| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

হাসপাতালে চিকিৎসা নিতে গিয়ে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রীর মৃত্যু

নওগাঁর ধামইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে এসে স্বামীর ছুরিকাঘাতে মুনিরা খাতুন(২৬) নামে এক গৃহবধুর মৃত্যু হয়েছে। সোমবার (২৭জুলাই) সকাল সাড়ে ১১টার দিকে ওই স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

বিস্তারিত...

নন্দীগ্রাম পৌরসভার সোয়া কোটি টাকার উন্নয়ন প্রকল্প উদ্বোধন

বগুড়ার নন্দীগ্রাম পৌরসভার জনগুরুত্বপূর্ণ তিনটি আরসিসি রাস্তার উন্নয়ন কাজ উদ্বোধন করা হয়েছে। বৃহত্তর পাবনা ও বগুড়া জেলার নগর অবকাঠামো উন্নয়ন প্রকল্পের প্রকল্পিত ব্যয় ১ কোটি ২৫ লাখ ৪৬ হাজার ৪৯০ টাকা। পৌরসভার বৈলগ্রাম দক্ষি

বিস্তারিত...

সিরাজগঞ্জে সাংবাদিকের সন্তানকে হত্যা ও স্ত্রীকে শ্লীলতাহানির হুমকি স্বেচ্ছাসেবক দল নেতার

সিরাজগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শরীফুল ইসলাম ইন্নার পা কেটে ফেলা, তাঁর ছেলে ইসলামিয়া সরকারি কলেজ ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক শাফিন আহমেদ জিসানকে তুলে নিয়ে হত্যা ও স্ত্রীকে প্রকাশ্যে শ্লীলতাহানির হুমকিসহ গালিগালাজের প্রতিবাদ ও হুমকিদাতা জেলা স্বেচ্ছাসেবক দলের

বিস্তারিত...

আধুনিক মাছ চাষ প্রযুক্তি সম্পর্কে দক্ষ ও উৎপাদন বৃদ্ধি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

জয়পুরহাটের কালাই উপজেলায় মৎস্য চাষীদের আধুনিক মাছ চাষ প্রযুক্তি সম্পর্কে দক্ষ করে তুলতে এবং উৎপাদন বৃদ্ধি নিশ্চিত করার লক্ষ্যে একটি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৭ জুলাই) সকাল সাড়ে ১১টায় কালাই উপজেলা মডেল

বিস্তারিত...

বগুড়া সিটি করপোরেশনের ১৪১৭ কোটি টাকার বাজেট ঘোষণা

২৮টি অগ্রাধিকারমূলক কর্মপরিকল্পনা সামনে রেখে এক হাজার ৪১৭ কোটি ৪৩ লাখ ৫২ হাজার টাকার বাজেট ঘোষণা করেছে বগুড়া সিটি করপোরেশন। রবিবার ২৬ জুলাই বিকেল ৫ টার সময় বগুড়ার শহীদ টিটু মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে এ বাজেট পেশ করা হয়।

বিস্তারিত...

চাকরি স্থায়ীকরণের দাবিতে মাস্টার রোল কর্মচারীদের বিক্ষোভ

নাটোরে সরকারি প্রতিষ্ঠানে দীর্ঘদিন ধরে কর্মরত দৈনিক মজুরি ভিত্তিক ও মাস্টাররোল কর্মচারীদের চাকরি স্থায়ীকরণের দাবিতে মানববন্ধন ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। দাবি আদায় না হলে আগামী ৯ আগস্ট ঢাকায় মহাসমাবেশে যোগ দেওয়ার ঘোষণা দেন কর্মচারীরা। আজ রবিবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

বিস্তারিত...

নওগাঁয় খাড়ির পানিতে ডুবে স্বামী-স্ত্রীর মর্মান্তিক মৃত্যু

নওগাঁর বদলগাছী উপজেলায় খাড়ির (ছোট নদী বা জলাশয়) পানিতে ডুবে নুর ইসলাম (২২) ও সুমাইয়া (১৬) নামের নবদম্পতির মর্মান্তিক মৃত্যু হয়েছে।আজ রবিবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার আধাইপুর ইউনিয়নের কার্তিকাহার গ্রামে এই দুর্ঘটনা ঘটে।

বিস্তারিত...

সরকারি ভান্ডারী মহিলা কলেজের নতুন ভবন উদ্বোধন

বগুড়ার সরকারি মজিবর রহমান ভান্ডারী মহিলা কলেজের নবনির্মিত একাডেমিক ভবন উদ্বোধন ও বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের সরকারি কলেজসমূহের বিজ্ঞান শিক্ষার সুযোগ সম্প্রসারণ শীর্ষক প্রকল্পের উন্নয়ন কাজ বাস্তবায়ন করে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর। ৬ তলা বিশিষ্ট বিজ্ঞান ভবন নির্মাণে ব্যয় হয় সাত কোটি ৬৬ লাখ ৩৭ হাজার টাকা।

বিস্তারিত...

নওগাঁয় গাছের চারা বিতরণ, মাছের পোনা অবমুক্ত ও বর্জ্য ব্যবস্থাপনায় সচেতনতা

পরিবেশ সংরক্ষণ, জলজ সম্পদ বৃদ্ধি ও পরিচ্ছন্ন বাংলাদেশ গড়ার লক্ষ্যে নওগাঁয় বৃক্ষরোপণ, গাছের চারা বিতরণ, উন্মুক্ত জলাশয়ে মাছের পোনা অবমুক্ত এবং বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে সচেতনতামূলক কর্মসূচি পালন করা হয়েছে। শনিবার (২৫ জুলাই) বাংলাদেশ জাতীয়তাবাদী নাগরিক সমাজ, নওগাঁ জেলা শাখার উদ্যোগে দিনব্যাপী এসব ক

বিস্তারিত...

১৮ বছরের কম বয়সীরা যেন মোবাইল ব্যবহার করতে না পারে: ভূমিমন্ত্রী

১৮ বছরের কম বয়সীরা যেন মোবাইল ব্যবহার করতে না পারে, এ বিষয়ে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু। শনিবার (২৫ জুলাই) বিকেলে রাজশাহী সরকারি টিচার্স ট্রেনিং কলেজের অডিটোরিয়ামে ২০২৬ শিক্ষাবর্ষের

বিস্তারিত...

বাংলাদেশের ইতিহাস বিকৃত করার একমাত্র দল হলো আওয়ামিলীগ: ইকবাল হাসান মাহমুদ এমপি

উত্তরাঞ্চলের বগুড়া, সিরাজগঞ্জ, জয়পুরহাট, নওগাঁ ও গাইবান্ধার উন্নয়ন বৈষম্য দূর করে কৃষি, শিল্প, যোগাযোগ, শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থানে সমন্বিত পরিকল্পনা গ্রহণের আহ্বান জানিয়েছেন বক্তারা। শনিবার (২৫ জুলাই) সকালে বগুড়ার মমইন কনভেনশন সেন্টারে বগুড়া ইতিহাস চর্চা ও গবেষণা কল্যাণ সংস্থার আয়োজনে ‘উত্তরাঞ্চলের পাঁচটি জেলার উন্নয়ন প্রেক্ষিত: সমস্যা, সম্ভাবনা ও করণীয়’ শীর্ষক সেমিনারে এ আহ্বান জানানো হয়।

বিস্তারিত...

বদলগাছীতে ক্ষুদ্র নৃগোষ্ঠীর মাঝে বাইসাইকেল, সেলাই মেশিন ও শিক্ষাবৃত্তি বিতরণ

নওগাঁর বদলগাছীতে ক্ষুদ্র নৃগোষ্ঠী সম্প্রদায়ের আর্থসামাজিক উন্নয়ন ও শিক্ষার্থীদের শিক্ষামুখী করতে বাইসাইকেল, সেলাই মেশিন ও শিক্ষাবৃত্তি বিতরণ করা হয়েছে। আজ শনিবার (২৫ জুলাই) দুপুর ১২ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা অডিটোরিয়াম হলরুমে এই বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

বিস্তারিত...

বগুড়া লেখক চক্রের ‘বর্ষার পদাবলী’ অনুষ্ঠিত

বগুড়া লেখক চক্রের আয়োজনে স্বরচিত কবিতা পাঠের অনুষ্ঠান ‘বর্ষার পদাবলী’ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৫ জুলাই) সন্ধ্যায় শহরের ম্যাক্স মোটেলে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের সদস্য ও বগুড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কালাম আজাদ।

বিস্তারিত...

মাদকের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: বাদশা এমপি

মাদকমুক্ত সমাজ গঠনে বগুড়া সদর উপজেলা বিএনপি ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ফাঁপোর ইউনিয়ন বিএনপির আয়োজনে শুক্রবার (২৪ জুলাই) বিকেলে কৈচড়ে বীট স্কুল মাঠে উক্ত ইউনিয়নের ওয়ার্ড ভিত্তিক ফুটবল টুর্ণামেন্ট উদ্বোধন করা হয়েছে। টুর্ণামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া-৬ (সদর) আসনের সংসদ সদস্য ও বগুড়া জেলা বিএনপির সভাপতি মো. রেজাউ

বিস্তারিত...

জয়পুরহাটে ব্লাড ক্যান্সারে এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু

জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলায় ব্লাড ক্যান্সারে আক্রান্ত এসএসসি পরীক্ষার্থী আরিফিন ইসলাম ইশাদ (২১) মারা গেছেন। শুক্রবার (২৪ জুলাই) ভোরে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকে

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪