চাঁদপুর শহরের রহমতপুর আবাসিক এলাকায় মাদক বিক্রিতে বাধা দেয়াকে কেন্দ্র করে মোজম্মেল পাটওয়ারী (২৫) নামে যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় দায়ের করা মামলায় আসামি মো. বশিরকে (৪৪) যাবজ্জীবন কারাদন্ড, এক লাখ টাকা অর্থদন্ড এবং অনাদায়ে আরো ৬ মাসের সশ্রম কারাদন্ড দিয়েছে আদালত
পানি সম্পদ মন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, সরকারের নির্বাচনী প্রতিশ্রুতির অতিগুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে খাল খনন। জনস্বার্থে এই কাজকে অগ্রাধিকার দেয়া হয়েছে। সারাদেশে এই খাল খননের মাধ্যমে অবৈধভাবে গড়ে উঠা স্থাপনা দখল মুক্ত হবে। অবৈধ দখলমুক্ত করতে গিয়ে কিছু কিছু ক্ষেত্রে বিশেষ আইনী জটিলাত দেখা দিতে পারে। ওইসব বিষয়গুলো আমরা জেলা প্রশাসন ও স্থানীয় প্রশাসনের মাধ্যমে মোকাবেলা করবো।
চাঁদপুরের মতলব দক্ষিণে মাদ্রাসার ওয়াশরুমের ভেন্টিলেটর দিয়ে পালাতে গিয়ে জানালার রেলিংয়ে আটকে যাওয়া মো. ওমর ফারুক(১০) নামে এক ছাত্রকে উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।
চাঁদপুর জেলায় ইসলামিক ফাউন্ডেশন এর উদ্যোগে আয়োজিত প্রতিযোগিতায় ২০২৬ সালের ‘শ্রেষ্ঠ জেলা ইমাম’ নির্বাচিত হয়েছেন চাঁদপুর শহরের শাহী জামে মসজিদের ইমাম ও খতিব আলহাজ মাওলানা মো. আব্দুল্লাহ।
খাগড়াছড়ির পানছড়িকে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ-গণতান্ত্রিক) সদস্য ইমন হোসেনকে (২৫) গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার(৭ মে) ভোর ৬টার দিকে উপজেলার ইসলামপুর এলাকার একটি স’ মিলের সামনে এ হত্যাকাণ্ড ঘটে। নিহত ইমন হোসেন পানছড়ি উপজেলার মোহাম্মদপুর গ্রামের রুহুল আমিনের ছেলে।
যুবদল নেতা হত্যা ও গুমের দুটি মামলার আসামি চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) উপ-কমিশনার মোহাম্মদ মাহবুব আলম খানকে ফেনীর নতুন পুলিশ সুপার (এসপি) হিসেবে পদায়ন করায় ব্যাপক বিতর্ক তৈরি হয়েছে। তার নিয়োগ বাতিল এবং আইনের আওতায় আনার দাবিতে প্রধানমন্ত্রীর কার্যালয়ে লিখিত আবেদনও করা হয়েছে।
জেলা আইনজীবী সমিতির নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে জামায়াত ইসলামী সমর্থিত প্যানেল ঐক্যবদ্ধ আইনজীবী পরিষদ, চট্টগ্রাম। বুধবার (৬ মে) বিকেলে চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়। সংবাদ সম্মেলনে একইসঙ্গে বর্তমান নির্বাচন কমিশন বাতিল করে আগামী দুই মাসের মধ্যে নতুন কমিশন গঠন করে পুনঃনির্বাচনের দাবি জানিয়েছে সংগঠনটি।
ৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাহউদ্দিন টুকু বলেছেন, রাঙ্গামাটির কাপ্তাই হ্রদ-কেন্দ্রিক জেলেদের কৃষক কার্ডের আওতায় আনা হচ্ছে। এর মাধ্যমে তারা সহজ শর্তে ঋণসহ বিভিন্ন সরকারি সহায়তা পাবেন। একই সঙ্গে হ্রদের নাব্যতা পুনরুদ্ধারে খনন কার্যক্রম হাতে নেওয়া হবে বলেও জানান তিনি।
চাঁদপুরের কচুয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন লঙ্ঘন করায় ৫ ব্যবসা প্রতিষ্ঠান মালিককে ৪৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বুধবার (০৬ মে) দুপুরে উপজেলার পাচার বাজারে অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জেলা কার্যালয়ে সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান।
জমানো টাকা উত্তোলন, স্বাভাবিক লেনদেন নিশ্চিত করা এবং ‘হেয়ারকাট’ সিদ্ধান্ত বাতিলের দাবিতে একীভূত পাঁচ ব্যাংকের শাখায় তালা ঝুলানোর পর এবার বাংলাদেশ ব্যাংকের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছেন আমানতকারীরা। গত কয়েকদিন ধরে পাঁচটি ব্যাংকের বিরুদ্ধে আমানতকারীদের চলমান কর্মসূচি এবার বাংলাদেশ ব্যাংকের সামনে গিয়ে পৌঁছেছে।
দাগনভূঞা বাজারে যানজট নিরসনের লক্ষ্যে অংশীজনের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৬ মে) দাগনভূঞা পৌরসভার আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে অংশীজনের সাথে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
কক্সবাজারের উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে নিহত হয়েছেন ‘হালিম গ্রুপ’-এর প্রধান আব্দুল হালিম। মঙ্গলবার (৫ মে) রাত পৌনে ৮টার দিকে কুতুপালং ক্যাম্পের ৮/ইস্ট ব্লকের লাল ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে।
চট্টগ্রাম মহানগরীর ইপিজেড থানা পুলিশের অভিযানে ২২০০ ইয়াবা , ৫ কেজি গাঁজা, মাদক বিক্রির নগদ টাকা ও একটি মোটরসাইকেলসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।
চট্টগ্রামের লোহাগাড়ায় ধানক্ষেত থেকে ১২ ফুট লম্বা একটি বার্মিজ অজগর উদ্ধার করা হয়েছে। পরে অজগরটি চুনতি বন্যপ্রাণী অভয়ারণ্যে অবমুক্ত করা হয়
চাঁদপুরের মতলব উত্তরে অবৈধভাবে ডিজেল ও প্লাস্টিক দানা মজুদের অভিযোগে ব্যাবসায়ীকে৫ লাখ টাকার পণ্য জব্দ এবং ১ লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার অধিদপ্তর