| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

খেলাফত নেতার ওপর হামলা, ৪৮ ঘণ্টার মধ্যে আসামি গ্রেপ্তারের দাবি

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ১১, ২০২৬ ইং | ২০:৪৩:০৩:অপরাহ্ন  |  ৩৫৬ বার পঠিত
খেলাফত নেতার ওপর হামলা, ৪৮ ঘণ্টার মধ্যে আসামি গ্রেপ্তারের দাবি

নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের বন্দরে কলাগাছিয়া ইউনিয়ন খেলাফত মজলিসের সভাপতি মোহাম্মদ মাসুম মিয়ার ওপর হামলার ঘটনায় অভিযুক্ত জামিল হোসেন পুকুনকে ৪৮ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন সংগঠনটির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব এবিএম সিরাজুল মামুন। নির্ধারিত সময়ের মধ্যে তাঁকে গ্রেপ্তার করা না হলে স্থানীয়দের নিয়ে বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

বুধবার (১১ নভেম্বর) বন্দর উপজেলার আলীনগর বড় মসজিদের সামনে কলাগাছিয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডবাসীর উদ্যোগে আয়োজিত প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ দাবি জানান।

এবিএম সিরাজুল মামুন বলেন, মোহাম্মদ মাসুম একজন সজ্জন ও দানশীল ব্যক্তি। তাঁর ওপর হামলার ঘটনায় এলাকাবাসীর মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। হামলায় অভিযুক্ত জামিল হোসেন পুকুনকে মাদকাসক্ত ও চাঁদাবাজ হিসেবে উল্লেখ করে তিনি বলেন, এ ধরনের অপরাধ কোনোভাবেই মেনে নেওয়া যায় না।

তিনি আরও জানান, এ ঘটনায় তিনি নিজেও থানায় গিয়ে প্রশাসনের সঙ্গে কথা বলেছেন এবং দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছেন।

বন্দরের বিভিন্ন এলাকায় মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজির বিস্তার নিয়ে উদ্বেগ প্রকাশ করে খেলাফত মজলিসের এই নেতা বলেন, এসব অপরাধের বিরুদ্ধে স্থানীয় বাসিন্দাদের সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে। পাশাপাশি সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনকে দ্রুত ও দৃশ্যমান পদক্ষেপ নিতে হবে।

তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, ৪৮ ঘণ্টার মধ্যে অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তার করে সুষ্ঠু বিচার নিশ্চিত করা না হলে স্থানীয় জনগণকে সঙ্গে নিয়ে বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে।

সমাবেশে আরও উপস্থিত ছিলেন খেলাফত মজলিসের নারায়ণগঞ্জ মহানগর সভাপতি হাফেজ কবির হোসেন, মহানগর সহসাধারণ সম্পাদক মুফতী শেখ শাব্বীর আহমাদ, জেলা সহসাধারণ সম্পাদক মুফতী আবদুল গনী, বন্দর থানা পশ্চিম শাখার সভাপতি মাওলানা ফরিদুজ্জামান, সহসভাপতি সানাউল্লাহ, কলাগাছিয়া ইউনিয়ন সাধারণ সম্পাদক সাইফুল ইসলামসহ স্থানীয় নেতারা ও এলাকাবাসী।

রিপোর্টার্স২৪/রাফিদ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪