যশোরে মায়ের অসুস্থতার কথা বলে মোটরসাইকেল চুরি করে পালিয়ে যাওয়া এক যুবককে আটক করেছে ডিবি পুলিশ।
জুলাই সনদ বাস্তবায়ন ও আগামী ফেব্রুয়ারির মধ্যে পিআর পদ্ধতিতে নির্বাচনসহ পাঁচ দফা দাবিতে মেহেরপুরে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে জেলা জামায়াত ইসলামী। শুক্রবার বিকেলে শহরের কলেজ মোড়ে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।
মেহেরপুরের গাংনী উপজেলার মোহাম্মদপুর গ্রামের মাঠ থেকে দুটি বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরি হয়েছে। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) দিবাগত রাতের কোনো সময় চোরেরা এ ঘটনা ঘটায়।
বাংলাদেশ জামায়াতে ইসলামী শ্যামনগর উপজেলা শাখার উদ্যোগে শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৪টায় সাতক্ষীরা শ্যামনগর কেন্দ্রীয় ঈদগাহ থেকে এক বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বাঙালী সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজার ছুটিতে বেনাপোল বন্দর দিয়ে ভারত ভ্রমণে পাসপোর্টযাত্রীদের যাতায়াত বেড়েছে। টানা ছুটিতে পরিবার-পরিজন নিয়ে পূজা উপভোগ ও দর্শনীয় স্থান ভ্রমণে ভারতে যাচ্ছেন অনেকে।
যশোরের অভয়নগরে উৎসব মুখর পরিবেশে যশোর জেলা ট্রাক, ট্রাক্টর, ট্যাংক লরী, কভার্ড ভ্যান, শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
ফরিদপুরের একটি গ্রামে ছাগল চুরির ঘটনায় এক ব্যতিক্রমী আয়োজন করা হয়েছে। চুরি যাওয়া ছাগল ফেরত না পেলেও কিংবা চোরকে গালমন্দ না করে তার হেদায়েত কামনায় স্থানীয় মসজিদে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করেছেন গ্রামের যুবক আলামিন জোমাদ্দার সবুজ।
মেহেরপুরের গাংনী উপজেলার কাজিপুর গ্রামে অভিযান চালিয়ে একটি ভারতীয় ওয়ান শুটারগান ও দুই রাউন্ড গুলিসহ সুমন আহম্মেদ সৌমিক (৩০) নামের এক যুবককে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। শুক্রবার ভোর সাড়ে তিনটার দিকে র্যাব-১২ গাংনী ক্যাম্পের সদস্যরা এ অভিযান চালায়।
কুষ্টিয়ার কুমারখালীতে বাবার মৃত্যুর পর ছেলের আত্মহত্যার ঘটনা ঘটেছে। বাবার মৃত্যু শোক সইতে না পেরে মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে গলায় ফাঁস দিয়ে বিজয় কুমার বিশ্বাস আত্মহত্যা করেছেন। বাবা ছেলের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
এক কিশোরের মরদেহ উদ্ধার হলো ১৬ ঘন্টা পর
মেহেরপুরের ভৈরব নদে মোহাইমিনুল ইসলাম (ছোট বাবু) নামের নবম শ্রেনীর এক শিক্ষার্থী নিখোঁজ হয়েছে। বৃহষ্পতিবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে তিন বন্ধুর সাথে ভৈরব নদে গোসলের সময় এ ঘটনা ঘটে।
বেনাপোল স্থলবন্দরের বাইপাস সড়ক থেকে কাগজপত্রবিহীন আড়াই কোটি টাকার ভারতীয় পণ্য আটকের ঘটনায় নড়েচড়ে বসেছে বন্দর কর্তৃপক্ষ। ঘটনা তদন্তে বন্দরের উপ পরিচালক রাশিদুল সজীব নাজিরকে প্রধান করে তিন সদস্যের কমিটি গঠন করেছে বন্দর কর্তৃপক্ষ।
ভারতে সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গাপূজা উপলক্ষে টানা ছয় দিনের ছুটির ফাঁদে পড়ছে দেশের সর্ববৃহৎ বেনাপোল স্থলবন্দর। এসময় ভারতের পেট্রাপোল বন্দরের সঙ্গে বেনাপোল বন্দরের আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ থাকবে। তবে বিশেষ ব্যবসায় ইলিশ মাছ আমদানি চালু থাকবে।
অভয়নগরে যশোরের অভয়নগর উপজেলার সিদ্দ্বিপাশা ইউনিয়নের নলামারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ থেকে বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সকালে নসিব তালুকদার (৫০) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে অভয়নগর থানা পুলিশ।
যশোরের অভয়নগর উপজেলার ওপর দিয়ে গেছে বাংলাদেশের অন্যতম ব্যস্ততম রেলপথ। রেলওয়ে কর্তৃপক্ষের দেওয়া তথ্যমতে, এ রেলপথ দিয়ে মোংলা বন্দর থেকে সমগ্র উত্তরবঙ্গ, বেলাপোল, ঢাকায় যাতায়াত করে ১২ টি ট্রেন। এছাড়া মালবাহী ট্রেনের যাতায়াতও রয়েছে নিয়মিত। কিন্তু এ রেলপথের অধিকাংশ রেলক্রসিংগুলো রেলওয়ে কর্তৃপক্ষের অনুমোদন বিহীন।