নোয়াখালী সাংবাদিক ইউনিয়ন (এনইউজে) এর কমিটি পুনর্গঠন করা হয়েছে। মঙ্গলবার (১২ মে) দুপুরে নোয়াখালী প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত এক সভায় আগামী এক বছরের জন্য এ কমিটি ঘোষণা করা হয়। সংগঠনের প্রধান উপদেষ্টা ও জ্যেষ্ঠ সাংবাদিক ডা. মো. বোরহান উদ্দিন নতুন কমিটির নাম ঘোষণা করেন।
নগরীর কোতোয়ালী থানার হাজারী গলি এলাকায় বিশেষ অভিযান চালিয়ে অস্ত্র, ডাকাতি, খুন, বিশেষ ক্ষমতা আইন ও মাদক মামলাসহ মোট ২৩ মামলার আসামি হিসেবে পরিচিত কুখ্যাত সন্ত্রাসী ও পেশাদার মাদক ব্যবসায়ী মো. করিম ওরফে আব্দুল করিম ওরফে ‘ডাইল করিম’কে (৪৩) গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে একটি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনীতে বাংলাদেশ রেলওয়ের সম্পত্তি অবৈধ দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান করা হয়েছে। উচ্ছেদ অভিযান পরিচালনা করেন বাংলাদেশ রেলওয়ের চট্টগ্রাম বিভাগের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও বিভাগীয় ভূ-সম্পত্তি কর্মকর্তা মোঃ খোরশেদ আলম চৌধুরী।
নোয়াখালীর সুবর্ণচরে পাওনা টাকা চাইতে গিয়ে উল্টো দেড় কোটি টাকা আত্মসাতের মামলাসহ ৪/৫ টি মিথ্যা মামলার আসামি হয়েছেন শ্রমিক দলনেতা ও ছাপ ঠিকাদার মো. ছালেহ উদ্দিন। এ ঘটনায় প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলন করেন মঙ্গলবার সাড়ে ১১ টায় সুবর্ণচর প্রেসক্লাব সংবাদ সম্মেলন করেন ভুক্তভোগী ।
বিচারিক এখতিয়ারের বাইরে গিয়ে কর্মকাণ্ড পরিচালনার অভিযোগে শাহরাস্তি থানার ওসি মীর মাহবুব আলমকে আদালতে তলব করা হয়েছে। মঙ্গলবার (১২ মে) তাঁকে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
চাঁদপুরের কচুয়ায় মাঠ থেকে ধান আনতে গিয়ে বজ্রপাতে পদ্মা রানী (৫৫) নামে কৃষাণির মৃত্যু হয়েছে। সোমবার (১১ মে) দুপুরে উপজেলার কড়ইয়া ইউনিয়নের বড় হায়াতপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় মৃত সুনিল চন্দ্রের ছেলে নারায়ন (৩০) আহত হলে তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। নিহত পদ্মা রানী ওই গ্রামের পাটোয়ারী বাড়ির মৃত সুনীল চন্দ্র সরকারের স্ত্রী।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জীববিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন জিন প্রকৌশল ও জীবপ্রযুক্তি বিভাগের অধ্যাপক ড. এ.এম. মাসুদুল আজাদ চৌধুরী। বিশ্ববিদ্যালয় প্রশাসনের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ডিন নির্বাচন সম্পন্ন না হওয়া পর্যন্ত অথবা পুনরাদেশ না দেওয়া পর্যন্ত তিনি এ দায়িত্ব পালন করবেন।
চট্টগ্রামে মোবাইলে আসা একটি খুদে বার্তার লিংকে ক্লিক করার পর এক ব্যক্তির ব্যাংক ও বিকাশ অ্যাকাউন্ট থেকে প্রায় সাড়ে ৩ লাখ টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। এ ঘটনায় চট্টগ্রাম সাইবার ট্রাইব্যুনালে মামলা দায়ের করেছেন ভুক্তভোগী সুলতান নাসির আলম।
ফেনীর দাগনভূঞায় ডোবা থেকে মোহাম্মদ হাসান নামের ১৮ মাস বয়সী এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১১ মে) বেলা ১১টার দিকে দাগনভূঞা পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের আমানউল্লাহপুরের দাসপাড়া এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
ফেনী জেলার দাগনভূঞা উপজেলায় অভ্যন্তরীণ বোরো/২০২৬ মৌসুমে সরকারি মূল্যে ধান সংগ্রহ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। সোমবার (১১ মে) সকালে দাগনভূঞা খাদ্য গুদামে আয়োজিত অনুষ্ঠানে এই ধান সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ শাহীদুল ইসলাম।
চাঁদপুরে দপুরের শাহরাস্তিতে প্রকাশ্যে শিয়ালের মাংস বিক্রি করার অপরাধে দুই কৃষককে ৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার (১১ মে) বিকেলে উপজেলা সদরের ঠাকুর বাজার এলাকায় মাংস বিক্রি অবস্থায় তাদেরকে আটক করে স্থানীয়রা।
চাঁদপুরে ডাকাতিয়া নদীর পাড়ে ডকইয়ার্ডের নৌযানে রঙের কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. জুয়েল নামের (২৫) শ্রমিকের মৃত্যু হয়েছে। সোমবার (১১ মে) সকাল ৯ টার দিকে শহরের ইচুলী ঘাট সেলিম এন্ড ব্রাদার্স নামের ডকইয়ার্ডে এই ঘটনা ঘটে।
পার্বত্য অঞ্চলে শান্তি, সম্প্রীতি ও উন্নয়ন নিশ্চিত করতে সবাইকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান এমপি। তিনি বলেন, সরকারের উন্নয়ন কার্যক্রমের সুফল পার্বত্য এলাকার প্রতিটি মানুষের কাছে পৌঁছে দিতে প্রশাসনসহ সংশ্লিষ্ট সকল দপ্তরকে আন্তরিকতা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে।
ফেসবুকে পোস্ট দিয়ে নিজের ‘ফাঁসি’ চেয়েছেন কুমিল্লা-১০ (লালমাই-নাঙ্গলকোট) আসনের সংসদ সদস্য (এমপি) মোবাশ্বের আলম ভূঁইয়া। তার ওই পোস্ট সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। রোববার (১০ মে) তিনি নিজের ব্যক্তিগত ফেসবুক আইডিতে (Mobasher Bhuiyan MP) এ পোস্ট করেন।