| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বগুড়ায় স্বর্ণা বেকারীকে জরিমানা ও সিলগালা

reporter
  • আপডেট টাইম: মে ১২, ২০২৫ ইং | ০০:০০:০০:পূর্বাহ্ন  |  ২৬৪৯৩৩৩ বার পঠিত
বগুড়ায় স্বর্ণা বেকারীকে জরিমানা ও সিলগালা
ছবির ক্যাপশন: বগুড়ায় স্বর্ণা বেকারীকে জরিমানা ও সিলগালা

বগুড়ার গাবতলীতে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের দায়ে একটি বেকারিকে ৩০ হাজার টাকা জরিমানা ও সাময়িকভাবে সিলগালা করেছে প্রশাসন

বগুড়ার গাবতলীতে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের দায়ে একটি বেকারিকে ৩০ হাজার টাকা জরিমানা ও সাময়িকভাবে সিলগালা করেছে প্রশাসন।

সোমবার (১২ মে) গাবতলি উপজেলার কাগইল এলাকায় অবস্থিত স্বর্ণা বেকারী অ্যান্ড ফুড প্রোডাক্টস-এ অভিযান চালানো হয়। অভিযান চালায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের একটি যৌথ দল।

অভিযানকালে দেখা যায়, বেকারিতে খাদ্য উৎপাদন, সংরক্ষণ ও প্রক্রিয়াকরণে মারাত্মক অনিয়ম রয়েছে। যথাযথভাবে মানা হয়নি স্বাস্থ্যবিধি। এসব অপরাধের কারণে প্রতিষ্ঠানটিকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি প্রতিষ্ঠানটি সাময়িকভাবে সিলগালা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ মেহেদী হাসান। সঙ্গে ছিলেন জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মো. রাসেল, ক্যাব বগুড়ার সাধারণ সম্পাদক এবং জেলা পুলিশের একটি  দল।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, জনস্বাস্থ্য রক্ষায় এ ধরনের অভিযান চলমান থাকবে।


.

রিপোর্টাস২৪/এস

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪