নির্বাচনের দিনটার জন্য মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করছে জানিয়ে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, যত বাঁধা-বিপত্তি আসে না কেন, ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন হতেই হবে। এর সঙ্গে কোনো আপোষ নয়
বাংলাদেশের স্বাধীনতা ও গণতান্ত্রিক আন্দোলনের শহীদদের স্বপ্ন বাস্তবায়নের প্রতিশ্রুতি দিয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ক্ষমতায় যাওয়াটাই শেষ কথা নয়—আমাদের লক্ষ্য শহীদদের অসম্পূর্ণ স্বপ্ন পূরণ করা।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস অভিযোগ করেছেন, কিছু ব্যক্তি চাঁদাবাজির কাজে বিএনপির নাম ব্যবহার করছে। এমন কর্মকাণ্ড দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করছে বলে উল্লেখ করে তিনি এসব ব্যক্তিদের প্রতিহত করার আহ্বান জানান।
সংস্কার কোনো বাইবেল বা ধর্মগ্রন্থ নয় বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। শনিবার (২৮ জুন) বিকালে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন
অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. ইউনূসের ৮৫তম জন্মদিন উপলক্ষে ফুলের শুভেচ্ছা পাঠিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, দেশের স্বাধীনতা ও গণতন্ত্রের জন্য জীবন উৎসর্গ করা জুলাই বিপ্লবের শহীদ ও যোদ্ধাদের যথাযথ সম্মান প্রদান করা আমাদের দায়িত্ব। এই জুলাই-আগস্ট মাসে তাদের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ বলেছেন, ক্ষমতায় গেলে ১৮ মাসে ১ কোটি মানুষের কর্মসংস্থান করা হবে। শনিবার (২৮ জুন) সকালে সিলেট বিজনেস ডায়লগ অনুষ্ঠানের সূচনা বক্তব্যে এ কথা বলেন তিনি।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি ও চীনের কমিউনিস্ট পার্টির (সিপিসি) নতুন সমঝোতা দুই দেশের কৌশলগত সম্পর্ককে নতুন মাত্রায় উন্নীত করবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন দেশটিতে সফররত দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার (২৭ জুন) সফর শেষে ফেরার পথে চীনের শিয়ান বিমানবন্দরে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানান।
শুক্রবার (২৭ জুন) বিকেলে রাজধানীর গুলশানে নিজ বাসায় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের সময় এ কথা বলেন তিনি
কোনো অপপ্রচারই দেশের ধর্মীয় সম্প্রীতির ইমারত ভাঙতে পারবে না বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেন, 'তারেক রহমানের দেশে ফেরায় কোনো বাধা নেই। তবে তার আগমনের জন্য প্রস্তুতি দরকার। আমরা সেই প্রস্তুতি নিচ্ছি। তিনি খুব শিগগিরই ফিরছেন। তাকে বরণ করে নিতে আমরা শুধু দলের পক্ষ থেকেই নয়, জাতীয়ভাবে প্রস্তুতি নিচ্ছি। এজন্য সবার সহযোগিতা প্রয়োজন।'
চীনা কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে চীন সফররত বিএনপির নয় সদস্যের উচ্চপর্যায়ের প্রতিনিধি দল সফরের চতুর্থ দিনে সানঝি প্রদেশের জিয়ান শহরের নিকটবর্তী একটি স্মার্ট গ্রাম পরিদর্শন করেছেন।
তিনি বলেন, ‘‘ আগামীদিনের পার্লামেন্টকে তারা(ইউরোপীয় ইউনিয়ন) সহযোগিতা করতে চাচ্ছে। তারা চায় বাংলাদেশের পার্লামেন্ট স্ট্রং…ক্যাপাসিটি বিল্ডিং একটা সচিবালয় থাকবে যাতে পার্লামেন্টে পারফরমেন্সটা ভালো হয়।”
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, রাষ্ট্রপতি নির্বাচনের ক্ষেত্রে গোপন ব্যালটের মাধ্যমে উভয় পক্ষের এমপিরা স্বাধীনভাবে ভোট দেবেন, এমন প্রস্তাব রেখেছে বিএনপি।