চব্বিশের গণঅভ্যুত্থানে আহত নরসিংদী বেলাবো উপজেলার মো. ইমরান হোসেনের চিকিৎসা ও অপারেশনের সার্বিক দায়িত্ব নিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমান।
গণতন্ত্রের প্রশ্নে টানা ১৬ বছর ধরে বিএনপি আন্দোলন করে গেছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।
বনানীতে জাকারিয়া ইন্টারন্যাশনাল রেস্টুরেন্ট অ্যান্ড বারে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে বনানী থানা যুবদলের আহ্বায়ক মনির হোসেনের বিরুদ্ধে। হোটেল কর্তৃপক্ষ বলছে, ভিআইপি রুম না দেওয়ায় অনুসারীদের নিয়ে এসে হামলা ও ভাঙচুর চালান তিনি।
ইউনিয়ন পরিষদের মেম্বার হওয়ার যোগ্যতা নেই, তারাই পিআর (প্রপোরশনাল রিপ্রেজেন্টেশন) পদ্ধতিতে নির্বাচন চায় বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক।
বৃহস্পতিবার সন্ধ্যায় (৩ জুলাই) দলের স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকুর উপস্থিতিতে এবং ‘আমরা বিএনপি পরিবার’-এর আহ্বায়ক সিনিয়র সাংবাদিক আতিকুর রহমান রুমন-এর সভাপতিত্বে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ে উক্ত পরিবারগুলোর মাঝে চিকিৎসা সহায়তা প্রদান করা হয়।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ভোটার ও রাজনৈতিক দলগুলো চায়, নির্বাচনে দেশ একটা স্থিতিশীল অবস্থায় থাকুক। সু-শৃঙ্খলভাবে নির্বাচন হোক। যেটার ক্রেডিট সবাই নিতে চায়। যার জন্য এই (নির্বাচনের) বিষয়ে কারো কোনো শঙ্কা থাকার কারণ নেই।
বাংলাদেশে নিযুক্ত অস্ট্রেলিয়ার হাইকমিশনার সুসান রাইল বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।
আনুপাতিক ভোট পদ্ধতিতে নেতা তৈরি হবে না বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবীর রিজভী।
ত্রয়োদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে জাতীয় টেলিকম নীতিমালা প্রণয়নের পক্ষে নয় বিএনপি। বৃহস্পতিবার (৩ জুলাই) দুপুরে গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এমনটা জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
আইনের মাধ্যমে রাষ্ট্রপতির ক্ষমা প্রদর্শনের প্রস্তাবে একমত বিএনপি: সালাহউদ্দিন আহমেদ
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমদ বলেন, আমরা তো অনেক বিষয়ে একমত হয়েছি। অর্থবিল আর আস্থাভোট ছাড়া বাকি বিষয়ে পার্লামেন্ট সদস্যরা স্বাধীন থাকবেন এ বিষয়ে সবাই একমত হয়েছে।
বুধবার (২ জুলাই) রাজধানীর গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে পিআর পদ্ধতি নিয়ে সাংবাদিকদের কাছে তিনি এসব কথা বলেন। এর আগে বিএনপির সঙ্গে যুগপৎ আন্দোলনে অংশ নেওয়া বাংলাদেশ জণ অধিকার পার্টি, বাংলাদেশ জাতীয় পার্টি, আম জনতা দল ও গণতান্ত্রিক বাম ঐক্যর সঙ্গে বৈঠক করে বিএনপির লিয়াজোঁ কমিটি।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, এই মুহূর্তে বিএনপি দেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল। তবে বড় দল হিসেবে বিএনপির দায়িত্ব যেমন বেশি তেমনি ছাড় দেওয়ার মানসিকতাও বেশি থাকতে হবে।