খাগড়াছড়ি পার্বত্য জেলার রামগড়ে একটি বিশেষ সামরিক অভিযানে প্রসীত বিকাশ খীসার নেতৃত্বাধীন পাহাড়ের আঞ্চলিক সশস্ত্র সংগঠন ইউপিডিএফ (মূল) দলের এক কালেক্টরসহ তিন সন্ত্রাসীকে আটক করেছে সেনাবাহিনী। এসময় তাদের কাছ থেকে একটি আগ্নেয়াস্ত্র ও ম্যাগাজিন উদ্ধার করা হয়েছে। অভিযানে একজন সশস্ত্র সদস্য গুলিবিদ্ধ হয়েছেন বলে জানা গেছে।
মীরসরাইয়ে বাবাকে পিটিয়ে হত্যার অভিযোগে মাদকাসক্ত ছেলে ইব্রাহিম মিলনকে (৩৫) আটক করেছে পুলিশ। শুক্রবার (১৫ মে) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার করেরহাট ইউনিয়নের পূর্ব অলিনগর বিশ্ব টিলা এলাকায়
রাঙ্গামাটিতে তিন পার্বত্য জেলা পরিষদের অন্তর্বর্তী পরিষদ দ্রুত গঠন করা হবে বলে জানিয়েছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান। তিনি বলেন, আইনের বিধান অনুযায়ী প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করে খুব শিগগিরই তিন পার্বত্য জেলা পরিষদ পুনর্গঠন করা হবে।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শনিবার (১৬ মে) চাঁদপুর সফরের উদ্দেশ্যে কুমিল্লা অতিক্রম করেছেন। তার আগমনকে কেন্দ্র করে পুরো মহাসড়কজুড়ে দেখা গেছে নেতাকর্মী ও সাধারণ মানুষের ব্যাপক উপস্থিতি।
দীর্ঘ ২৪ বছর পর কুমিল্লার বরুড়ায় যাচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। প্রিয় নেতাকে বরণ করে নিতে আগে থেকেই প্রস্তুত হয়ে আছে বরুড়ার হাজারো নেতাকর্মী ও সমর্থক।
বৃহস্পতিবার রাত। ঘড়ির কাঁটায় তখন ১০টা ৩৪ মিনিট। দিনের দীর্ঘ প্রশাসনিক ব্যস্ততা শেষে সরকারি বাসভবনের একটি কক্ষে বসে দাপ্তরিক ফাইলপত্রে স্বাক্ষর করছিলেন চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। একের পর এক গুরুত্বপূর্ণ নথি, সিদ্ধান্ত আর দায়িত্বের চাপের মধ্যেও মোবাইল ফোনে চোখ বুলাচ্ছিলেন বিভিন্ন সংবাদে।
সাবেক গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী এবং বীর মুক্তিযোদ্ধা মোশাররফ হোসেনের জানাজা শেষে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ১৯ কর্মীকে গ্রেপ্তারের পর সন্ত্রাসবিরোধী আইনের মামলায় কারাগারে পাঠিয়েছেন আদালত। আজ শুক্রবার চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এস এম আলাউদ্দিন মাহমুদ শুনানি শেষে এই আদেশ দেন।
বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান শনিবার (১৬ মে) চাঁদপুর সফরে আসবেন। এই দিন তিনি দুটি খাল পুনঃখনন ও ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন করবেন।
নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলা ঘোষণাকে কেন্দ্র করে প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন ও কৃতজ্ঞতা জানিয়েছেন, পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম-মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি।
নগরের জামিয়াতুল ফালাহ জাতীয় মসজিদ এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের মিছিলের অভিযোগে ১৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী এবং উদ্ভিদবিজ্ঞান বিভাগের শিক্ষক অধ্যাপক ড. মোহাম্মদ মোশারফ হোসেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন।
খাগড়াছড়ি জেলার দীঘিনালা উপজেলার বাংগালীচান করুনা কারবারি পাড়া এলাকায় দীঘিনালা জোন কর্তৃক পরিচালিত বিশেষ অভিযানে বিপুল পরিমাণ অবৈধ অস্ত্র ও সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।
চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, শুধুমাত্র পুঁথিগত শিক্ষা নয়, শিক্ষার্থীদের নৈতিক শিক্ষায় শিক্ষিত হয়ে মানুষের মতো মানুষ হতে হবে। কারণ ভবিষ্যতে একজন শিক্ষার্থীর প্রকৃত পরিচয় নির্ধারণ করবে তার মানবিকতা, মূল্যবোধ ও সামাজিক দায়িত্ববোধ।
বোরো আবাদ না করে অন্য ফসল উৎপাদন এবং জমিতে বসতি গড়ে তোলার কারণে চাঁদপুরের দুটি সেচ প্রকল্পে ২৭ হাজার হেক্টর সেচযোগ্য জমি হ্রাস পেয়েছে। পূর্বে ১৬০ কিলোমিটার বাঁধের দুটি সেচ প্রকল্পে সেচযোগ্য জমি ছিলো ৪২ হাজার হেক্টর। পাশাপাশি সেচ প্রকল্পের খালগুলো অবৈধ স্থাপনা রয়েছে সহস্রাধিক। পানি উন্নয়ন বোর্ড বলছে খালগুলো পুনর্বাসনের জন্য প্রকল্প এবং অবৈধ স্থাপনা উচ্ছেদে উদ্যোগ নেয়া হয়েছে।
দীর্ঘ ২০ বছর পর আগামী ১৬ মে চাঁদপুর সফরে আসছেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে প্রশাসন ও আইন শৃঙ্খলাবাহিনী ব্যাপক তৎপর রয়েছে। উজ্জীবিত বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। সরকারের অগ্রাধিকার প্রকল্প খাল পুন:খনন, ফ্যামিল কার্ড বিতরণ ও দলীয় নেতাদের সাথে মতবিনিময় এই সফরের উল্লেখযোগ্য কর্মসূচি।