| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

ভারতে ‘৩৪ গাড়িতে মানববোমা’, পুলিশকে হামলার হুমকি

ভারতের বাণিজ্যিক শহর মুম্বাইয়ে বোমা হামলার হুমকি পেয়েছে স্থানীয় পুলিশ। হোয়াটসঅ্যাপে ট্রাফিক পুলিশকে দেওয়া হুমকিতে বলা হয়েছে, ৩৪টি গাড়িতে মানববোমা রাখা হয়েছে। বিস্ফোরণের জন্য ব্যবহার করা হয়েছে ৪০০ কেজি আরডিএক্স।

বিস্তারিত...

সবাইকে ঘুমের ওষুধ খাইয়ে একই প্রেমিকের সঙ্গে পালালেন দুই জা

শ্বশুর-শাশুড়ি এবং তাদের তিন মেয়েকে চায়ের সঙ্গে ঘুমের ওষুধ খাইয়ে অচেতন করে দিয়েছিলেন বাড়ির দুই বউ। তারপর বিবাহিত একই পরকীয়া প্রেমিকের সঙ্গে পালিয়ে গিয়েছিলেন দুই জা। কিন্তু তার সঙ্গে স্বপ্নের ঘর বাঁধার আগেই পুলিশের হাতে ধরা পড়লেন তারা। তবে সবার চোখ ফাঁকি দিয়ে পালিয়ে গেছেন প্রেমিক।

বিস্তারিত...

বিশ্বমঞ্চে শি জিনপিংয়ের শক্তি প্রদর্শন, দেখালেন কূটনৈতিক দাপট

বিশ্লেষকদের মতে, টানা কূটনৈতিক কার্যক্রমের মাধ্যমে তিনি দেখিয়ে দিচ্ছেন— দেশে ও বিশ্বমঞ্চে এখনো তিনিই ‘একচ্ছত্র নিয়ন্ত্রণে’। শুক্রবার (৫ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

বিস্তারিত...

বাংলাদেশি আশ্রয়প্রার্থীদের ফেরত পাঠানোর পরিকল্পনা করছে গ্রিস

আশ্রয়ের আবেদন বাতিল হওয়া অভিবাসনপ্রত্যাশীদের জন্য কঠোর শাস্তি ও নিজ দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া দ্রুততর করছে গ্রিস। বুধবার দেশটির সংসদে এ সংক্রান্ত একটি আইন পাস হয়েছে। এই আইনের আওতায় আশ্রয় আবেদন প্রত্যাখ্যাত হওয়া কিছু বাংলাদেশি নাগরিককে ফেরত পাঠানোর পরিকল্পনা করছে গ্রিস।

বিস্তারিত...

নোবেল শান্তি পুরস্কার নয়, আমি শুধু জীবন বাঁচাতে চাই: ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নোবেল শান্তি পুরস্কার জেতার ইচ্ছা নিয়ে চলা আলোচনাকে গুরুত্বহীন বলেছেন। খবর বিবিসি'র। সিবিএস নিউজকে তিনি বলেন, 'এ বিষয়ে বলার কিছু নেই। আমি যা পারি, তা হলো যুদ্ধ থামানো।' ট্রাম্প আরও বলেন, 'আমি মনোযোগ চাই না, আমি শুধু জীবন বাঁচাতে চাই।'

বিস্তারিত...

ইউক্রেনে সেনা পাঠাতে প্রস্তুত ২৬ দেশ: ম্যাক্রোঁ

বিশ্বের ২৬টি দেশ ইউক্রেনে সেনা পাঠাতে প্রস্তুত বলে মন্তব্য করেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। তিনি বলেছেন, ইউক্রেনে অস্ত্রবিরতির পরদিনই দেশটিতে স্থল, নৌ বা আকাশপথে সেনা পাঠাতে ২৬টি পশ্চিমা মিত্রদেশ আনুষ্ঠানিক প্রতিশ্রুতি দিয়েছে।

বিস্তারিত...

আফগানিস্তানে ভূমিকম্পে নিহত বেড়ে ২২০৫, খোলা আকাশের নিচে মানুষ

আফগানিস্তানের পূর্বাঞ্চলে শক্তিশালী ভূমিকম্পের পর উদ্ধারকর্মীরা এখনো ঘরবাড়ির ধ্বংসস্তূপ থেকে মরদেহ খুঁজে বের করছেন। এ পর্যন্ত সর্বশেষ সরকারি হিসাব অনুযায়ী মৃতের সংখ্যা ২ হাজার ২০৫ জনে দাঁড়িয়েছে।

বিস্তারিত...

অস্ট্রিয়ান অর্থনীতিবিদের দাবি: রাশিয়ার মিত্র মোদি, ভারত ভাঙতে খালিস্তানিদের স্বাধীনতা দিন

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে ভারত ভেঙে খালিস্তানিদের স্বাধীন করার পক্ষে পোস্ট করে সমালোচানার মুখে পড়েছেন অস্ট্রিয়ান অর্থনীতিবিদ ও রাজনৈতিক কর্মী গুনথার ফেলিঙ্গার।

বিস্তারিত...

ফেসবুকসহ কয়েকটি সামাজিক যোগাযোগমাধ্যম বন্ধ করল নেপাল

অপব্যবহার ঠেকাতে কর্তৃপক্ষের নিবন্ধনের সিদ্ধান্ত পূরণে ব্যর্থ হওয়ার পর নেপালের সরকার ফেসবুকসহ কয়েকটি সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্ম বন্ধ করে দিয়েছে।

বিস্তারিত...

ট্রাম্পের শুল্কনীতি যেভাবে হয়ে উঠছে যুক্তরাষ্ট্রের গলার কাঁটা

দ্বিতীয় বিশ্বযুদ্ধের সমাপ্তির ৮০তম বার্ষিকী উপলক্ষে গত বুধবার আয়োজিত এক বিশাল প্যারেডে চীনের সামরিক শক্তি সম্পূর্ণভাবে প্রদর্শিত হয়েছে। হাজার হাজার মাইল দূরে হোয়াইট হাউস থেকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সেই দৃশ্যের প্রতি মনোযোগ দিয়েছেন। তিনি বলেন, "তারা আশা করছিল আমি দেখি এবং আমি দেখছিলাম। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট তিয়েনআনমেন স্কয়ারে ছড়িয়ে থাকা সেই বিশাল উদযাপন নিয়ে বিস্তারিত কিছু বলেননি, শুধু এটুকু বলেন, “এটি ছিল খুব, খুবই চমকপ্রদ।”

বিস্তারিত...

পর্তুগালে ফানিকুলার রেল দুর্ঘটনায় নিহত ১৫

পর্তুগালে লিসবনের বিখ্যাত গ্লোরিয়া ফানিকুলার রেলগাড়ি লাইনচ্যুত হয়ে দুর্ঘটনায় কমপক্ষে ১৫ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো অন্তত ১৮ জন। বুধবার স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে লিসবনের বিশ্বখ্যাত ফানিকুলার বৈদ্যুতিক রেলগাড়ির একটি বগি লাইনচ্যুত হয়ে এ দুর্ঘটনা ঘটে। জরুরি সেবার এক মুখপাত্র জানিয়েছেন, নিহতদের মধ্যে কিছু বিদেশিও আছেন, তবে তাদের নাম বা জাতীয়তা প্রকাশ করা হয়নি।

বিস্তারিত...

শুল্ক দিয়ে ভারত আমাদের হত্যা করেছে : ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতের শুল্ক নীতি নিয়ে আবারও তীব্র সমালোচনা করে বলেছেন, ‌‌ভারত আমাদের শুল্ক দিয়ে হত্যা করেছে।

বিস্তারিত...

২০২৪ সালের মধ্যে ভারতে আসা ৬টি ধর্মের মানুষ বৈধ কাগজপত্র ছাড়াই থাকতে পারবেন

ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক জানিয়েছে যে, আফগানিস্তান, বাংলাদেশ এবং পাকিস্তান থেকে আগত সংখ্যালঘু সম্প্রদায়ের (হিন্দু, শিখ, বৌদ্ধ, জৈন, পারসি এবং খ্রিস্টান) সদস্যরা, যারা ধর্মীয় নিপীড়ন থেকে বাঁচতে ২০২৪ সালের ৩১শে ডিসেম্বরের মধ্যে ভারতে এসেছেন, তাদের বৈধ পাসপোর্ট বা অন্যান্য ভ্রমণ নথি ছাড়াই দেশে থাকার অনুমতি দেওয়া হবে।

বিস্তারিত...

গায়ের রং কালো তাই স্ত্রীকে আগুনে পুড়িয়ে হত্যা

ভারতের রাজস্থান রাজ্যের উদয়পুরে স্ত্রীর গায়ের রং নিয়ে কটূক্তি ও অপমানের পর তাকে জীবন্ত পুড়িয়ে হত্যা করেন স্বামী কিষানদাস। এই নৃশংস হত্যাকাণ্ডে আদালত তাকে মৃত্যুদণ্ডের রায় দিয়েছে। মৃত্যুর আগে দেওয়া জবানবন্দিতে ভুক্তভোগী লক্ষ্মী জানান, তার স্বামী কিষাণদাস বিয়ের পর থেকেই নিয়মিত তাকে ‘কালো’ বলে কটাক্ষ করতেন এবং শরীর নিয়ে অপমান করতেন।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪