| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

`বাহাত্তরের সংবিধান ছুঁড়ে ফেলে নতুন সংবিধানের আলোকে নির্বাচন হতে হবে'

বর্তমান সরকার একটি দলের পক্ষে পক্ষপাতিত্বমূলক নির্বাচন কমিশন গঠন করেছে বলে অভিযোগ করেছে জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সমন্বয়ক অ্যাডভোকেট শাকিল আহমাদ। শনিবার (৪ অক্টোবর) দুপুরে মেহেরপুর জেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত মতবিনিময় সভায় সাংবাদিকদের কাছে এ কথা বলেন তিনি। এ সময় তিনি আরও বলেন, দেশে নির্বাচনি হওয়া বইছে, বাহাত্তরের সংবিধান ছুঁড়ে ফেলে নতুন সংবিধানের আলোকে নির্বাচন হতে হবে। শাপলাকে এনসিপি দলীয় প্রতীক হিসেবে যুক্ত করতে কোন আইনি বাধা না থাকলেও এনসিপির বিরুদ্ধে প্রোপাগাণ্ডা তৈরি করার জন্যই শাপলা প্রতীক নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে। শাপলা প্রতীক না পাইলে রাজনৈতিকভাবে মোকাবিলা করা হবে বলেও হুঁশিয়ারি দেন এই নেতা।

বিস্তারিত...

মুজিবনগরে খুপড়ি ঘরে মানবেতর জীবনযাপন মুগলি খাতুনের

অন্যের বাঁশ বাগানের নিচে ছোট্ট একটা বেড়ার ঘর। মাথার উপরে জরাজীর্ণ কয়েকটি টিন। রোদ বৃষ্টি যেন নিত্যসঙ্গী। এই খুপড়ি ঘরে কেটে গেছে ১৬টি বছর। সংসারের জিনিসপত্র বলতে কিছু বাটি-ঘটি আর ছেঁড়াছোটা পোষাক। একটা সময় অন্যের বাড়িতে কাজ করে জীবীকা নির্বাহ করতেন। সেই আয়ের টাকা দিয়ে ছোট ভাইদের বড় করেছেন। এখন শরীর চলে না। তাই ভাইয়েরাও আর দেখে না। পিতার ভিটায় জায়গা পর্যন্ত হয়নি।

বিস্তারিত...

বেনাপোলে অপহৃত কিশোর ৩ দিন পর উদ্ধার

যশোরের বেনাপোল থেকে অপহৃত কিশোর মটর মেকানিক ইদ্রিস আলীকে তিন দিন পর উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (৩ অক্টোবর) সন্ধ্যায় অপহরণকারীরা তাকে একটি প্রাইভেটকারে করে এনে যশোর মহাসড়কে ফেলে রেখে যায়।ইদ্রিস আলী (১৬) বেনাপোল পোর্ট থানার ঘিবা গ্রামের বাসিন্দা আজিজুর রহমানের ছেলে। পুলিশ জানায়, গত মঙ্গলবার (৩

বিস্তারিত...

শার্শায় বহিষ্কৃত যুবদল নেতার বিরুদ্ধে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগ

শোরের শার্শা উপজেলার ডিহি ইউনিয়নের বহিষ্কৃত যুবদল নেতা আসাদুল ইসলাম আসাদের বিরুদ্ধে মানসিক প্রতিবন্ধী কিশোরীকে (১৫) ধর্ষণের অভিযোগ উঠেছে। ধর্ষিতার পরিবার গরিব হওয়ার কারণে লম্পট আসাদ তাদের ঘটনাটি পুলিশকে না জানানো এবং ধামাচাপা দেওয়ার জন্য হুমকি দিয়ে আসছিল। ঘটনাটি ঘটেছে শুক্রবার (৩ অক্টোবর) সকালে উপজেলার ডিহি ইউনিয়নের গোকর্ণ গ্রামে। অভিযুক্ত আসাদ গোকর্ণ গ্রামের রেজাউল ইসলামের ছেলে।

বিস্তারিত...

খুলনায় ছেলের হাতে বাবা খুন

খুলনায় নেশার জন্য দাবি করা টাকা না পেয়ে ক্ষিপ্ত হয়ে ছেলে আবু বকর লিমন প্রথমে শ্বাসরোধ ও পরে ধারালো বঁটি দিয়ে পিতা লিটন খানকে গলা কেটে হত্যা করেছে।

বিস্তারিত...

বাগেরহাটে সাংবাদিককে কুপিয়ে হত্যা

বাগেরহাটে এক সাংবাদিককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার (৩ অক্টোবর) সন্ধ্যায় শহরের হাড়িখালি এলাকায় তার ওপর হামলার ঘটনা ঘটে। নিহত এ এস এম হায়াত উদ্দিন (৪২) দৈনিক ভোরের চেতনা পত্রিকার নিজস্ব প্রতিবেদক ছিলেন। তার বাড়ি বাগেরহাট পৌর শহরের উত্তর হাড়িখালি এলাকায়। সম্প্রতি অনুষ্ঠিত বাগেরহাট পৌর বিএনপির সম্মেলনে সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচন করেছিলেন হায়াত উদ্দিন। তবে তিনি পরাজিত হন। এর আগে পৌর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ছিলেন তিনি।

বিস্তারিত...

সুন্দরবনের ডাকাত জাহাঙ্গীর বাহিনীর আস্তানা থেকে অস্ত্র-গোলাবারুদসহ ৪ জেলেকে উদ্ধার

সুন্দরবনের দুর্ধর্ষ ডাকাত জাহাঙ্গীর বাহিনীর আস্তানা থেকে অস্ত্র-গোলাবারুদসহ জিম্মি থাকা ৪ জেলেকে উদ্ধার করেছে কোস্ট গার্ড। শুক্রবার (৩ অক্টোবর) সকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান। তিনি বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, সুন্দরবনের কুখ্যাত ডাকাত জাহাঙ্গীর বাহিনী শিবসা নদী সংলগ্ন আড়বাউনি খাল এলাকায় কয়েকজন জেলেকে জিম্মি করে রেখেছে।

বিস্তারিত...

দুইশ নেতাকর্মী নিয়ে শ্রমিকদল নেতার জামায়াতে যোগদান

গাইবান্ধা প্রতিনিধি : গাইবান্ধায় দুই শতাধিক নেতাকর্মীকে নিয়ে জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন আব্দুল বারী মন্ডল নামের শ্রমিকদলের এক নেতা। বৃহস্পতিবার (২ অক্টোবর) বিকেলে উপজেলার মনোহরপুর ইউনিয়ন জামায়াত কার্যালয়ে সদস্য ফরম পূরণের মাধ্যমে তিনি আনুষ্ঠানিকভাবে জামায়াতে যোগ দেন।

বিস্তারিত...

শার্শা উপজেলায় প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হচ্ছে শারদীয় উৎসব

যশোরের শার্শা উপজেলায় শারদীয় দুর্গোৎসবের নবমী পূজা ও সন্ধ্যা আরতির মধ্য দিয়ে শুরু হয়েছে বিদায়ের সুর। আজ বৃহস্পতিবার (২ অক্টোবর) বিজয়া দশমীর পূজা ও প্রতিমা বিসর্জনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে শেষ হবে পাঁচ দিনের দুর্গাপূজা। নিরাপত্তার কথা বিবেচনায় রেখে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সন্ধ্যার আগেই প্রতিমা বিসর্জনের নির্দেশ দিয়েছে।

বিস্তারিত...

ঝিনাইদহে নারীদের উদ্যোগে দুর্গাপূজায় সাফল্য, নবারণ মহিলা সংঘকে সংবর্ধনা

কোটচাঁদপুরের সাহা পাড়ার নবরণ মহিলা সংঘের নারীরা সংবর্ধিত হয়েছেন। বাংলাদেশে প্রথমবারের মতো সফলভাবে শারদীয় দুর্গা পূজা সম্পন্ন করার জন্য তাদের সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রীষ্টান কল্যাণ ফ্রন্টের কোটচাঁদপুর শাখার নেতৃবৃন্দ। বৃহস্পতিবার (২ অক্টোবর) বিকেল ৫টায় নবরণ মহিলা সংঘের পূজা মণ্ডপ প্রাঙ্গণে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়।

বিস্তারিত...

মেহেরপুরে সড়ক দুর্ঘটনায় ব্যবসায়ী নিহত

মেহেরপুরের গাংনী উপজেলার পোড়াপাড়া নামক স্থানে সড়ক দুর্ঘটনায় সাইফুল ইসলাম মহাজন (৩২) নামের এক ব্যবসায়ী নিহত হয়েছেন। বুধবার (১ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে। সাইফুল ইসলাম মহাজন মেহেরপুর জেলা সদরের দিঘিরপাড়া গ্রামের টুটু মিয়ার ছেলে।

বিস্তারিত...

বাঁশ বাগানে ফেলে যাওয়া নবজাতকের চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু

মেহেরপুরের গাংনী উপজেলার মটমুড়া গ্রামের কবরস্থানের পাশে একটি বাঁশ বাগানে ফেলে যাওয়া সদ‍্য ভুমিষ্ট নবজাতকের চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে। গত রাত আড়াইটার দিকে মেহেরপুর জেনারেল হাসপাতালে প্রচণ্ড শ্বাসকষ্ট নিয়ে তার মৃত্যু হয়।

বিস্তারিত...

সীমান্তরক্ষীদের বদন্যতায় শেষ বারের মত বাবার মুখটি দেখলো মেয়ে মিতু মন্ডল

বাবার বাড়ি ভারতে, বিয়ে হয়েছে বাংলাদেশে। বাবার মৃত্যু সংবাদ পেলেও বাঁধসাধে কাঁটাতারের বেড়া অবশেষে দু'দেশের সীমান্তরক্ষীদের বদন্যতায় শেষ বারের মত বাবার মুখটি দেখলো মেয়ে মিতু মন্ডল (৩৮)। যশোরের শার্শা সীমান্তে শেষবারের মতো ভারতীয় নাগরিক জব্বার মন্ডল এর লাশ দেখল বাংলাদেশি স্বজনরা।

বিস্তারিত...

যশোর রামকৃষ্ণ আশ্রমে দুর্গামন্দির পরিদর্শন করলেন স্বরাষ্ট্র সচিব

আজ বুধবার (১ অক্টোবর) দুর্গাপূজার নবমী উপলক্ষে যশোর রামকৃষ্ণ আশ্রমের দুর্গামন্দির পরিদর্শন করেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নসিমুল গণি। এই পরিদর্শনকে কেন্দ্র করে মন্দির প্রাঙ্গণে ছিল আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশ।

বিস্তারিত...

চুয়াডাঙ্গা সীমান্ত থেকে বাংলাদেশি যুবককে ধরে নিয়ে গেছে বিএসএফ

চুয়াডাঙ্গা জীবননগর প্রতিনিধি : চুয়াডাঙ্গার জীবননগর সীমান্ত থেকে বদর উদ্দিন (২৩) নামের এক বাংলাদেশি যুবককে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। বুধবার (১ অক্টোবর) বেলা ১১টার দিকে বেনিপুর সীমান্তের শূন্যরেখা থেকে তাকে নিয়ে যায় বিএসএফ।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪