ভারতের উপরাষ্ট্রপতি নির্বাচনে আজ মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) ভোট দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দুই দক্ষিণী প্রার্থীর মধ্যে এই নির্বাচনের একমাত্র আকর্ষণ, দলীয় ‘মৌখিক’ নির্দেশ অমান্য করে সংসদ সদস্যরা ক্রস ভোটিং করেন কি না।
নেপালে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে কমপক্ষে ১৯ জনের মৃত্যুর পর দেশটিতে সামাজিক যোগাযোগ মাধ্যমের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছে। এছাড়া দেশজুড়ে একাধিক এলাকায় কারফিউ জারি করেছে প্রশাসন।
নেপালে দুর্নীতি ও সামাজিক যোগাযোগমাধ্যম নিষেধাজ্ঞার বিরুদ্ধে তরুণদের আন্দোলন রাজধানী কাঠমান্ডু থেকে ছড়িয়ে পড়েছে সারাদেশের বিভিন্ন জেলায়। সহিংসতায় নিহত হয়েছেন অন্তত ১৯ জন, আর দেশজুড়ে একাধিক এলাকায় কারফিউ জারি করেছে প্রশাসন।
রাজধানী কাঠমান্ডুতে ব্যাপক বিক্ষোভ এবং আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সংঘর্ষে ২০ জন নিহত ও শতাধিক আহত হওয়ার পর অবশেষে ২৬টি সোশ্যাল মিডিয়া অ্যাপসের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিয়েছে নেপালের প্রধানমন্ত্রী কে পি শর্মা অলির নেতৃত্বাধীন মন্ত্রিসভা।
ফ্রান্সের প্রধানমন্ত্রী ফ্রাঁসোয়া বাইরু পার্লামেন্টে আস্থা ভোটে হেরে পদচ্যুত হয়েছেন।
শিক্ষার্থী-জনতার বিক্ষোভে উত্তাল নেপালের প্রধানমন্ত্রী কে পি শর্মা অলির পদত্যাগ এবং আগাম নির্বাচনের দাবি জানিয়েছে দেশটির বিরোধী দল রাষ্ট্রীয় স্বতন্ত পার্টি (আরএসপি)।
সরকারের সামাজিক যোগাযোগমাধ্যমের অ্যাপস ব্যবহারে নিষেধাজ্ঞা ও দুর্নীতির প্রতিবাদে তীব্র বিক্ষোভ শুরু হয়েছে হিমালয় কন্যা নামে পরিচিত দেশ নেপালে। বিক্ষোভ দমন করতে রাজধানী কাঠমান্ডুতে সেনাবাহিনী মোতায়েন করেছে সরকার। পুলিশ ও সেনাবাহীর সঙ্গে রাজধানীর বিভিন্ন এলাকায় সংঘাত হচ্ছে বিক্ষোভকারীদের। সংঘাতে ইতোমধ্যে ৮ জন নিহতের সংবাদ পাওয়া গেছে।
অস্ট্রেলিয়ায় বিষাক্ত মাশরুশ খাইয়ে তিন আত্মীয়কে হত্যা মামলায় যাবজ্জীবন সাজা হয়েছে আসামি এরিন প্যাটারসনের। স্থানীয় সময় সোমবার সকালে ভিক্টোরিয়া সুপ্রিম কোর্টের বিচারপতি ক্রিস্টোফার বিলে এই রায় ঘোষণা করেন।
যুক্তরাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে পাকিস্তানি বংশোদ্ভূত শাবানা মাহমুদকে নিয়োগ দিয়েছেন প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। শাবানা মাহমুদই প্রথম মুসলিম নারী, যিনি যুক্তরাজ্যের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন।
বিদেশি পর্যটকের পদচারণায় মুখর থাকে মালয়েশিয়া। দেশটির বুকিত বিনতাং এলাকায় দাঁড়ালে চোখে পড়ে উৎসবমুখর পরিবেশ। জার্মানি থেকে এখানে আসা দম্পতি জন ও মারিয়া বলেন, মালয়েশিয়ায় আসার মূল আকর্ষণ ছিল এখানকার খাবার ও সংস্কৃতি। ল্যাংকাউইয়ের সমুদ্রসৈকত আর কুয়ালালামপুরের টুইন টাওয়ার ঘুরে আমরা দারুণ আনন্দ পেয়েছি।
সম্প্রতি আলাস্কায় অনুষ্ঠিত ডোনাল্ড ট্রাম্প-ভ্লাদিমির পুতিনের বৈঠককে রুশ প্রেসিডেন্টের জন্য ‘অর্জন’ হিসেবে আখ্যা দিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
ফিলিস্তিনের গাজা ভূখণ্ডের সবচেয়ে বড় নগরী গাজা সিটির আরেকটি বহুতল ভবন ধ্বংস করেছে ইসরায়েল। এছাড়া ভূখণ্ডটিতে হামলায় একদিনে নিহত হয়েছেন আরও অন্তত ৬৫ জন। ফিলিস্তিনি সিভিল ডিফেন্স জানিয়েছে, এখন পর্যন্ত অন্তত ৫০টি ভবন ধ্বংস করা হয়েছে। এর ফলে আশ্রয় হারাচ্ছে হাজারো পরিবার। সোমবার (৮ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা।
লন্ডনের সোনার বাজারে আসতে যাচ্ছে বড় পরিবর্তন। বিশ্বের অন্যতম বড় স্বর্ণবাজারে এখন ‘ডিজিটাল স্বর্ণ’ চালুর প্রস্তুতি চলছে। এ উদ্যোগ নিলে বহু শতাব্দীর প্রচলিত সোনার বাণিজ্যে আসতে পারে যুগান্তকারী রূপান্তর। ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিল (ডব্লিউজিসি) প্র
লন্ডনে ‘প্যালেস্টাইন অ্যাকশন’ নামের একটি ফিলিস্তিনপন্থী সংগঠনের ওপর নিষেধাজ্ঞা তুলে নেওয়ার দাবিতে হওয়া বিক্ষোভ সমাবেশে সহিংসতার ঘটনায় পুলিশ ৪২৫ জনের বেশি প্রতিবাদকারীকে গ্রেপ্তার করেছে। শনিবার (৬ সেপ্টেম্বর) পার্লামেন্ট ভবনের বাইরে হওয়া এ সমাবেশের আয়োজক সংগঠন ডিফেন্ড আওয়ার জুরিস জানায়, প্রায় দেড় হাজার মানুষ এ বিক্ষোভে অংশ নেন। তারা সন্ত্রাসবিরোধী আইনে গ্রেপ্তার হওয়ার ঝুঁকি নিয়েও সেখানে উপস্থিত হন।