ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ফজলুল হক মুসলিম হলের নবনির্বাচিত সহ-সভাপতি (ভিপি) খন্দকার মো. আবু নাঈমকে সংবর্ধনা দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (৯ অক্টোবর) সকালে ঝিনাইদহ শহরের হামদহ এলাকায় জেলা জামায়াতে ইসলামী কার্যালয়ে এই সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
যশোর সীমান্তে অভিযান চালিয়ে মাদক ও চোরাই পণ্যসহ প্রকাশ সিকদার (৩৫) ও মোহাম্মদ আব্দুল শহীদ (৪২) নামে দুই ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তাদের একজন ভারতীয় নাগরিক।
চুয়াডাঙ্গার জীবননগরে ৬ষ্ঠ শ্রেণি পড়ুয়া এক শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে তামিম হোসেন (১৮) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৯ অক্টোবর) সকালে বিজ্ঞ জেলা আদালতে সোপর্দ করা হয়। এর আগে তথ্যপ্রযুক্তি ব্যবহার করে বুধবার (৮ অক্টোবর) জীবননগর পৌর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে।
জালিয়াতির মাধ্যমে ভুয়া সনদ ব্যবহার করে শিক্ষক পদে চাকরি নেওয়ার অভিযোগে কুষ্টিয়ার বহুল আলোচিত এক নারী নেত্রীকে অবশেষে চাকরিচ্যুত করা হয়েছে। কুষ্টিয়া কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের ম্যানেজিং কমিটির কার্যনির্বাহী সভায় সিদ্ধান্ত নিয়ে ওই শিক্ষিকাকে স্থায়ীভাবে চাকরিচ্যুত করা হয়। সভায় সভাপতিত্ব করেন বিদ্যালয়ের গভর্নিং বডির সভাপতি ও কুষ্টিয়ার জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফীন।
দেশের বর্তমান বিশেষ পরিস্থিতিতে বিভিন্ন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, পৌর ও সিটি মেয়র, কাউন্সিলরগণ কর্মস্থলে অননুমোদিতভাবে অনুপস্থিত থাকায় জনগণের জন্ম ও মৃত্যু নিবন্ধন সংক্রান্ত সেবা কার্যক্রমে বিঘ্ন দেখা দেয়। এ অবস্থায় অন্তর্বর্তী সরকার উপজেলা নির্বাহী অফিসারদের (ইউএনও) সংশ্লিষ্ট ইউনিয়নগুলোর প্রশাসনিক কার্যক্রম পরিচালনার দায়িত্ব দেয়।
রূপসা উপজেলার ঐতিহ্যবাহী পেশাজীবী সংগঠন রূপসা প্রেসক্লাবে জানালার গ্রিল কেটে চুরি হয়েছে। সঙ্ঘবদ্ধ চোরেরা প্রেসক্লাবের পিছনের জানালার গ্রিল কেটে ভিতরে ঢুকে সোলার ব্যাটারি ও রাউটার চুরি করে নিয়ে গেছে।
যশোর সীমান্তে অভিযান চালিয়ে মাদক ও চোরাই পণ্যসহ প্রকাশ সিকদার (৩৫) ও মোহাম্মদ আব্দুল শহীদ (৪২) নামে এক ভারতীয় নাগরিকসহ দুইজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।
যশোরের বেনাপোল পোর্ট থানার পুটখালি সীমান্ত থেকে ভারতে পাচারের সময় ৯টি (এক কেজি ৪৯ গ্রাম) সোনার বারসহ মনিরুজ্জামান (৩৭) নামে এক পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। বুধবার (৮ অক্টোবর) দুপুরের দিকে তাকে আটক করা হয় পুটখালীর উত্তরপাড়া নামক স্থা
মেহেরপুরের গাংনীতে কবুতর চুরির অভিযোগে এতিম এক মাদ্রাসা শিক্ষার্থীকে পিটিয়ে গুরুতর আহত করেছে মাদ্রাসার শিক্ষক। ঘটনাটি ঘটেছে গাংনী উপজেলার ফজলুল উলুম কওমি মাদ্রাসায়। ঘটনার পর থেকে অভিযুক্ত শিক্ষক পলাতক রয়েছে।
কুষ্টিয়ার আশ্রম থেকে লালন ফকিরের ৩১৪টি গানের মূল পাণ্ডুলিপি কলকাতায় নিয়ে গিয়েছিলেন শিলাইদহের তৎকালীন জমিদার বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। প্রায় ১৩৫ বছরের প্রাচীন ও ঐতিহাসিক সেই গানের মূল পাণ্ডুলিপি বর্তমানে কলকাতার শান্তি নিকেতনে রয়েছে। দীর্ঘদিন ধরে মূল পাণ্ডুলিপি ফেরত আনার দাবি জানিয়ে আসছেন লালন ভক্ত, অনুরাগী, অনুসারী ও গবেষকরা। কিন্তু তা ফেরত পাওয়া যায়নি।
বারি পানি কচু-১ জাতের লতি কচুর চাষ করে ভাগ্যবদল করেছেন নারী উদ্যোক্তা মোছা. আসমা খাতুন। বর্ষায় পানিতে ডুবে যাওয়া নিচু জমিতে কৃষকের সাধারণত চাষাবাদের আগ্রহ থাকে সীমিত। তবে কুষ্টিয়ার মিরপুর উপজেলার বহলবাড়ীয়া ইউনিয়নের খাঁড়ারা গ্রামের সেই জমিগুলোতে এখন সার্থকভাবে চাষ হচ্ছে লতি কচু। স্যাঁতসেঁতে জমিতে কচুর সফল আবাদ উদ্যোক্তা আসমা খাতুনকে অর্থনৈতিক উন্নয়নে নতুন সম্ভাবনা তৈরি করেছে।
৫৪ বছর আগের মিমাংসিত জিনিস নিয়ে জামায়াতকে এখনও দোষারোপ করা হচ্ছে, বলে অভিযোগ করেছেন কুষ্টিয়ার জামায়াত নেতা আলী মহসিন। বুধবার বাংলাদেশ জামায়াতে ইসলামী কুষ্টিয়া জেলা শাখার আয়োজনে জেলার গণমাধ্যম কর্মীদের সাথে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
বাগেরহাটের দৈবজ্ঞহাটী টু সাইনবোর্ড সড়কে বুধবার (৮ অঅক্টোবর) সকালে দোলা পরিবহনের একটি বাস ও একটি মোটরসাইকেলের মধ্যে সামনাসামনি সংঘর্ষের ঘটনায় এক স্কুল শিক্ষক নিহত হয়েছে। এ ঘটনায় মোটরসাইকেল আরোহী দৈবজ্ঞহাটী মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক আহাদুজ্জামান ঘটনাস্থলেই মারা যান। দুর্ঘটনার খবর পেয়ে স্থানীয়রা ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে।
মাগুরার শালিখায় সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন এবং গুরুতর আহত অবস্থায় একজন হাসপাতালে চিকিৎসাধীন। মঙ্গলবার (৭অক্টোবর) রাতে আড়পাড়া-কালিগঞ্জ সড়কের সাতনফুরিয়া নামক স্থানে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।