মুসলিমদের দ্বিতীয় ধর্মীয় উৎসব ঈদুল আজহা চলছে, কিন্তু এর মধ্যে একদিনের জন্যও গাজায় অভিযানে বিরতি দেয়নি আগ্রাসনকারী ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। রোববার দিনভর ইসরায়েলি বিমান বাহিনীর গোলাবর্ষণে ফিলিস্তিনের গাজার উপত্যকায় নিহত হয়েছেন ১০৮ জন এবং আহত হয়েছেন আরও ৩৯৩ জন।
জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও) জানিয়েছে, মে মাসে বিশ্বব্যাপী খাদ্যের দাম ০.৮ শতাংশ কমেছে। সবচেয়ে বেশি কমেছে উদ্ভিজ্জ তেল ও চিনি জাতীয় পণ্যের দাম
যুক্তরাষ্ট্রের বর্তমান প্রশাসনের কর ও ব্যয় সংক্রান্ত একটি বিলের প্রকাশ্য সমালোচনার জেরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সম্পর্কের চরম অবনতি ঘটেছে তার সাবেক উপদেষ্টা ইলন মাস্কের। বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর প্রেসিডেন্ট ও বিশ্বের সবচেয়ে বড় ধনী ব্যক্তির দ্বন্দ্ব এখন পুরোপুরি প্রকাশ্যে। একদিকে ট্রাম্প যেমন মাস্ককে হুমকি দিয়েছেন কঠিন পরিণতির, অন্যদিকে মাস্কও আহ্বান জানিয়েছেন ট্রাম্পকে মার্কিন প্রেসিডেন্টের পদ থেকে অভিশংসন করানোর।
আবারও উত্তপ্ত হয়ে উঠেছে ভারতের মণিপুর। আরমবাই তেঙ্গোল (এটি) গোষ্ঠীর সদস্য কানন মেইতেইকে গ্রেপ্তারের ঘটনায় উত্তেজনা ছড়ানোর পর রাজ্যটির ৫ জেলায় অনির্দিষ্টকালের কারফিউ জারি করেছে সেখানকার সরকার।
গাজায় ঈদুল আজহার দ্বিতীয় দিনে ইসরায়েলি হামলায় অন্তত ৭৫ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অনেকে। শহরের একটি আবাসিক ভবনে বোমা হামলার পর ধ্বংসস্তূপের নিচ থেকে হতাহতদের উদ্ধারের চেষ্টা চালাচ্ছে উদ্ধারকারীরা। ছিটমহলের নাগরিক প্রতিরক্ষা বিভাগ এটিকে ‘পূর্ণাঙ্গ গণহত্যা’ বলে আখ্যায়িত করেছে। খবর আল-জাজিরার
আফ্রিকার মুসলিম প্রধান দেশ মরক্কোতে কাল শনিবার (৭ জুন) উদযাপিত হবে ঈদুল আজহা। তবে দেশটির রাজা ষষ্ঠ মোহাম্মদ এবারের ঈদে পশু কোরবানি না করতে রাজকীয় ডিক্রি বা সরকারি নির্দেশনা জারি করেছেন।
ইলন মাস্কের স্যাটেলাইট ইন্টারনেট পরিষেবা স্টারলিঙ্ক ভারতীয় সরকারের কাছ থেকে একটি গুরুত্বপূর্ণ অনুমোদন লাভ করেছে, যা তাদের বাণিজ্যিক কার্যক্রম শুরুর আরও কাছাকাছি নিয়ে এসেছে। সংবাদ সংস্থা পিটিআই সূত্রে এই খবর জানা গেছে।