অন্তর্বর্তী সরকার ভালো কাজ করছেন। নি:সন্দেহে তারাই ইতোমধ্যে অনেক কাজ করেছেন এবং ভালো কাজ করছেন, আমাদের পথ দেখাচ্ছেন। আমরা আশা করবো, যে সকল রাজনৈতিক দল ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে ছিলাম সবাই মিলে তাদের সহযোগিতা করবো।
শনিবার (২১ জুন) সকালে জাতীয় প্রেসক্লাবে ন্যাশনালিস্ট রিসার্চ ফাউন্ডেশন (এনআরএফ) আয়োজিত ‘বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ জিয়াউর রহমানের নেতৃত্ব ও বর্তমান বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়া’র সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত বিদায়ী জার্মান রাষ্ট্রদূত আখিম ট্রোসটার। শুক্রবার (২০ জুন) রাত সাড়ে ৮টায় বিএনপি চেয়ারপার্সনের গুলশানের বাসভবন ‘ফিরোজা’তে স্ত্রীসহ আসেন জার্মান রাষ্ট্রদূত।
দল মত নির্বিশেষে দেশ ও ক্রিকেটকে গড়ে তোলার দায়িত্ব আমাদের সকলের বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
ফ্যাসিবাদী দল আওয়ামী লীগকে পুনর্বাসন করতে ভারতীয় নীতিনির্ধারকরা নানাভাবে ষড়যন্ত্র করছে। শেখ হাসিনার পতনকে তারা সহ্য করতে পারছে না। লন্ডনে ড. ইউনূস ও তারেক রহমানের বৈঠকের পর থেকেই পার্শ্ববর্তী দেশ ষড়যন্ত্র শুরু করেছে।
সরকারকে উদ্দেশ্য করে বিএনপির চেয়াপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বলেছেন, একটা নির্দিষ্ট সময়ের মধ্যে প্রশাসনের বিভিন্ন স্তর থেকে ফ্যাসিবাদের দোসর জঞ্জালদের যদি পরিষ্কার না করেন, বঙ্গভবন-ইউনিয়ন পরিষদ, গণভবন-সিটি করপোরেশনের ওয়ার্ড পর্যন্ত সব জায়গায় ঘাপটি মেরে লুকিয়ে থাকা এ ফ্যাসিবাদের দোসরদের তালিকা প্রকাশ করে দিবো। সেই তালিকা জনসম্মুখে সাংবাদিকদের দিবো।
নির্যাতনের মুখে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গা শরণার্থীদের নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনে কূটনৈতিক তৎপরতা জোরদার ও মিয়ানমারের ওপর চাপ বৃদ্ধি করার জন্য অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
চীনের কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে দলের একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল আগামী রোববার (২২ জুন) চীন সফরে যাচ্ছেন।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে দলের একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল আগামী ২২ জুন চীন সফরে যাচ্ছেন। চীনের কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে এই সফর।
পরপর দুই মেয়াদের বেশি কেউ প্রধানমন্ত্রী হতে পারবে না- এমন নীতিগত অবস্থান পুনর্ব্যক্ত করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। বৃহস্পতিবার (১৯ জুন) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।
বৃহস্পতিবার (১৯ জুন) নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক বৈঠকে এ সিদ্ধান্ত হয়েছে। ‘জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান, শোক ও বিজয়ের বর্ষপূর্তি পালন’ শীর্ষক কমিটিতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীকে আহ্বায়ক ও প্রফেসর ড. মোর্শেদ হাসান খানকে সদস্য সচিব করা হয়েছে।
জন্মদিন উপলক্ষে আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচি সম্পর্কে তিনি আরও বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল সবসময় পরিবেশবান্ধব কর্মকাণ্ডে বিশ্বাসী, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের দেখানো পথ অনুসরণ করে।
মঈন খান বলেছেন,অথচ দেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দেশের শিক্ষার উন্নয়নে অসংখ্য অবদান রয়েছে। তিনি শিক্ষার্থীদের জন্য উপবৃত্তি চালু করেছিলেন। যার সুফল দেশবাসী পেয়েছে।
প্রস্তাবিত জাতীয় সাংবিধানিক কমিশন (এনসিসি) গঠনের সঙ্গে একমত নয় বিএনপি, কারণ এর মধ্যে 'জবাবদিহিতার ঘাটতি' রয়েছে বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।