ব্যাপক বিক্ষোভ ও সহিংসতার মুখে পদত্যাগ করতে বাধ্য হয়েছেন নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি। বর্তমানে দেশের নিরাপত্তার দায়িত্ব নিয়েছে সেনাবাহিনী। কিন্তু ক্ষমতা ছাড়ার পর ওলির অবস্থান সম্পর্কে কোনো তথ্য এখনো পাওয়া যায়নি। তিনি দেশে আছেন নাকি বিদেশে চলে গেছেন, তা স্পষ্ট নয়।
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে থামানোর শক্তি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেই—এমন মন্তব্য করেছেন এক মার্কিন আইনপ্রণেতা। কাতারে ইসরায়েলের হামলার পর বিশ্বব্যাপী নিন্দার ঝড়ের পরিপ্রেক্ষিতে তিনি এ মন্তব্য করেন।
ইসরায়েলের হামলার ব্যাপারে কাতারকে আগেই সতর্কবার্তা দেওয়া হয়েছিল বলে দাবি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সরকারি বাসভবন হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লিভিট।
নেপালে ভয়াবহ সহিংসতার পর পরিস্থিতি স্বাভাবিক করতে রাজধানী কাঠমান্ডুর রাস্তায় টহল দিচ্ছে সেনাবাহিনী। সামাজিক যোগাযোগমাধ্যমে নিষেধাজ্ঞা ও দুর্নীতির বিরুদ্ধে শুরু হওয়া বিক্ষোভ দুই দশকের মধ্যে সবচেয়ে সহিংস রূপ নেয় দেশটিতে। এক পর্যায়ে সরকারি দমন-পীড়নে অন্তত ১৯ জন নিহত হন এবং বিক্ষোভকারীরা সংসদ ভবনে আগুন ধরিয়ে দেন।
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ইসরায়েলের হামলা আরও ভয়াবহ আকার ধারণ করেছে। গত একদিনে ইসরায়েলি বর্বরতায় আরও অন্তত ৫০ জন নিহত হয়েছেন, যাদের মধ্যে উপত্যকাটির দক্ষিণে ত্রাণের আশায় জড়ো হওয়া ফিলিস্তিনিরাও রয়েছেন। বুধবার (১০ সেপ্টেম্বর) আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কাতারে ইসরায়েলের হামলার দায় থেকে নিজেকে আরও দূরে সরিয়ে নেওয়ার চেষ্টা করেছেন। তিনি তার এক পূর্ববর্তী বিবৃতির সঙ্গে একটি নতুন সংযোজন পোস্ট করে স্পষ্ট করেছেন যে, হামলাটির সিদ্ধান্ত ইসরায়েলের নেতা নিয়েছেন এবং যুক্তরাষ্ট্র এটি সম্পর্কে এত দেরিতে জানতে পেরেছিল যে কোনো হস্তক্ষেপ করা সম্ভব ছিল না।
কাতারের রাজধানী দোহায় ইসরায়েলের বিমান হামলায় এ পর্যন্ত ৬ জন নিহতের সংবাদ পাওয়া গেছে। নিহতদের মধ্যে ৫ জনই ফিলিস্তিনের গাজা নিয়ন্ত্রণকারী সশস্ত্র রাজনৈতিক গোষ্ঠী হামাসের সঙ্গে সংশ্লিষ্ট। হামলার পর এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে হামাস। বাকি যে একজন নিহত হয়েছেন, তিনি কাতারের অভ্যন্তরীণ নিরাপত্তা বাহিনীর সদস্য ছিলেন। কাতারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, হামলায় ৬ জন বেশ কয়েকজন আহতও হয়েছেন।
কাঠমাণ্ডুর কোঠেশ্বর এলাকায় ভয়াবহ সহিংসতায় তিন পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন। প্রত্যক্ষদর্শীদের মতে, আন্দোলনকারীরা প্রথমে কোঠেশ্বর পুলিশ বিভাগের অফিসে অগ্নিসংযোগ করে। এরপর আত্মসমর্পণ করা পুলিশ সদস্যদের রাস্তায় টেনে এনে বেধড়ক প্রহার করে হত্যা করা হয়।
জরুরি নিরাপত্তা পরিস্থিতির কারণে নেপালে অবস্থানরত সব বাংলাদেশি নাগরিককে ঘর বা হোটেলে অবস্থান করার জন্য অনুরোধ করা হয়েছে।
জেন-জি বিক্ষোভকারীদের দাবি মেনে প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলির সরকার সামাজিক যোগাযোগমাধ্যমের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার পরও নেপালের অনেক এলাকায় নতুন করে বিক্ষোভ দেখা যাচ্ছে। এরই মধ্যে বিক্ষোভকারীরা প্রেসিডেন্ট রাম চন্দ্র পুডেল ও প্রধানমন্ত্রী ওলির বাড়িতে আগুন ধরিয়ে দিয়েছে বলে জানা গেছে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে এ খবর জানানো হয়।
নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি পদত্যাগ করেছেন। টানা দুইদিনের বিক্ষোভের মুখে প্রধানমন্ত্রীর পদ থেকে সরে গেলেন তিনি। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।
তরুণদের আন্দোলনে নিরাপত্তা বাহিনীর দমনপীড়নের পর নেপালে দেশজুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। এ পরিস্থিতিতে সংকট নিরসনে সর্বদলীয় বৈঠকের আহ্বান জানিয়েছেন নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি।
দুর্গাপূজার আগেই ভারতে ইলিশ রপ্তানির অনুমতি দিয়েছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। সোমবার (৮ সেপ্টেম্বর) পশ্চিমবঙ্গের ফিস ইমপোর্টারস এসোসিয়েশনের কাছে একটি মেইল করে ইলিশ রপ্তানির অনুমতির খবর জানিয়েছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য মন্ত্রণালয়।
ভারতের উপরাষ্ট্রপতি নির্বাচনে আজ মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) ভোট দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দুই দক্ষিণী প্রার্থীর মধ্যে এই নির্বাচনের একমাত্র আকর্ষণ, দলীয় ‘মৌখিক’ নির্দেশ অমান্য করে সংসদ সদস্যরা ক্রস ভোটিং করেন কি না।