বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাসকে সিঙ্গাপুর থেকে উন্নত চিকিৎসার জন্য মালয়েশিয়ায় নেওয়া হয়েছে।
মঙ্গলবার (১৪ এপ্রিল) টাঙ্গাইলের শহীদ মারুফ স্টেডিয়ামে ‘কৃষক কার্ড’ কর্মসূচির উদ্বোধনকালে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার উত্তরসূরী হিসেবে তারেক রহমান সবসময় গ্রামীণ জনপদ ও কৃষকের উন্নয়ন নিয়ে ভাবেন।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জনের পর এখন আলোচনার কেন্দ্রে সংরক্ষিত নারী আসন। বিশেষ করে বিএনপি থেকে কারা সংসদে যাচ্ছেন, তা নিয়ে রাজনৈতিক ও আইনজীবী মহলে চলছে বিশ্লেষণ। দলীয় সূত্রে জানা গেছে, সংরক্ষিত আসনের মনোনয়ন দৌড়ে শীর্ষ নেতৃত্বের বিবেচনায় রয়েছেন সুপ্রিম কোর্টের চার নারী আইনজীবী—অ্যাডভোকেট জাকিয়া হূমায়রা তমা, অ্যাডভোকেট মেহবুবা আক্তার জুই, অ্যাডভোকেট রুনা লায়লা এবং অ্যাডভোকেট মিনা বেগম মিনি।
ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে বিএনপির হয়ে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন দেশের জনপ্রিয় তিন কণ্ঠশিল্পী—বেবী নাজনীন, কনকচাঁপা ও রিজিয়া পারভীন। তারা দলটির নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয় থেকে এ মনোনয়নপত্র সংগ্রহ করেন।
সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন ফরম বিক্রি দুই দিনে ১ হাজার ছাড়িয়েছে। দলটি জানিয়েছে, আন্দোলন-সংগ্রামে ভূমিকা ও যোগ্যতার ভিত্তিতেই প্রার্থী চূড়ান্ত করা হবে।
ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে প্রথম দিনেই বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন ৫৭৮ জন আগ্রহী প্রার্থী। শুক্রবার (১০ এপ্রিল) সন্ধ্যায় এ তথ্য জানান বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।
ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে দলীয় মনোনয়ন ফরম বিক্রি শুরু করেছে ক্ষমতাসীন দল বিএনপি। আজ (শুক্রবার) বেলা ১১টা থেকে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে মনোনয়ন ফরম বিক্রি শুরু হয়। ফরম বিক্রি চলবে ১২ এপ্রিল পর্যন্ত।
ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচনের তফশিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। এ উপলক্ষে বিএনপির দলীয় মনোনয়ন ফরম বিক্রি শুরু হচ্ছে শুক্রবার (১০ এপ্রিল)। ওই দিন বেলা ১১টা থেকে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে মনোনয়ন ফরম বিক্রি শুরু হবে, চলবে ১২ এপ্রিল পর্যন্ত।
বগুড়া-২ আসনের সংসদ সদস্য স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেছেন, জুলাই-আগস্টের আন্দোলনের ক্যাপ্টেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আমরা কারো কাছে ট্রফি আনতে যাইনি। প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে লন্ডনে গিয়ে ট্রফি দিয়ে নির্বাচনের তারিখ নিয়ে এসেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
সামাজিক যোগাযোগমাধ্যমে গ্ল্যামারাস সাজপোশাক আর রিলস ভিডিও দিয়ে নজর কেড়েছিলেন ‘রিহিয়া রিহি’। ২৫ হাজারেরও বেশি ফলোয়ার নিয়ে ভার্চুয়াল জগতে রীতিমতো পরিচিত মুখ হয়ে উঠেছিলেন এই তরুণী। তবে সম্প্রতি এক চাঞ্চল্যকর তথ্যে সামনে এসেছে রিহিয়া রিহির আসল পরিচয়। তিনি মূলত ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার সৈয়দাবাদ আদর্শ মহাবিদ্যালয় শাখা ছাত্রদলের সংস্কৃতিবিষয়ক সম্পাদক রেদোয়ান ইসলাম।
যুক্তরাষ্ট্রে প্রায় দুই সপ্তাহের সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের স্ত্রী মেলানিয়ার আমন্ত্রণে তিনি এই সফরে গিয়েছিলেন। সোমবার (৬ এপ্রিল) বেলা ১১টার দিকে বাংলাদেশ বিমানের একটি নিয়মিত ফ্লাইটে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন ডা. জুবাইদা।
দ্রুততম সময়ের মধ্যে দলীয় কাউন্সিল করার সিদ্ধান্ত নিয়েছে সরকারি দল বিএনপি। শনিবার (৪ এপ্রিল) দলের স্থায়ী কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আজ সন্ধ্যায় রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে স্থায়ী কমিটির বৈঠক হয়। বৈঠক শেষে এক ব্রিফিংয়ে এ তথ্য জানান বিএনপির মহাসচিব এবং স্থানীয় সরকার ও পল্লী উন্নয়নমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
স্থায়ী কমিটির বৈঠক ডেকেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান। আগামীকাল শনিবার (৪ এপ্রিল) রাত ৮টা ৩০ মিনিটে গুলশানে দলের চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে স্থায়ী কমিটির এই বৈঠক অনুষ্ঠিত হবে।
বিএনপির ভাইস চেয়ারম্যান ও নোয়াখালী-৩ আসনের সংসদ সদস্য মো. বরকত উল্লাহ বুলু বলেছেন, যারা ৭১-এর মুক্তিযুদ্ধ ও ৩০ লাখ শহীদের রক্ত অস্বীকার করেন, এবং দুই লাখ মা-বোনের সম্ভ্রমহানি অস্বীকার করতে চান, তাদের বাংলাদেশে রাজনীতি করার কোনো অধিকার নেই।
দেশের সব মহানগরের স্কুল ও কলেজে সপ্তাহে ৩ দিন অনলাইন ক্লাস নেওয়ার সরকারের পরিকল্পনার তীব্র নিন্দা জানিয়েছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।