন মন্ত্রিসভার তালিকা ঘোষণা করেছেন। প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁ তাকে পুনরায় নিয়োগ দেওয়ার মাত্র দুই দিন পরই এ পদক্ষেপ নেন তিনি। এর মাধ্যমে গত এক সপ্তাহ ধরে চলা রাজনৈতিক অনিশ্চয়তার অবসান ঘটলো প্যারিসে।
সোমবার মিসরে বিশ্বনেতারা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ‘শান্তি পরিকল্পনা’আলোচনায় বসছেন । এই সম্মেলনে যোগ দেবেনট্রাম্পসহ ২০টির বেশি দেশের শীর্ষপর্যায়ের নেতারা । তবে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস কিংবা ইসরায়েল সরকারের কোনো প্রতিনিধি সম্মেলনে থাকছেন না। এদিকে যুদ্ধবিরতি চুক্তি অনুযায়ী বন্দিবিনিময়ে তোড়জোড় শুরু করেছে হামাস ও ইসরায়েল।